১১তম শিক্ষক নিবন্ধন (স্কুল-২) প্রশ্ন সমাধান- ২০১৪ | 11th NTRCA Question Solution (School-2)- 2014 | Biddabari


প্রিয় চাকরি প্রত্যাশী, শিক্ষকতার মতো মহান পেশায় যারা নিজেদের ক্যারিয়ার গড়তে চান, তাদের জন্য NTRCA একটি সূবর্ণ সুযোগ। আমরা জানি খুব শীঘ্রই প্রকাশিত হতে যাচ্ছে ১৯তম বেসরকারি শিক্ষক নিবন্ধন সার্কুলার। সারাদেশে ৩৬ হাজার বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে যোগ্যতা সম্পন্ন শিক্ষক নিয়োগ দেওয়ার লক্ষ্যে শিক্ষক নিবন্ধন পরীক্ষা হয়ে থাকে। তাই, আসন্ন NTRCA ১৯তম শিক্ষক নিবন্ধনকে সামনে রেখে আপনাদের প্রস্তুতিকে আরো বেশি শাণিত করতে গুরুত্বপূর্ণ পরীক্ষা উপযোগী সাজেশন ও বিগত সালের প্রশ্ন সমাধান তুলে ধরছি।

📚 আরও দেখুন: বিদ্যাবাড়ির কোর্স আপনার সহায়ক হতে পারে।

📚 আরও দেখুন:NTRCA- তে কীভাবেই আপনি প্রথমবারেই সফল হবেন?

🎯 ১৯তম NTRCA প্রস্তুতি নেওয়ার কিছু কার্যকর টিপস:

ক. বাংলা (Bengali):

ভাষারীতি ও বিরাম চিহ্নের ব্যবহার, বাগধারা ও বাগবিধি, ভুল সংশোধন বা শুদ্ধকরণ, যথার্থ অনুবাদ ও শিরোনাম, সন্ধি বিচ্ছেদ, কারক বিভক্তি, সমাস, প্রত্যয় বিন্যাস, সমার্থক ও বিপরীতার্থক শব্দ, প্রায়োগিক প্রয়োজনীয়তা (বিরাম চিহ্ন, বাগধারা, সন্ধি, কারক, সমাস, কারক বিভক্তি, প্রত্যয়) প্রভৃতি।

খ. ইংরেজি (English):

Errors in composition, Fill in the blanks with appropriate preposition, Uses of article, Verbs, Translation from Bengali to English, Identify appropriate title from story, Article, Transformation of sentences, Synonyms and Antonyms, Completing sentences, Idioms and Phrases.

গ. সাধারণ গণিত (General Mathematics):

পাটিগণিত: সূত্র ও নিয়মাবলি (পাটিগণিত সম্বন্ধীয়), গড়, ঐকিক নিয়ম, ল.সা.গু, গ.সা.গু, শতকরা, সুদকষা, লাভ—ক্ষতি।

বীজগণিত: উৎপাদক, বর্গ ও ঘনসম্বলিত সূত্রাবলি ও প্রয়োগ, গ.সা.গু, বাস্তব সমস্যা সমাধানে বীজগাণিতিক সূত্র গঠন ও প্রয়োগ, সূচক ও লগারিদমের সূত্র ও প্রয়োগ, অনুপাত ও সমানুপাত।

জ্যামিতি: পরিমিতি ও ত্রিকোণমিতি সম্পর্কিত সাধারণ ধারণা, নিয়ম ও প্রয়োগ।

ঘ. সাধারণ জ্ঞান (General Knowledge):    

১. বাংলাদেশ সম্পর্কিত বিষয়

২. আন্তর্জাতিক বিষয় ও চলতি ঘটনাবলি

৩. বিজ্ঞান, প্রযুক্তি, পরিবেশ এবং রোগব্যাধি সম্পর্কিত মৌলিক জ্ঞান।

সাধারণ জ্ঞান এর বিস্তারিত বিষয়াবলি:

বাংলাদেশের ভূপ্রকৃতি, জলবায়ু, পরিবেশ, ইতিহাস, ভাষা আন্দোলন, মুক্তিযুদ্ধ, সভ্যতা, সংস্কৃতি, বাংলাদেশের অর্থনীতি, সম্পদ (বন, কৃষি, শিল্প, পানি), যোগাযোগ ব্যবস্থা, বাংলাদেশের সমাজ জীবন, সমস্যা, জনমিতিক পরিচয়, রাষ্ট্র, নাগরিকতা, সরকার ও রাজনীতি, সরকারি ও বেসরকারি লক্ষ্য, নীতি, পরিকল্পনা (অর্থনৈতিক, সামাজিক, স্বাস্থ্য ও শিক্ষা), কর্মসূচি, আন্তর্জাতিক সম্পর্ক, মানব সম্পদ উন্নয়ন, বিশ্ব ভৌগোলিক পরিচিতি, জলবায়ু পরিবর্তন ও দুর্যোগ, নবায়নযোগ্য শক্তি, জাতিসংঘ, আঞ্চলিক ও অর্থনৈতিক সংগঠন, পুরস্কার ও সম্মাননা, আন্তর্জাতিক মুদ্রা সংক্রান্ত, আন্তর্জাতিক রাজনীতি ও আনুষঙ্গিক বিষয়াবলি, স্বাস্থ্য, চিকিৎসা, তথ্য, যোগযোগ ও প্রযুক্তি, প্রাত্যহিক জীবনে বিজ্ঞান (পদার্থ, রসায়ন ও জীব বিজ্ঞান সংশ্লিষ্ট) সাধারণ রোগ ব্যাধি ও পরিবেশ বিজ্ঞান সংশ্লিষ্ট।

