১৪তম শিক্ষক নিবন্ধন (স্কুল সমমান) প্রশ্ন সমাধান- ২০১৭ | 14th NTRCA Question Solution (School Level)- 2017 | Biddabari

প্রিয় চাকরি প্রত্যাশী, শিক্ষকতার মতো মহান পেশায় যারা নিজেদের ক্যারিয়ার গড়তে চান, তাদের জন্য NTRCA একটি সূবর্ণ সুযোগ। আমরা জানি খুব শীঘ্রই প্রকাশিত হতে যাচ্ছে ১৯তম বেসরকারি শিক্ষক নিবন্ধন সার্কুলার। সারাদেশে ৩৬ হাজার বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে যোগ্যতা সম্পন্ন শিক্ষক নিয়োগ দেওয়ার লক্ষ্যে শিক্ষক নিবন্ধন পরীক্ষা হয়ে থাকে। তাই, আসন্ন NTRCA ১৯তম শিক্ষক নিবন্ধনকে সামনে রেখে আপনাদের প্রস্তুতিকে আরো বেশি শাণিত করতে গুরুত্বপূর্ণ পরীক্ষা উপযোগী সাজেশন ও বিগত সালের প্রশ্ন সমাধান তুলে ধরছি।

📚 আরও দেখুন: বিদ্যাবাড়ির  কোর্স আপনার সহায়ক হতে পারে।

📚 আরও দেখুন:NTRCA- তে কীভাবেই আপনি প্রথমবারেই সফল হবেন?

🎯 ১৯তম NTRCA প্রস্তুতি নেওয়ার কিছু কার্যকর টিপস:

ক. বাংলা (Bengali):

ভাষারীতি ও বিরাম চিহ্নের ব্যবহার, বাগধারা ও বাগবিধি, ভুল সংশোধন বা শুদ্ধকরণ, যথার্থ অনুবাদ ও শিরোনাম, সন্ধি বিচ্ছেদ, কারক বিভক্তি, সমাস, প্রত্যয় বিন্যাস, সমার্থক ও বিপরীতার্থক শব্দ, প্রায়োগিক প্রয়োজনীয়তা (বিরাম চিহ্ন, বাগধারা, সন্ধি, কারক, সমাস, কারক বিভক্তি, প্রত্যয়) প্রভৃতি। 

খ. ইংরেজি (English):

Errors in composition, Fill in the blanks with appropriate preposition, Uses of article, Verbs, Translation from Bengali to English, Identify appropriate title from story, Article, Transformation of sentences, Synonyms and Antonyms, Completing sentences, Idioms and Phrases.

গ. সাধারণ গণিত (General Mathematics):

পাটিগণিত: সূত্র ও নিয়মাবলি (পাটিগণিত সম্বন্ধীয়), গড়, ঐকিক নিয়ম, ল.সা.গু, গ.সা.গু, শতকরা, সুদকষা, লাভ—ক্ষতি।

বীজগণিত: উৎপাদক, বর্গ ও ঘনসম্বলিত সূত্রাবলি ও প্রয়োগ, গ.সা.গু, বাস্তব সমস্যা সমাধানে বীজগাণিতিক সূত্র গঠন ও প্রয়োগ, সূচক ও লগারিদমের সূত্র ও প্রয়োগ, অনুপাত ও সমানুপাত।

জ্যামিতি: পরিমিতি ও ত্রিকোণমিতি সম্পর্কিত সাধারণ ধারণা, নিয়ম ও প্রয়োগ।

ঘ. সাধারণ জ্ঞান (General Knowledge):        

১. বাংলাদেশ সম্পর্কিত বিষয়

২. আন্তর্জাতিক বিষয় ও চলতি ঘটনাবলি

৩. বিজ্ঞান, প্রযুক্তি, পরিবেশ এবং রোগব্যাধি সম্পর্কিত মৌলিক জ্ঞান।

সাধারণ জ্ঞান এর বিস্তারিত বিষয়াবলি:

বাংলাদেশের ভূপ্রকৃতি, জলবায়ু, পরিবেশ, ইতিহাস, ভাষা আন্দোলন, মুক্তিযুদ্ধ, সভ্যতা, সংস্কৃতি, বাংলাদেশের অর্থনীতি, সম্পদ (বন, কৃষি, শিল্প, পানি), যোগাযোগ ব্যবস্থা, বাংলাদেশের সমাজ জীবন, সমস্যা, জনমিতিক পরিচয়, রাষ্ট্র, নাগরিকতা, সরকার ও রাজনীতি, সরকারি ও বেসরকারি লক্ষ্য, নীতি, পরিকল্পনা (অর্থনৈতিক, সামাজিক, স্বাস্থ্য ও শিক্ষা), কর্মসূচি, আন্তর্জাতিক সম্পর্ক, মানব সম্পদ উন্নয়ন, বিশ্ব ভৌগোলিক পরিচিতি, জলবায়ু পরিবর্তন ও দুর্যোগ, নবায়নযোগ্য শক্তি, জাতিসংঘ, আঞ্চলিক ও অর্থনৈতিক সংগঠন, পুরস্কার ও সম্মাননা, আন্তর্জাতিক মুদ্রা সংক্রান্ত, আন্তর্জাতিক রাজনীতি ও আনুষঙ্গিক বিষয়াবলি, স্বাস্থ্য, চিকিৎসা, তথ্য, যোগযোগ ও প্রযুক্তি, প্রাত্যহিক জীবনে বিজ্ঞান (পদার্থ, রসায়ন ও জীব বিজ্ঞান সংশ্লিষ্ট) সাধারণ রোগ ব্যাধি ও পরিবেশ বিজ্ঞান সংশ্লিষ্ট।