 কেনো বিগত সালের প্রশ্ন সমাধান গুরুত্বপূর্ণ:

🎯 ১৯তম NTRCA পরীক্ষার ধরন, প্রশ্নের ধরন ও গুরুত্বপূর্ণ টপিক সম্পর্কে স্পষ্ট ধারণা পেতে হলে বিগত এনটিআরসিএ প্রশ্ন সমাধান অপরিহার্য।

🎯 ১১তম NTRCA প্রশ্ন সমাধানের মাধ্যমে আপনি জানতে পারবেন-

▪️ কোন বিষয়ের কোন টপিক থেকে বেশি প্রশ্ন আসে।

▪️ কোন টপিকগুলোতে আপনি দুর্বল

▪️ কোন অংশে বেশি মনোযোগ দিতে হবে

নিয়মিত প্রশ্ন সলভের মাধ্যমে আপনার প্রস্তুতি হবে দৃঢ় ও আত্মবিশ্বাসী। এছাড়া বিগত প্রশ্ন থেকে অনেক সময় সরাসরি কমন প্রশ্ন পাওয়া যায়, যা ভালো নম্বর তুলতে সাহায্য করে।

 

🗓️ আজ আমরা প্রকাশ করছি-

📄১১তম শিক্ষক নিবন্ধন (স্কুল-২) প্রশ্ন সমাধান ২০১৪ | 11th NTRCA Question Solution (School-2) PDF এটি আপনার নিবন্ধন প্রস্তুতির জন্য একটি গুরুত্বপূর্ণ রিসোর্স, যা প্রিন্ট করে পড়াশোনার জন্য সংগ্রহ করে রাখতে পারেন।

📚 আরও দেখুন:১০ম শিক্ষক নিবন্ধন (স্কুল-০২) – ২০১৪ | 10th NTRCA Question Solution (School-02) - 2014

📚 আরও দেখুন:NTRCA সম্পর্কিত বারবার জিজ্ঞাসাকৃত প্রশ্ন ও উত্তর

Biddabari আপনার নিবন্ধন প্রস্তুতির নির্ভরযোগ্য সহযাত্রী─

সঠিক গাইডলাইন, মানসম্মত কোর্স এবং অভিজ্ঞ শিক্ষকদের দিকনির্দেশনা পেতে নিয়মিত ভিজিট করুন www.biddabari.com, Facebook পেজ এবং  Youtube চ্যানেল.

 

 


১১তম শিক্ষক নিবন্ধন (স্কুল-২) প্রশ্ন সমাধান- ২০১৪ | 11th NTRCA Question Solution (School-2)- 2014 | Biddabari PDF Download

১১তম শিক্ষক নিবন্ধন- ২০১৪

পদের নাম: সহকারী শিক্ষক (স্কুল-২)

পরীক্ষার তারিখ: ১২. ১২. ২০১৪

সময়: ৬০ মিনিট 

পূর্ণমান: ১০০

১. চলিত রীতির শব্দ নয় কোনটি?
(ক) করবার
(খ) করার
(গ) করিবার
(ঘ) করে

উত্তর: করিবার

২. ‘ভুষণ্ডির কাক’ বাগ্‌ধারাটির সঠিক অর্থ কোনটি?
(ক) একই স্বভাবের
(খ) মূর্খ
(গ) কপট ব্যক্তি
(ঘ) দীর্ঘজীবী

উত্তর: দীর্ঘজীবী

৩. কোন বানানটি সঠিক?
(ক) সমীচীন
(খ) সমিচিন
(গ) সমীচিন
(ঘ) সমিচীন

উত্তর: সমীচীন

৪. বাড়ি বা রাস্তার নম্বরের পরে কোন চিহ্ন বসে?
(ক) হাইফেন
(খ) কমা
(গ) দাঁড়ি
(ঘ) লোপ চিহ্ন

উত্তর: কমা

৫. ভাষার কোন রীতি তদ্ভব শব্দ বহুল?
(ক) সাধুরীতি
(খ) চলিতরীতি
(গ) কথ্যরীতি
(ঘ) বানানরীতি

উত্তর: চলিতরীতি

৬. ‘For good’ এর সঠিক অর্থ কোনটি?
(ক) ভালো হওয়া
(খ) গড়িমসি
(গ) ক্ষণতরে
(ঘ) চিরতরে

উত্তর: চিরতরে

৭. অনুবাদ কোনটির সহায়ক?
(ক) ভাষার উন্নতি
(খ) জ্ঞান চর্চার
(গ) ভাষার শৃঙ্খলার
(ঘ) কাব্য রচনার

উত্তর: জ্ঞান চর্চার

৮. ‘Waste not, want not’ এর সঠিক অনুবাদ কোনটি?
(ক) অপচয় করলে অভাবে পড়তে হয়
(খ) অপচয় অভাবের মূল কারণ
(গ) অপচয় করোনা অভাবও হবে না
(ঘ) অভাব থেকে বাঁচার জন্য অপচয় রোধ জরুরি

উত্তর: অপচয় করোনা অভাবও হবে না

৯. ‘লবণ’ শব্দের সঠিক সন্ধি-বিচ্ছেদ কোনটি?
(ক) লো + অন
(খ) লো + বন
(গ) ল + বন
(ঘ) লৈ + বন

উত্তর: লো + অন

১০. নিপাতনে সিদ্ধ সন্ধির উদাহরণ কোনটি?
(ক) নিষ্কর
(খ) পরস্পর
(গ) সন্তাপ
(ঘ) ষষ্ঠ

উত্তর: পরস্পর

১১. ‘চৌচালা’ কোন সমাসের উদাহরণ?
(ক) বহুব্রীহি
(খ) দ্বিগু
(গ) তৎপুরুষ
(ঘ) কর্মধারয়

উত্তর: বহুব্রীহি

১২. আমার যাওয়া হয়নি- এখানে ‘আমার’ কোন কারকে কোন বিভক্তি?
(ক) কর্মে শূন্য
(খ) কর্তায় শূন্য
(গ) কর্তায় ষষ্ঠী
(ঘ) কর্মে ষষ্ঠী

উত্তর: কর্তায় ষষ্ঠী

১৩. সমাসের রীতি কোন ভাষা হতে বাংলায় এসেছে?
(ক) হিন্দি
(খ) সংস্কৃত
(গ) প্রাকৃত
(ঘ) ইংরেজি

উত্তর: সংস্কৃত

১৪. ব্যতিহার কর্তার উদাহরণ কোনটি?
(ক) ছেলেরা ফুটবল খেলছে
(খ) মুষলধারে বৃষ্টি পড়ছে
(গ) বাঘে-মহিষে এক ঘাটে জল খায়
(ঘ) শিক্ষক ছাত্রদের ব্যাকরণ পড়াচ্ছেন

উত্তর: বাঘে-মহিষে এক ঘাটে জল খায়

১৫. নিম্নের কোনটিতে বৃত্তি অর্থে ‘ঈ’ প্রত্যয় যুক্ত হয়েছে?
(ক) জমিদারী
(খ) পোদ্দারী
(গ) উমেদারী
(ঘ) সরকারী

উত্তর: পোদ্দারী

১৬. একটি অপূর্ণ বাক্যের পরে অন্য একটি বাক্যের অবতারণা করতে হলে কোন চিহ্ন বসে?
(ক) কোলন
(খ) সেমিকোলন
(গ) ড্যাশ
(ঘ) কমা

উত্তর: কোলন

১৭. ‘চাঁদ’ এর সমার্থক শব্দ কোনটি?
(ক) সবিতা
(খ) তপন
(গ) আদিত্য
(ঘ) বিধু

উত্তর: বিধু

১৮. খাতক শব্দের বিপরীত শব্দ কোনটি?
(ক) মহাজন
(খ) পরতন্ত্র
(গ) তিরোভাব
(ঘ) শাঁস

উত্তর: মহাজন

১৯. ‘পর্বত’ এর সমার্থক শব্দ নয় কোনটি?
(ক) শৈল
(খ) অদ্রি
(গ) মেদিনী
(ঘ) অচল

উত্তর: মেদিনী

২০. ‘দীপ্তি পাচ্ছে এমন’—এক কথায় কী হবে?
(ক) দ্বীপ্যমান
(খ) দীপ্তমান
(গ) দীপ্যমান
(ঘ) দেদীপ্যমান

উত্তর: দেদীপ্যমান

২১. কোনটির স্ত্রীলিঙ্গ ভিন্ন শব্দ?
(ক) বিদ্বান
(খ) গায়ক
(গ) কোকিল
(ঘ) দাদা

উত্তর: বিদ্বান

২২. কোনটির শুধুমাত্র স্ত্রীবাচক হয় ?
(ক) সন্তান
(খ) সৎ মা
(গ) ঢাকী
(ঘ) ঘোষজা

উত্তর: সৎ মা

২৩. ‘অনূঢ়া’ কোনটির বাক্য সংকোচন?
(ক) যে নারীর কোনো সন্তান হয় না.
(খ) যে নারী বীর সন্তান প্রসব করে
(গ) যে নারীর সন্তান বাঁচে না
(ঘ) যে মেয়ের বিয়ে হয়নি

উত্তর: যে মেয়ের বিয়ে হয়নি

২৪. ‘হরতাল’ কোন ভাষার শব্দ?
(ক) গুজরাটি
(খ) তুর্কি
(গ) পর্তুগিজ
(ঘ) বার্মিজ

উত্তর: গুজরাটি

২৫. ‘উক্তি’-এর প্রকৃতি ও প্রত্যয় কোনটি?
(ক) √বচ্ + ক্ত
(খ) √বচ্ + উক্তি
(গ) √বচ্ + ক্তি
(ঘ) √বচ্ + তি