 কেনো বিগত সালের প্রশ্ন সমাধান গুরুত্বপূর্ণ:

🎯 ১৯তম NTRCA পরীক্ষার ধরন, প্রশ্নের ধরন ও গুরুত্বপূর্ণ টপিক সম্পর্কে স্পষ্ট ধারণা পেতে হলে বিগত এনটিআরসিএ প্রশ্ন সমাধান অপরিহার্য।

🎯 ১৪তম NTRCA প্রশ্ন সমাধানের মাধ্যমে আপনি জানতে পারবেন-

▪️ কোন বিষয়ের কোন টপিক থেকে বেশি প্রশ্ন আসে।

▪️ কোন টপিকগুলোতে আপনি দুর্বল

▪️ কোন অংশে বেশি মনোযোগ দিতে হবে

নিয়মিত প্রশ্ন সলভের মাধ্যমে আপনার প্রস্তুতি হবে দৃঢ় ও আত্মবিশ্বাসী। এছাড়া বিগত প্রশ্ন থেকে অনেক সময় সরাসরি কমন প্রশ্ন পাওয়া যায়, যা ভালো নম্বর তুলতে সাহায্য করে।

 

🗓️ আজ আমরা প্রকাশ করছি-

📄১৪তম শিক্ষক নিবন্ধন (স্কুল সমমান) প্রশ্ন সমাধান ২০১৭ | 14th NTRCA Question Solution (School Level) PDF এটি আপনার নিবন্ধন প্রস্তুতির জন্য একটি গুরুত্বপূর্ণ রিসোর্স, যা প্রিন্ট করে পড়াশোনার জন্য সংগ্রহ করে রাখতে পারেন।

📚 আরও দেখুন:১৩তম শিক্ষক নিবন্ধন (স্কুল সমমান) প্রশ্ন সমাধান – ২০১৬ | 13th NTRCA Question Solution (School Level) - 2016

📚 আরও দেখুন:NTRCA সম্পর্কিত বারবার জিজ্ঞাসাকৃত প্রশ্ন ও উত্তর

Biddabari আপনার নিবন্ধন প্রস্তুতির নির্ভরযোগ্য সহযাত্রী─

সঠিক গাইডলাইন, মানসম্মত কোর্স এবং অভিজ্ঞ শিক্ষকদের দিকনির্দেশনা পেতে নিয়মিত ভিজিট করুন www.biddabari.com, Facebook পেজ এবং  Youtube চ্যানেল.



১৪তম শিক্ষক নিবন্ধন (স্কুল সমমান) প্রশ্ন সমাধান- ২০১৭ | 14th NTRCA Question Solution (School Level)- 2017 | Biddabari PDF Download

১৪তম শিক্ষক নিবন্ধন- ২০১৭

পদের নাম: সহকারী শিক্ষক (স্কুল সমমান)

পরীক্ষার তারিখ: ২৫. ০৮. ২০১৭

সময়: ৬০ মিনিট 

পূর্ণমান: ১০০

১. সাধুরীতিতে কোন পদটি দীর্ঘরূপ হয় না?

ক. বিশেষ্য

খ. অব্যয়

গ. সর্বনাম

ঘ. ক্রিয়া 

উত্তর: অব্যয়

২. নিচের কোন বানানটি শুদ্ধ?

ক. বাল্মিকী

খ. বাল্মিকি

গ. বাল্মীকি

ঘ. বাল্মীকী 

উত্তর: বাল্মীকি

৩. ‘শকুনি মামা’ এর অর্থ কোনটি?

ক. কুৎসিত মামা

খ. সৎ মামা

গ. কুচক্রী মামা

ঘ. পাতানো মামা 

উত্তর: কুচক্রী মামা

৪. ‘সংশয়’ এর বিপরীত শব্দ কোনটি?

ক. নির্ভয়

খ. প্রত্যয়

গ. বিস্ময়

ঘ. দ্বিধা 

উত্তর: প্রত্যয়

৫. ‘বক্তব্য’ এর সঠিক প্রকৃতি-প্রত্যয় কোনটি?