উত্তর: √বচ্ + ক্তি

২৬. No sooner ____ than the students stand up.
(ক) the teacher enter the class
(খ) do the teacher enter the class
(গ) does the teacher enter the class
(ঘ) had the teacher entered the class

উত্তর: had the teacher entered the class

২৭. 1971 was the year_____
(ক) when Bangladesh is born
(খ) when Bangladesh came to being
(গ) when Bangladesh came into being
(ঘ) when Bangladesh comes to being

উত্তর: when Bangladesh came into being

২৮. Had I the wings of a bird ______.
(ক) I flew in the sky
(খ) I could fly in the sky
(গ) I fly in the sky
(ঘ) I would have flown in the sky

উত্তর: I could fly in the sky

২৯. The man is too dishonest ______.
(ক) to tell a lie
(খ) to take bribe
(গ) to speak the truth
(ঘ) to steal something

উত্তর: to speak the truth

৩০. It is many years since_____.
(ক) I meet you
(খ) I met you
(গ) I help you
(ঘ) I have met you

উত্তর: I met you

৩১. The old man walks slowly lest _____.
(ক) he falls
(খ) he may fall
(গ) he should fall
(ঘ) he fell down

উত্তর: he should fall

৩২. কতই না বিস্ময়কর মানুষের জীবন !
(ক) How strange man’s life was!
(খ) How strange man’s life is!
(গ) What an wonderful man’s life is!
(ঘ) How wonderful a man’s life is!

উত্তর: How strange man’s life is!

৩৩. তার কোনো বন্ধু নেই বললেই চলে।
(ক) He has a few friends.
(খ) He has no friends.
(গ) He has few friends.
(ঘ) He has the few friends.

উত্তর: He has few friends.

৩৪. ভাই ভাই ঠাঁই ঠাঁই।
(ক) Brothers part.
(খ) Brothers will part.
(গ) Brothers will be part.
(ঘ) Brothers have parted.

উত্তর: Brothers will part.

৩৫. শিশুটি কাঁদতে কাঁদতে আমার কাছে এল।
(ক) The child comes to me run.
(খ) The child came to me running.
(গ) The child came to me crying.
(ঘ) The child came to me to cry.

উত্তর: The child came to me crying.

৩৬. তুমি কি কখনও কক্সবাজার গিয়েছ?
(ক) Have you ever been to Cox’s Bazar?
(খ) Did you ever go to Cox’s Bazar?
(গ) Have you ever go to Cox’s Bazar?
(ঘ) Have you gone to Cox’s Bazar?

উত্তর: Have you ever been to Cox’s Bazar?

৩৭. I wish I _______ child again.
(ক) be
(খ) am
(গ) was
(ঘ) were

উত্তর: were

৩৮. Two and two ____ four.
(ক) make
(খ) makes
(গ) made
(ঘ) make/makes

উত্তর: makes

৩৯. It is high time we ______ our food habits.
(ক) give up
(খ) gave up
(গ) changed
(ঘ) changing

উত্তর: changed

৪০. The headmaster along with his colleagues ____ coming here today.
(ক) is
(খ) are
(গ) will
(ঘ) was

উত্তর: is

৪১. It ______ since morning.
(ক) has rained
(খ) has been raining
(গ) is raining
(ঘ) has rained/has been raining

উত্তর: has been raining

৪২. Birds fly _______ in the sky.
(ক) at a stretch
(খ) at large
(গ) all along
(ঘ) at random

উত্তর: at large

৪৩. “Tooth and nail” means_______
(ক) get by heart
(খ) go with heart
(গ) tried hard
(ঘ) get hard

উত্তর: tried hard

৪৪. ‘Big bug’ means ____ .
(ক) useful person
(খ) important person
(গ) unemployed person
(ঘ) employed person

উত্তর: important person

৪৫. The price of rice is increasing ____ .
(ক) by fits and starts
(খ) by dint of
(গ) by virtue of
(ঘ) by leaps and bounds

উত্তর: by leaps and bounds

৪৬. Della was too poor to buy a gift for Jim. (Negative)
(ক) Della was not too poor to buy a gift for Jim.
(খ) Della was so poor that he could not buy a gift for Jim.
(গ) Della was so poor that she could not buy a gift for Jim.
(ঘ) Della was so poor that she cannot buy a gift for Jim.

উত্তর: Della was so poor that she could not buy a gift for Jim.

৪৭. Nobody wishes to be unhappy. (Interrogative)
(ক) Who wishes to be unhappy?
(খ) Who wishes to be happy?
(গ) Who does not wish to be unhappy?
(ঘ) Does nobody wish to be happy?

উত্তর: Who wishes to be unhappy?

৪৮. Unemployment is a state for a man having no work to earn money. (Complex)
(ক) Unemployment is a stale when a man has no work to earn money
(খ) Unemployment is a state for a man who has no work to earn money
(গ) Unemployment is a state of a man who has no work.
(ঘ) Unemployment is the condition of a man who has no work

উত্তর: Unemployment is a state for a man who has no work to earn money

৪৯. Noun of the word ‘simple’ is ______.
(ক) simply
(খ) simplify
(গ) simplicity
(ঘ) simplication

উত্তর: simplicity

৫০. Find out the correct synonym of ‘hazard’.
(ক) Impartial
(খ) Static
(গ) Impolite
(ঘ) Danger

উত্তর: Danger

৫১. তিনটি পূর্ণ সংখ্যার গড় ১৫০ এবং ক্ষুদ্রতম সংখ্যা দুইটির গড় ১২০ বৃহত্তম সংখ্যাটি কত?
(ক) ২৩০
(খ) ২১০
(গ) ২০০
(ঘ) ১৯০

উত্তর: ২১০

৫২. x4 + x2 + 1 এর উৎপাদক কোনটি?
(ক) (x2 + x + 1) (x2 + x – 1)
(খ) (x2 – x + 1) (x2 + x – 1)
(গ) (x2 + x + 1) (x2 – x + 1)
(ঘ) (x2 + x + 1) (x2 + x + 1)

উত্তর: (x2 + x + 1) (x2 – x + 1)

৫৩. P এর মান কত হলে 4x2 – px + 9 একটি পূর্ণবর্গ হবে?
(ক) 24
(খ) 16
(গ) 12
(ঘ) 9

উত্তর: 12

৫৪. একটি বর্গক্ষেত্রের এক বাহুর দৈর্ঘ্য x একক হলে এর কর্ণের দৈর্ঘ্য কত একক?
(ক) x√2
(খ) x√3
(গ) 2√2x
(ঘ) x√x

উত্তর: x√2

৫৫. দুইটি সংখ্যার অনুপাত ৫ : ৬, তাদের গ.সা.গু ৪ হলে সংখ্যা দুইটির ল.সা.গু কত?
(ক) ৩৬০
(খ) ২৪০
(গ) ১৮০
(ঘ) ১২০

উত্তর: ১২০

৫৬. ৩৭৫ এর ২০% = কত?
(ক) ৭৫.০
(খ) ৬২.০
(গ) ৬০.০
(ঘ) ৩৭.০

উত্তর: ৭৫.০

৫৭. f(x) = x3 – 6x2 +11x – 6 হলে f(2) = কত?
(ক) 3
(খ) 2
(গ) 1
(ঘ) 0

উত্তর: 0

৫৮. 4x = 8 হলে, x-এর মান কত?
(ক) 2/3
(খ) 3/2
(গ) 4/3
(ঘ) 3/4

উত্তর: 3/2

৫৯. কোন ত্রিভুজের তিনটি বাহুকে বর্ধিত করলে উৎপন্ন বহিঃস্থ কোণ তিনটির সমষ্টি কত?
(ক) ১৮০°
(খ) ২৭০°
(গ) ৩০০°
(ঘ) ৩৬০°

উত্তর: ৩৬০°

৬০. একটি সমদ্বিবাহু ত্রিভুজের ভূমি ১৬ মিটার অপর দুইটি বাহুর প্রতিটি ১০ মিটার হলে, ত্রিভুজটির ক্ষেত্রফল কত বর্গমিটার?
(ক) ৩৬ বর্গমিটার
(খ) ৪২ বর্গমিটার
(গ) ৪৮ বর্গমিটার
(ঘ) ৫০ বর্গমিটার

উত্তর: ৪৮ বর্গমিটার

৬১. a2 – 3a, a2 – 9, a2 – 4a + 3 এর গ.সা.গু কত?
(ক) a (a – 3)
(খ) a – 3
(গ) (a – 1) (a – 3)
(ঘ) a (a – 1) (a – 3)

উত্তর: a – 3

৬২. চর্তুভুজের চার কোণের অনুপাত ১ : ২ : ২ : ৩ হলে বৃহত্তম কোণের পরিমাণ হবে?
(ক) ১০০°
(খ) ১১৫°
(গ) ১৩৫°
(ঘ) ১৪০°

উত্তর: ১৩৫°

৬৩. সুষম বহুভুজের একটি অন্তঃকোণের পরিমাণ ১২০° হলে এর বাহুর সংখ্যা কত?
(ক) ৪টি
(খ) ৫টি
(গ) ৬টি
(ঘ) ৮টি

উত্তর: ৬টি

৬৪. ৩০ লিটার পরিমাণ মিশ্রণে এসিড ও পানির অনুপাত ৭:৩। ঐ মিশ্রণে কি পরিমাণ পানি মিশ্রিত করলে এসিড ও পানির অনুপাত ৩ : ৭ হবে?
(ক) ২৫ লিটার
(খ) ৩০ লিটার
(গ) ৩৫ লিটার
(ঘ) ৪০ লিটার

উত্তর: ৪০ লিটার

৬৫. a + b=√7 এবং a – b=√5 হলে, 8ab (a+ b2) = কত?
(ক) 12
(খ) 24
(গ) 36
(ঘ) 40

উত্তর: 24

৬৬. log√3 81 এর মান কত?
(ক) 4
(খ) 6
(গ) 9
(ঘ) 8

উত্তর: 8

৬৭. সমদ্বিবাহু ত্রিভুজের শীর্ষ কোণের মান 80° হলে, অপর কোণদ্বয়ের মান কত?
(ক) 50° ও 50°
(খ) 60° ও 40°
(গ) 45°ও 45°
(ঘ) 40° ও 40°