ক. √বক্ + তব্য

খ. √বক্ত + অব্য

গ. √বক্ত + ব্য

ঘ. √বচ্ + তব্য 

উত্তর: √বচ্ + তব্য

৬. ‘উপকারীর অপকার করে যে’- নিচের কোনটি শুদ্ধ?

ক. কৃতজ্ঞ

খ. বেঈমান

গ. কৃতঘ্ন

ঘ. কৃতগ্ন 

উত্তর: কৃতঘ্ন

৭. ব্যাকরণের কোন অংশে ‘কারক’ সম্বন্ধে আলোচনা করা হয়?

ক. ধ্বনিতত্ত্বে

খ. অর্থতত্ত্বে

গ. বাক্যতত্ত্বে

ঘ. রূপতত্ত্বে 

উত্তর: বাক্যতত্ত্বে

৮. বাড়ি বা রাস্তার নম্বরের পর নিচের কোন চিহ্নটি বসে?

ক. দাঁড়ি

খ. সেলিমকোলন

গ. কোলন

ঘ. কমা 

উত্তর: কমা

৯. ‘সূর্য’ এর প্রতিশব্দ কোনটি?

ক. সুধাংশু

খ. শশাঙ্ক

গ. বিধু

ঘ. আদিত্য 

উত্তর: আদিত্য

১০. ‘ভিক্ষুকটা যে পেছনে লেগেই রয়েছে, কী বিপদ!’- এ বাক্যের ‘কী’ এর অর্থ কোনটি?

ক. বিরক্তি

খ. রাগ

গ. ভয়

ঘ. হুমকি 

উত্তর: বিরক্তি

১১. ‘The fire is out’ বাক্যটির অনুবাদ কী?

ক. আগুন বাইরে

খ. বাইরে আগুন

গ. আগুন ছড়িয়ে পড়েছে

ঘ. আগুন নিভে গেছে 

উত্তর: আগুন ছড়িয়ে পড়েছে

১২. ‘বিদ্যান মুর্খ অপেক্ষা শ্রেষ্ঠতর’- বাক্যটির শুদ্ধরূপ কোনটি?

ক. বিদ্যান মুর্খ অপেক্ষা শ্রেষ্ঠ

খ. বিদ্বান মূর্খ অপেক্ষা শ্রেষ্ঠ

গ. বিদ্বান মুর্খ অপেক্ষা শ্রেষ্ঠতর

ঘ. বিদ্বান মুর্খ অপেক্ষা শ্রেষ্ঠ 

উত্তর: বিদ্বান মূর্খ অপেক্ষা শ্রেষ্ঠ

১৩. নিচের কোনটিতে সাধুভাষা সাধারণত অনুপযোগী?

ক. কবিতায়

খ. গানে

গ. ছোটগল্পে

ঘ. নাটকে 

উত্তর: নাটকে

১৪. ‘অন্তরঙ্গ’ এর বিপরীত শব্দ কী?

ক. শত্রুতা

খ. সম্পর্কহীন

গ. বহিরঙ্গ

ঘ. বৈরীভাব 

উত্তর: বহিরঙ্গ

১৫. কোনটি শুদ্ধ বানান?

ক. মুহুর্ত

খ. মূহুর্ত

গ. মুহূর্ত

ঘ. মুহূর্তু 

উত্তর: মুহূর্ত

১৬. কোন বাংলা পদের সাথে সন্ধি হয় না?

ক. ক্রিয়া

খ. অব্যয়

গ. বিশেষ্য

ঘ. বিশেষণ 

উত্তর: ক্রিয়া

১৭. ‘হাতে দুর্বা গজানো’ বাগধারার অর্থ কী?

ক. ছন্নছাড়া

খ. অলুক্ষণে

গ. আলসেমির লক্ষণ

ঘ. অতিশয় দুর্বল 

উত্তর: আলসেমির লক্ষণ

১৮. ‘শুভক্ষণে জন্ম যার’- এককথায় কী হবে?

ক. ক্ষণজন্মা

খ. শুভজন্মা

গ. জন্মাধীর

ঘ. শুভজন্মকাল 

উত্তর: ক্ষণজন্মা

১৯. নিচের কোন শব্দটির পুরুষবাচক শব্দ নেই?

ক. বাদী

খ. দাত্রী

গ. তাদৃশী

ঘ. ডাইনী 

উত্তর: ডাইনী

২০. নিচের কোনটি ‘সৃষ্টি’ এর প্রকৃতি ও প্রত্যয়?

ক. সৃষ্‌ + টি

খ. সৃশ্ + তি

গ. সৃজ্‌ + তি

ঘ. স্রী + ষ্টি 

উত্তর: সৃজ্‌ + তি

২১. ‘নীলাম্বর’ কোন সমাস?

ক. দ্বন্দ্ব

খ. তৎপুরুষ

গ. বহুব্রীহি

ঘ. অব্যয়ীভাব 

উত্তর: বহুব্রীহি

২২. ‘তিলে তৈল হয়’- ‘তিলে’ কোন কারকে কোন বিভক্তি?