উত্তর: 50° ও 50°

৬৮. দুইটি কোণের সমষ্টি দুই সমকোণ হলে, একটিকে অপরটির কি বলে?
(ক) সন্নিহিত কোণ
(খ) পূরক কোণ
(গ) বিপ্রতীপ কোণ
(ঘ) সম্পূরক কোণ

উত্তর: সম্পূরক কোণ

৬৯. যদি x + 2y = 4 এবং x/y = 2 হয়, তবে x = কত?
(ক) 0
(খ) 1
(গ) 2
(ঘ) 3

উত্তর: 2

৭০. (x – 4)2 = 0 সমীকরণের মূল কয়টি?
(ক) 1
(খ) 2
(গ) 3
(ঘ) 0

উত্তর: 1

৭১. একটি দ্রব্য ৩৮০ টাকায় বিক্রয় করায় ২০ টাকা ক্ষতি হলো, শতকরা ক্ষতির হার কত?
(ক) ৪%
(খ) ৫%
(গ) ৭%
(ঘ) ৮%

উত্তর: ৫%

৭২. দুইটি সংখ্যার যোগফল ১৫ এবং বিয়োগফল ১৩, ছোট সংখ্যাটি কত?
(ক) ১
(খ) ২
(গ) ৪
(ঘ) ১৪

উত্তর:

৭৩. 
(ক) 2
(খ) 4
(গ) 6
(ঘ) 8

উত্তর: 6

৭৪. ২টি ক্রমিক সংখ্যার বর্গের অন্তর 199 হলে, বড় সংখ্যাটি কত?
(ক) 70
(খ) 80
(গ) 90
(ঘ) 100

উত্তর: 100

৭৫. 3x2 – x + 5 =0 সমীকরণে x এর সহগ কত?
(ক) 3
(খ) 1
(গ) -1
(ঘ) 5

উত্তর: -1

৭৬. বাংলাদেশের অস্থায়ী সরকার গঠিত হয়েছিল কবে?
(ক) ১৯৭০ সালের ১০ এপ্রিল
(খ) ১৯৭০ সালের ১৭ এপ্রিল
(গ) ১৯৭১ সালের ১০ এপ্রিল
(ঘ) ১৯৭১ সালের ১৭ এপ্রিল

উত্তর: ১৯৭১ সালের ১০ এপ্রিল

৭৭. ‘গারো’ ক্ষুদ্র জাতিসত্তার সমাজে পরিবারের প্রধান কে?
(ক) বাবা
(খ) মা
(গ) প্রবীণ ব্যক্তি
(ঘ) বড় ভাই

উত্তর: মা

৭৮. মালালা ইউসুফজাই ও কৈলাশ সত্যার্থী নোবেল পুরস্কার পেয়েছেন কোন ক্ষেত্রে?
(ক) সাহিত্যে
(খ) শান্তিতে
(গ) চিকিৎসায়
(ঘ) অর্থনীতিতে

উত্তর: শান্তিতে

৭৯. বাংলাদেশের প্রথম মহিলা উপাচার্যের নাম কী?
(ক) ড. ফারজানা ইসলাম
(খ) খালেদা একরাম
(গ) রাশেদা কে চৌধুরী
(ঘ) ড. শিরিন শারমিন চৌধুরী

উত্তর: ড. ফারজানা ইসলাম

৮০. বর্তমানে বাংলাদেশে জনসংখ্যা বৃদ্ধির হার কত?
(ক) ১.৩২%
(খ) ১.৩৩%
(গ) ১.৩৭%
(ঘ) ১.৪৩%

উত্তর: ১.৩৩%

নোট: জনশুমারি ও গৃহগণনা ২০২২ অনুযায়ী, বাংলাদেশে জনসংখ্যা বৃদ্ধির হার ১.২২% এবং অর্থনৈতিক সমীক্ষা ২০২৪ অনুযায়ী, ১.৩৩%।

৮১. যোগাযোগ মন্ত্রণালয়ের বর্তমান নাম কী?
(ক) সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়
(খ) পরিবহন ও সেতু মন্ত্রণালয়
(গ) সড়ক পরিবহন মন্ত্রণালয়
(ঘ) পরিবহন ও সড়ক মন্ত্রণালয়

উত্তর: সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়

৮২. আয়তনে বাংলাদেশের সবচেয়ে ছোট বিভাগ কোনটি?
(ক) বরিশাল
(খ) সিলেট
(গ) ময়মনসিংহ
(ঘ) রংপুর

উত্তর: ময়মনসিংহ

৮৩. জাতিসংঘের প্রশাসনিক কাজ করে কোন শাখা?
(ক) সাধারণ পরিষদ
(খ) নিরাপত্তা পরিষদ
(গ) জাতিসংঘ সচিবালয়
(ঘ) আর্ন্তজাতিক আদালত

উত্তর: জাতিসংঘ সচিবালয়

৮৪. কোনটি গ্রিন হাউজ গ্যাস নয়?
(ক) নাইট্রাস অক্সাইড
(খ) কার্বন ডাই-অক্সাইড
(গ) ক্লোরোফ্লোরা কার্বন
(ঘ) নাইট্রোজেন