ক. কর্মকারকে ৭মী

খ. অপাদান কারকে ৭মী

গ. করণ কারকে ৭মী

ঘ. অধিকরণ কারকে ৭মী 

উত্তর: অপাদান কারকে ৭মী

২৩. নিচের কোনটি শুদ্ধ?

ক. ষ্ণ = ষ্‌ + ণ

খ. ষ্ণ = ষ্‌ + ঞ

গ. ষ্ণ = ষ্‌ + ন

ঘ. ষ্ণ = ষ্‌ + ঙ 

উত্তর: ষ্ণ = ষ্‌ + ণ

২৪. মৌলিক শব্দ কোনটি?

ক. আকাশ

খ. শীতল

গ. ঢাকাই

ঘ. কান্না 

উত্তর: আকাশ

২৫. ‘পেয়ারা’ কোন ভাষা থেকে আগত?

ক. হিন্দি

খ. উর্দু

গ. গ্রিক

ঘ. পর্তুগিজ 

উত্তর: পর্তুগিজ

২৬. How did you come by your lost watch? Here ‘come by’ means–

ক. quicken 

খ. get

গ. mend

ঘ. lose 

উত্তর: get

২৭. The children who play near the garden water the saplings. Here ‘water’ is a–

ক. noun

খ. adjective

গ. verb

ঘ. adverb 

উত্তর: verb

২৮. The word ‘ambiguous’ is the synonym of–

ক. alien

খ. certain 

গ. dubious 

ঘ. dangerous 

উত্তর: dubious

২৯. The antonym of the word ‘dishearten’ is–

ক. discourage 

খ. encourage 

গ. develop 

ঘ. ameliorate 

উত্তর: encourage

৩০. What is the synonymous word of ‘augment’?

ক. Beautiful 

খ. Increase 

গ. Segment

ঘ. Calm 

উত্তর: Increase

৩১. I saw him going to market. (Compound)

ক. I saw and he was going to market. 

খ. I saw him who was going to market. 

গ. I saw him to go to market. 

ঘ. I go to market which he was.  

উত্তর: I saw and he was going to market. 

৩২. I helped her solve the problem. (Passive)

ক. She was helped solve the problem. 

খ. The problem was solved by me. 

গ. Her problem was solved by me. 

ঘ. She was helped to solve the problem by me. 

উত্তর: She was helped to solve the problem by me. 

৩৩. Jerry was only four years old. (Negative)

ক. Jerry was not four years old. 

খ. Jerry was not more than four years old. 

গ. No one but Jerry was four years old. 

ঘ. None but Jerry was four years old. 

উত্তর: Jerry was not more than four years old. 

৩৪. Where there is a will, there is–

ক. a path 

খ. many ways 

গ. a way

ঘ. a well wisher

উত্তর: a way 

৩৫. To carry coal to–

ক. Narayangonj

 খ. Newcastle 

গ. England 

ঘ. Lahore 

উত্তর: Newcastle

৩৬. Orthita as well as Obhinibesh (to be) attending the party. 

ক. are

খ. is

গ. have been

 ঘ. been 

উত্তর: is

৩৭. Alice went to market with a view to (to purchase) a dress. 

ক. purchase 

খ. purchased 

গ. purchases 

ঘ. purchasing 

উত্তর: purchasing

৩৮. Rome was not built in a day. (Active) 

ক. They did not build Rome in a day. 

খ. People were not build Rome in a day. 

গ. The Romans were not build Rome in a day. 

ঘ. A day was not built by Rome.  

উত্তর: They did not build Rome in a day. 

৩৯. Money is sweeter than honey. (Negative)

ক. Honey is not so sweet as money. 

খ. Money is not as sweet as honey. 

গ. Nothing is as sweet as money and honey. 

ঘ. Honey is not sweeter than money. 

উত্তর: Honey is not so sweet as money. 

৪০. Upoma came here late. Here ‘Late’ is–

ক. adjective

 খ. adverb 

গ. verb

ঘ. noun 

উত্তর: adverb

৪১. He gave me a dress which was expensive. (Simple) 

ক. He gave me a dress expensive. 

খ. He gave me a dress and it was expensive. 

গ. He gave me a expensive dress. 

ঘ. He gave me an expensive dress.  

উত্তর: He gave me an expensive dress. 

৪২. A wearer knows where–

ক. a man goes

খ. he is right

গ. the shoe pinches

 ঘ. the pain disturbs 

উত্তর: the shoe pinches

৪৩. তুমি কি জানো সে কোথায় থাকে?

ক. Do you know where does he live?
খ. Do you know where he live?
গ. Do you know where he is live?
ঘ. Do you know where he lives?
উত্তর: Do you know where he lives?

৪৪. সে সাঁতরাতে জানে না।

ক. He does not know swim. 

খ. He does not know to swimming. 

গ. He does not know how to swim. 

ঘ. He don’t know swimming.  

উত্তর: He does not know how to swim. 

৪৫. তোমার বাবা কী করেন?

ক. What is your father?

খ. What is father doing?

গ. What does your father?

ঘ. What your father does? 

উত্তর: What is your father?

৪৬. How Karim has solved the problems?

ক. really nice 

খ. actually wonderful 

গ. astounds us all

ঘ. are really difficult 

উত্তর: astounds us all

৪৭. What is the noun form of include? 

ক. Includement

খ. Inclusion 

গ. Inclution 

ঘ. Includeness 

উত্তর: Inclusion

৪৮. The synonym of ‘abandon’ is–

ক. try

খ. join 

গ. keep with

 ঘ. leave 

উত্তর: leave

৪৯. A ––– in time saves nine. 

ক. money

খ. penny

গ. stitch 

ঘ. saving 

উত্তর: stitch

৫০. A man is known by the ––– he keeps. 

ক. words

খ. company 

গ. contribution 

ঘ. relatives 

উত্তর: company

৫১. মৌলিক সংখ্যার সেট কিরূপ হবে?

ক. সসীম

খ. অসীম

গ. সংযোগ

ঘ. ছেদ 

উত্তর: অসীম

৫২. নিচের কোনটি অমূলদ সংখ্যা?

ক. π

খ. √2

গ. √511

 ঘ. সবগুলো 

উত্তর: সবগুলো

৫৩. log28 এর মান নিচের কোনটি?

ক. 1

খ. 2

গ. 3

ঘ. 4 

উত্তর: 3

৫৪. 5√5 এর 5 ভিত্তিক লগ কত?

ক. √5 

খ. 2/3 

গ. 3/2

 ঘ. 5 

উত্তর: 3/2

৫৫. (8x)0 + 8x0 এর মান নিচের কোনটি?

ক. 8

খ. 2

গ. 16

ঘ. 9

উত্তর: 9

৫৬. 4x+1 = 32 হলে x এর মান কত?

ক. 1/2

 খ. 1

গ. 3/2

 ঘ. 2/3 

উত্তর: 3/2

৫৭. দুইটি সংখ্যার গ. সা. গু 7 এবং ল. সা. গু 84। সংখ্যা দুইটির একটি 42 হলে অপরটি কত?

ক. 7

খ. 14

গ. 21

ঘ. 28 

উত্তর: 14

৫৮. 60 ছাত্রের মধ্যে 42 জন ফেল করলে পাসের হার কত?

ক. 25%

খ. 28%

গ. 30%

ঘ. 23% 

উত্তর: 30%

৫৯. 6(1/4)% হার সুদে কত সময়ে 96 টাকার সুদ 18 টাকা হবে?

ক. 2 বছর

খ. 2(1/2) বছর

গ. 3 বছর

ঘ. 4 বছর 

উত্তর: 3 বছর

৬০. কোনো সমকোণী ত্রিভুজের ভূমি x এবং উচ্চতা y হলে ত্রিভুজটির ক্ষেত্রফল কত হবে?

ক. xy বর্গ একক

খ. ½ xy বর্গ একক

গ. x2 + y বর্গ একক

ঘ. ½ (x2 + y2)বর্গ একক 

উত্তর: ½ xy বর্গ একক

৬১. চতুর্ভুজের চারটি কোণের সমষ্টি নিচের কোনটি?

ক. 180°

খ. 360°

গ. 270°

ঘ. 720° 

উত্তর: 360°

৬২. একটি আয়তাকার ঘরের দৈর্ঘ্য, প্রস্থের দেড়গুণ। এর ক্ষেত্রফল 294 বর্গমিটার হলে, পরিসীমা কত?

ক. 40 মিটার

খ. 50 মিটার 

গ. 60 মিটার

ঘ. 70 মিটার 

উত্তর: 70 মিটার

৬৩. ঘনকের ধার a একক হলে ঘনকে সমগ্র তলের ক্ষেত্রফল কত?

ক. √6a2

খ. 6a2

গ. a3

ঘ. 6a

উত্তর: 6a2

৬৪. বৃত্তের সমান সমান জ্যা কেন্দ্র হতে সর্বদা নিচের কোনটি?

ক. সমদূরর্তী

খ. অসমদূরবর্তী

গ. সমান্তরাল

ঘ. কোনোটিই নয় 

উত্তর: সমদূরর্তী

৬৫. দুটি বৃত্তের ব্যাসার্ধের অনুপাত 3 : 2। বৃত্ত দুটির ক্ষেত্রফলের অনুপাত নিচের কোনটি? 

ক. 2 : 3

খ. 3 : 4

গ. 4 : 9

ঘ. 9 : 4 

উত্তর: 9 : 4

৬৬. a : b = 4 : 7 এবং b : c = 5 : 6 হলে, a : b : c এর মান কোনটি?

ক. ৪ : ৭ : ৫

খ. 5 : 6 : 7

গ. 20 : 35 : 42

ঘ. 20 : 30 : 37 

উত্তর: 20 : 35 : 42

৬৭. 250 এর 10% এর মান কত?