উত্তর: নাইট্রোজেন

৮৫. নিশীথ সূর্যের দেশ কোনটি?
(ক) জাপান
(খ) কোরিয়া
(গ) নরওয়ে
(ঘ) সুদান

উত্তর: নরওয়ে

৮৬. গ্রামীণ ব্যাংক কোন ধরনের তালিকার অন্তর্ভুক্ত?
(ক) তালিকাভুক্ত ব্যাংক
(খ) বাণিজ্যিক ব্যাংক
(গ) অ-তফসিলি ব্যাংক
(ঘ) কোনটিই নয়

উত্তর: অ-তফসিলি ব্যাংক

৮৭. আন্তর্জাতিক মানবাধিকার দিবস কোনটি?
(ক) ১০ই ডিসেম্বর
(খ) ১১ই জানুয়ারি
(গ) ১৫ই মার্চ
(ঘ) ১৮ই মার্চ

উত্তর: ১০ই ডিসেম্বর

৮৮. ভূমিকম্প নির্ণায়ক যন্ত্র কোনটি?
(ক) ব্যরোমিটার
(খ) সিসমোগ্রাফ
(গ) ম্যানোমিটার
(ঘ) সেক্সট্যান্ট

উত্তর: সিসমোগ্রাফ

৮৯. ২১তম বিশ্বকাপ ফুটবল প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়-
(ক) ফ্রান্সে
(খ) ব্রাজিলে
(গ) রাশিয়ায়
(ঘ) ইংল্যান্ডে

উত্তর: রাশিয়ায়

৯০. বাংলাদেশের প্রথম জাদুঘর কোনটি?
(ক) বিজ্ঞান জাদুঘর
(খ) বরেন্দ্র গবেষণা জাদুঘর
(গ) জাতীয় জাদুঘর
(ঘ) ঢাকা নগর জাদুঘর

উত্তর: বরেন্দ্র গবেষণা জাদুঘর

৯১. মানবদেহের প্রতিটি কোষে কত জোড়া ক্রোমোজোম আছে?
(ক) 22 জোড়া
(খ) 23 জোড়া
(গ) 24 জোড়া
(ঘ) 25 জোড়া

উত্তর: 23 জোড়া

৯২. ‘CNG’-এর পূর্ণরূপ কী?
(ক) Converted Natural Gas
(খ) Compressed Natural Gas
(গ) Conversed Natural Gas
(ঘ) Connected Natural Gas

উত্তর: Compressed Natural Gas

৯৩. ‘সিডর’- কী?
(ক) ঘূর্ণিঝড়
(খ) সুনামি
(গ) টাইফুন
(ঘ) সাইক্লোন

উত্তর: ঘূর্ণিঝড়

৯৪. ‘গুগল’ কী?
(ক) সার্চ ইঞ্জিন
(খ) সফটওয়্যার প্রতিষ্ঠান
(গ) ওয়েব সাইট
(ঘ) হার্ডওয়্যার প্রতিষ্ঠান

উত্তর: সার্চ ইঞ্জিন

৯৫. ‘আলজাজিরা’ কোন দেশের সংবাদ সংস্থা?
(ক) কাতার
(খ) আফগানিস্তান
(গ) আলজেরিয়া
(ঘ) আরব আমিরাত

উত্তর: কাতার

৯৬. বিজ্ঞানীরা ইবোলা ভাইরাস শনাক্ত করেন কবে?
(ক) ১৯৭৫ সালে
(খ) ১৯৭৬ সালে
(গ) ১৯৭৭ সালে
(ঘ) ১৯৭৮ সালে

উত্তর: ১৯৭৬ সালে

৯৭. গোবি মরুভূমি কোন মহাদেশে অবস্থিত?
(ক) এশিয়া
(খ) আফ্রিকা
(গ) ইউরোপ
(ঘ) আমেরিকা

উত্তর: এশিয়া

৯৮. জাতিসংঘ দিবস পালিত হয় কত তারিখে?
(ক) ২৪শে আগস্ট
(খ) ২৪শে সেপ্টেম্বর
(গ) ২৪শে অক্টোবর
(ঘ) ২৪শে নভেম্বর

উত্তর: ২৪শে অক্টোবর

৯৯. রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প কোথায় অবস্থিত?
(ক) ভেড়ামারা, কুষ্টিয়া
(খ) কেরাণীগঞ্জ, ঢাকা
(গ) রামপাল, বাগেরহাট
(ঘ) ঈশ্বরদী, পাবনা

উত্তর: ঈশ্বরদী, পাবনা

১০০. “আমার ভাইয়ের রক্তে রাঙানো ২১শে ফেব্রুয়ারি, আমি কি ভুলিতে পারি”- গানটির রচয়িতা কে?
(ক) আলতাফ মাহমুদ
(খ) গাজী মাজহারুল আনোয়ার
(গ) আবদুল গাফ্‌ফার চৌধুরী
(ঘ) আলাউদ্দীন আলী

উত্তর: আবদুল গাফ্‌ফার চৌধুরী



More Question Bank

NTRCA

১৫তম শিক্ষক নিবন্ধন (স্কুল-২) প্রশ্ন সমাধান- ২০১৮ | 15th NTRCA Question Solution (School-2)- 2018 | Biddabari