ক. 25

খ. 50

গ. 100

ঘ. 75

উত্তর: 25

৬৮. ঘন্টায় x মাইল বেগে y মাইল দূরত্ব অতিক্রম করতে কত ঘন্টা লাগবে?

ক. x/y ঘন্টা

খ. y/x ঘন্টা

গ. xy ঘন্টা

ঘ. x + y ঘন্টা 

উত্তর: y/x ঘন্টা

৬৯. a + b, a2 – b2 এবং a3 + b3 এর গ. সা. গু কত?

ক.  a2 – b2

খ.  a – b

গ.  (a + b)2

ঘ.  a + b

উত্তর: a + b

৭০. a, b, c, d ক্রমিক সমানুপাতী হলে নিচের কোনটি সঠিক?

ক. ab = cd

খ. ac = bd

গ. ad = bc 

ঘ. কোনোটিই নয় 

উত্তর: ad = bc 

৭১. প্রথম n সংখ্যক বিজোড় সংখ্যার যোগফল কত?

ক. n2 – 1

খ. n2

গ. n2 + 1

ঘ. n2 + 2

উত্তর: n2 

৭২. (a–1)–1 এর মান নিচের কোনটি সঠিক? 

ক. 1/a

খ. a2

গ. a

ঘ. a/a2

উত্তর: a

৭৩. বৃত্তের কেন্দ্রের কোন কত ডিগ্রীর সমান?

ক. 360°

খ. 270°

গ. 180°

ঘ. 0° 

উত্তর: 360°

৭৪. sinθ = 4/5 হলে, secθ এর মান কোনটি?

ক. 5/4

খ. 4/9

গ. 3/5

ঘ. 5/3

উত্তর: 5/3

৭৫. x > 0 এর x2 = 4x হলে, x এর মান কোনটি?

ক. 4

খ. 3

গ. 2

ঘ. 0 

উত্তর: 4

৭৬. ১৯৭১ সালে মুক্তিযুদ্ধকালে জাতিসংঘের মহাসচিব কে ছিলেন?

ক. কফি আনান

খ. উ থান্ট

গ. দ্যাগ হ্যামারশোল্ড

ঘ. বুট্রোস ঘালি 

উত্তর: উ থান্ট

৭৭. চিকুনগুনিয়ার বাহক কোনটি?

ক. অ্যানোফিলিস

খ. কিউলেক্স

গ. এডিস

ঘ. সকল ধরনের মশা 

উত্তর: এডিস

৭৮. বাংলাদেশের রাষ্ট্রীয় মনোগ্রামের ডিজাইনার কে?

ক. কাজী খসরু

খ. কামরুল হাসান

গ. স্বপন কুমার

ঘ. এনএন সাহা 

উত্তর: এনএন সাহা

৭৯. দেশের প্রথম ইলেকট্রনিক বই কোনটি?

ক. একুশ ই বুক

খ. স্বাধীনতা ই বুক

গ. বাংলাদেশ ই বুক

ঘ. ডিজিটাল ই বুক 

উত্তর: একুশ ই বুক

৮০. WIPO এর সদর দপ্তর কোথায়?

ক. ব্রাসেলস

খ. জেনেভা

গ. লন্ডন

ঘ. প্যারিস 

উত্তর: জেনেভা

৮১. ‘মংডু’ কোন দুটি দেশের সীমান্ত এলাকা?

ক. বাংলাদেশ-মিয়ানমার

খ. বাংলাদেশ-ভারত

গ. মিয়ানমার-চীন

ঘ. ভারত-মিয়ানমার 

উত্তর: বাংলাদেশ-মিয়ানমার

৮২. ২০১৮ সালে এশিয়ান গেমস কোথায় অনুষ্ঠিত হয়?

ক. বেইজিং চীন

খ. জাকার্তা, ইন্দোনেশিয়া

গ. নয়াদিল্লি, ভারত

ঘ. তেহরান, ইরান 

উত্তর: জাকার্তা, ইন্দোনেশিয়া

৮৩. বাংলাদেশ স্কয়ার কোন দেশে অবস্থিত?

ক. ভারতে

খ. ইরানে

গ. নাইজেরিয়ায়

ঘ. লাইবেরিয়া 

উত্তর: লাইবেরিয়া

৮৪. দেশে প্রথম ডিজিটাল ভূমি ব্যবস্থাপনা চালু হয়কোথায়?

ক. সিলেট

খ. বরিশাল

গ. চট্টগ্রাম

ঘ. রংপুর 

উত্তর: চট্টগ্রাম

৮৫. ‘বর্ণালী’ এবং ‘শুভ্র’ কী?

ক. উন্নত জাতের ভুট্টা

খ. উন্নত জাতের গম

গ. উন্নত জাতের আম

ঘ. উন্নত জাতের চাল 

উত্তর: উন্নত জাতের ভুট্টা

৮৬. ক্যান্সার চিকিৎসায় ব্যবহৃত গামা বিকিরণের উৎসহলো-

ক. আইসোটোন

খ. আইসোটোপ

গ. আইসোবার

ঘ. রাসায়নিক পদার্থ 

উত্তর: আইসোটোপ

৮৭. ফ্রান্সের বর্তমান প্রেসিডেন্টের নাম কি?

ক. ইমানুয়েল ম্যাখোঁ

খ. অ্যাঙ্গেলা মার্কেল

গ. ম্যালকম

ঘ. জাস্টিন ট্রুডো 

উত্তর: ইমানুয়েল ম্যাখোঁ

৮৮. জাঙ্ক ফুডে নিচের কোন দ্রব্যের আধিক্য থাকে?

ক. চর্বি

খ. ভিটামিন

গ. শর্করা

ঘ. আমিষ 

উত্তর: চর্বি

৮৯. বাংলাদেশ অর্থনৈতিক সমীক্ষা-২০১৫ অনুযায়ীবাংলাদেশের মাথাপিছু আয়-

ক. ১২৬০ ডলার

খ. ১৩১৪ ডলার

গ. ১৩৬০ ডলার

ঘ. ১৩২০ ডলার 

উত্তর: ১৩১৪ ডলার

৯০. ক্রিকেট খেলার মাঠের পিচের দৈর্ঘ্য-

ক. ১১ গজ

খ. ১৭ গজ

গ. ২২ গজ

ঘ. ২১ গজ 

উত্তর: ২২ গজ

৯১. বাংলার ‘ছিয়াত্তরের মন্বন্তর’ এর সময়কাল-

ক. ১৭৭০ খ্রিষ্টাব্দ

খ. ১৭৬০ খ্রিষ্টাব্দ

গ. ১৭৬৫ খ্রিষ্টাব্দ

ঘ. ১৭৫৬ খ্রিষ্টাব্দ 

উত্তর: ১৭৭০ খ্রিষ্টাব্দ

৯২. স্ক্যানার কি ধরনের ডিভাইস?

ক. ইনপুট

খ. মেমোরি

গ. আউটপুট

ঘ. প্রসেসিং 

উত্তর: ইনপুট

৯৩. ভারত-বাংলাদেশের মধ্যে অভিন্ন নদী কতটি?

ক. ৫৩টি

খ. ৫৪টি

গ. ৫৫টি

ঘ. ৫৬টি 

উত্তর: ৫৪টি

৯৪. সমতট জনপদ কোথায় অবস্থিত?

ক. রাজশাহী অঞ্চলে

খ. কুমিল্লা অঞ্চলে

গ. ঢাকা অঞ্চলে

ঘ. সিলেট অঞ্চলে 

উত্তর: কুমিল্লা অঞ্চলে

৯৫. বিখ্যাত চিত্রকর্ম ‘তিনকন্যা’ এর চিত্রকর কে?

ক. জয়নুল আবেদিন

খ. এসএম সুলতান

গ. কামরুল হাসান

ঘ. রফিকুন্নবী 

উত্তর: কামরুল হাসান

৯৬. যশোর জেলায় অবস্থিত বিল?

ক. হাইল

খ. ভবদহ

গ. পাথর চাওলি

ঘ. আড়িয়াল 

উত্তর: ভবদহ

৯৭. কোন উপজাতির ধর্ম ইসলাম?

ক. রাখাইন

খ. মারমা

গ. পাঙন

ঘ. খিয়াং 

উত্তর: পাঙন

৯৮. সংসদ অধিবেশন কে আহ্বান করেন?

ক. স্পিকার

খ. প্রধানমন্ত্রী

গ. রাষ্ট্রপতি

ঘ. বিরোধী দলীয় নেত্রী 

উত্তর: রাষ্ট্রপতি

৯৯. পানামা খাল কোন মহাসাগরকে যুক্ত করে?

ক. ভারত ও প্রশান্ত মহাসাগর

খ. আটলান্টিক ও ভারত মহাসাগর 

গ. প্রশান্ত মহাসাগর ও আটলান্টিক মহাসাগর

ঘ. আটলান্টিক ও দক্ষিণ মহাসাগর 

উত্তর: প্রশান্ত মহাসাগর ও আটলান্টিক মহাসাগর

১০০. লাফিং গ্যাসের সংকেত কোনটি? 