প্রিয় চাকরি প্রত্যাশী, শিক্ষকতার মতো মহান পেশায় যারা নিজেদের ক্যারিয়ার গড়তে চান, তাদের জন্য NTRCA একটি সূবর্ণ সুযোগ। আমরা জানি খুব শীঘ্রই প্রকাশিত হতে যাচ্ছে ১৯তম বেসরকারি শিক্ষক নিবন্ধন সার্কুলার। সারাদেশে ৩৬ হাজার বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে যোগ্যতা সম্পন্ন শিক্ষক নিয়োগ দেওয়ার লক্ষ্যে শিক্ষক নিবন্ধন পরীক্ষা হয়ে থাকে। তাই, আসন্ন NTRCA ১৯তম শিক্ষক নিবন্ধনকে সামনে রেখে আপনাদের প্রস্তুতিকে আরো বেশি শাণিত করতে গুরুত্বপূর্ণ পরীক্ষা উপযোগী সাজেশন ও বিগত সালের প্রশ্ন সমাধান তুলে ধরছি।📚 আরও দেখুন: বিদ্যাবাড়ির  কোর্স আপনার সহায়ক হতে পারে।📚 আরও দেখুন:NTRCA- তে কীভাবেই আপনি প্রথমবারেই সফল হবেন?🎯 ১৯তম NTRCA প্রস্তুতি নেওয়ার কিছু কার্যকর টিপস:ক. বাংলা (Bengali):ভাষারীতি ও বিরাম চিহ্নের ব্যবহার, বাগধারা ও বাগবিধি, ভুল সংশোধন বা শুদ্ধকরণ, যথার্থ অনুবাদ ও শিরোনাম, সন্ধি বিচ্ছেদ, কারক বিভক্তি, সমাস...

BCS

৩১তম বিসিএস প্রশ্ন সমাধান | 31th BCS Question Solution | Biddabari

প্রিয় চাকরি প্রত্যাশী,বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (BPSC)-এর নির্ধারিত সময়সূচি অনুযায়ী নিয়মিতভাবে বিসিএস পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে।গত ৩০ জানুয়ারি ২০২৬ ইং তারিখে ৫০তম বিসিএস পরীক্ষা অনুষ্ঠিত হয়েছিল। ৫১তম বিসিএস সার্কুলার প্রকাশিত হওয়ার পর প্রস্তুতির সময় থাকবে খুবই সীমিত। তাই যারা ৫১তম বিসিএস টার্গেট করেছেন, তাদের এখন থেকেই সুপরিকল্পিতভাবে পড়াশোনা শুরু করা অত্যন্ত জরুরি।🔍 সাম্প্রতিক বিসিএস প্রশ্ন বিশ্লেষণসাম্প্রতিক বিসিএস পরীক্ষার প্রশ্নে দেখা গেছে অনেক পরিবর্তন এসেছে।তাই প্রস্তুতি নিতে হবে আরও বিশ্লেষণভিত্তিক, আপডেট ও টপিক-ফোকাসডভাবে।আরও দেখুন:২৮তম বিসিএস প্রশ্ন সমাধান | 28th BCS Question Solution | Biddabari২৯তম বিসিএস প্রশ্ন সমাধান | 29th BCS Question Solution | Biddabari ৩০তম বিসিএস প্রশ্ন সমাধান | 30th BCS Question Solution | Biddabari 🎯 ৫১তম বিসিএস প্রস্তুতির কার্যকর টিপস⏵ব...

Primary

প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা-২০১২ (মেঘনা) | Primary Question Solution 2012 | Biddabari

সুপ্রিয় চাকরি প্রত্যাশী,আপনারা অবগত আছেন যে, ইতোমধ্যেই সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ১৪,৩৮৫ পদে সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। এবারের নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হবে “সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক নিয়োগ বিধিমালা–২০২৫” অনুযায়ী নতুন পদ্ধতিতে হয়েছে।নিয়োগ প্রক্রিয়ায় মোট ৯০ নম্বরের লিখিত (MCQ Type) ও ১০ নম্বরের মৌখিক (ভাইভা) পরীক্ষার মাধ্যমে মেধার ভিত্তিতে (৯৩%) প্রার্থী নির্বাচন করা হবে। সাম্প্রতিক সময়ে বিসিএস ও অন্যান্য সরকারি নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র বিশ্লেষণ করলে দেখা যায়, প্রশ্নের প্যাটার্নে এসেছে ব্যাপক বৈচিত্র্য এবং প্রতিযোগিতাও বেড়েছে বহুগুণে। এই কঠিন প্রতিযোগিতায় টিকে থাকতে হলে কেবল পাস নম্বর (৫০%) অর্জন যথেষ্ট নয়; বরং লিখিত পরীক্ষায় সর্বাধিক নম্বর অর্জন করাই হতে হবে মূল লক্ষ্য।🔍লিখিত পরীক্ষার বিষয় ও নম্বর বণ্টন:◉    বাংলা— ২৫◉    ইংরেজি— ২৫◉    গণ...

ডাউনলোড করুন

বিদ্যাবাড়ি App

180K+

Learners

4.7

Positive
Reviews

180+

Skill based Courses

ডাউনলোড করুন বিদ্যাবাড়ি অ্যাপ,
শুরু করুন এখান থেকেই