ক. N2O5

খ. N2O3

গ. N2O

ঘ. Cu2

উত্তর: N2O



More Question Bank

NTRCA

১৫তম শিক্ষক নিবন্ধন (স্কুল-২) প্রশ্ন সমাধান- ২০১৮ | 15th NTRCA Question Solution (School-2)- 2018 | Biddabari

প্রিয় চাকরি প্রত্যাশী, শিক্ষকতার মতো মহান পেশায় যারা নিজেদের ক্যারিয়ার গড়তে চান, তাদের জন্য NTRCA একটি সূবর্ণ সুযোগ। আমরা জানি খুব শীঘ্রই প্রকাশিত হতে যাচ্ছে ১৯তম বেসরকারি শিক্ষক নিবন্ধন সার্কুলার। সারাদেশে ৩৬ হাজার বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে যোগ্যতা সম্পন্ন শিক্ষক নিয়োগ দেওয়ার লক্ষ্যে শিক্ষক নিবন্ধন পরীক্ষা হয়ে থাকে। তাই, আসন্ন NTRCA ১৯তম শিক্ষক নিবন্ধনকে সামনে রেখে আপনাদের প্রস্তুতিকে আরো বেশি শাণিত করতে গুরুত্বপূর্ণ পরীক্ষা উপযোগী সাজেশন ও বিগত সালের প্রশ্ন সমাধান তুলে ধরছি।📚 আরও দেখুন: বিদ্যাবাড়ির  কোর্স আপনার সহায়ক হতে পারে।📚 আরও দেখুন:NTRCA- তে কীভাবেই আপনি প্রথমবারেই সফল হবেন?🎯 ১৯তম NTRCA প্রস্তুতি নেওয়ার কিছু কার্যকর টিপস:ক. বাংলা (Bengali):ভাষারীতি ও বিরাম চিহ্নের ব্যবহার, বাগধারা ও বাগবিধি, ভুল সংশোধন বা শুদ্ধকরণ, যথার্থ অনুবাদ ও শিরোনাম, সন্ধি বিচ্ছেদ, কারক বিভক্তি, সমাস...

BCS

৩১তম বিসিএস প্রশ্ন সমাধান | 31th BCS Question Solution | Biddabari

প্রিয় চাকরি প্রত্যাশী,বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (BPSC)-এর নির্ধারিত সময়সূচি অনুযায়ী নিয়মিতভাবে বিসিএস পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে।গত ৩০ জানুয়ারি ২০২৬ ইং তারিখে ৫০তম বিসিএস পরীক্ষা অনুষ্ঠিত হয়েছিল। ৫১তম বিসিএস সার্কুলার প্রকাশিত হওয়ার পর প্রস্তুতির সময় থাকবে খুবই সীমিত। তাই যারা ৫১তম বিসিএস টার্গেট করেছেন, তাদের এখন থেকেই সুপরিকল্পিতভাবে পড়াশোনা শুরু করা অত্যন্ত জরুরি।🔍 সাম্প্রতিক বিসিএস প্রশ্ন বিশ্লেষণসাম্প্রতিক বিসিএস পরীক্ষার প্রশ্নে দেখা গেছে অনেক পরিবর্তন এসেছে।তাই প্রস্তুতি নিতে হবে আরও বিশ্লেষণভিত্তিক, আপডেট ও টপিক-ফোকাসডভাবে।আরও দেখুন:২৮তম বিসিএস প্রশ্ন সমাধান | 28th BCS Question Solution | Biddabari২৯তম বিসিএস প্রশ্ন সমাধান | 29th BCS Question Solution | Biddabari ৩০তম বিসিএস প্রশ্ন সমাধান | 30th BCS Question Solution | Biddabari 🎯 ৫১তম বিসিএস প্রস্তুতির কার্যকর টিপস⏵ব...

Primary

প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা-২০১২ (মেঘনা) | Primary Question Solution 2012 | Biddabari

সুপ্রিয় চাকরি প্রত্যাশী,আপনারা অবগত আছেন যে, ইতোমধ্যেই সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ১৪,৩৮৫ পদে সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। এবারের নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হবে “সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক নিয়োগ বিধিমালা–২০২৫” অনুযায়ী নতুন পদ্ধতিতে হয়েছে।নিয়োগ প্রক্রিয়ায় মোট ৯০ নম্বরের লিখিত (MCQ Type) ও ১০ নম্বরের মৌখিক (ভাইভা) পরীক্ষার মাধ্যমে মেধার ভিত্তিতে (৯৩%) প্রার্থী নির্বাচন করা হবে। সাম্প্রতিক সময়ে বিসিএস ও অন্যান্য সরকারি নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র বিশ্লেষণ করলে দেখা যায়, প্রশ্নের প্যাটার্নে এসেছে ব্যাপক বৈচিত্র্য এবং প্রতিযোগিতাও বেড়েছে বহুগুণে। এই কঠিন প্রতিযোগিতায় টিকে থাকতে হলে কেবল পাস নম্বর (৫০%) অর্জন যথেষ্ট নয়; বরং লিখিত পরীক্ষায় সর্বাধিক নম্বর অর্জন করাই হতে হবে মূল লক্ষ্য।🔍লিখিত পরীক্ষার বিষয় ও নম্বর বণ্টন:◉    বাংলা— ২৫◉    ইংরেজি— ২৫◉    গণ...

ডাউনলোড করুন

বিদ্যাবাড়ি App

180K+

Learners

4.7

Positive
Reviews

180+

Skill based Courses

ডাউনলোড করুন বিদ্যাবাড়ি অ্যাপ,
শুরু করুন এখান থেকেই