১৫তম শিক্ষক নিবন্ধন (স্কুল-২) প্রশ্ন সমাধান- ২০১৮ | 15th NTRCA Question Solution (School-2)- 2018 | Biddabari

প্রিয় চাকরি প্রত্যাশী, শিক্ষকতার মতো মহান পেশায় যারা নিজেদের ক্যারিয়ার গড়তে চান, তাদের জন্য NTRCA একটি সূবর্ণ সুযোগ। আমরা জানি খুব শীঘ্রই প্রকাশিত হতে যাচ্ছে ১৯তম বেসরকারি শিক্ষক নিবন্ধন সার্কুলার। সারাদেশে ৩৬ হাজার বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে যোগ্যতা সম্পন্ন শিক্ষক নিয়োগ দেওয়ার লক্ষ্যে শিক্ষক নিবন্ধন পরীক্ষা হয়ে থাকে। তাই, আসন্ন NTRCA ১৯তম শিক্ষক নিবন্ধনকে সামনে রেখে আপনাদের প্রস্তুতিকে আরো বেশি শাণিত করতে গুরুত্বপূর্ণ পরীক্ষা উপযোগী সাজেশন ও বিগত সালের প্রশ্ন সমাধান তুলে ধরছি।

📚 আরও দেখুন: বিদ্যাবাড়ির  কোর্স আপনার সহায়ক হতে পারে।

📚 আরও দেখুন:NTRCA- তে কীভাবেই আপনি প্রথমবারেই সফল হবেন?

🎯 ১৯তম NTRCA প্রস্তুতি নেওয়ার কিছু কার্যকর টিপস:

ক. বাংলা (Bengali):

ভাষারীতি ও বিরাম চিহ্নের ব্যবহার, বাগধারা ও বাগবিধি, ভুল সংশোধন বা শুদ্ধকরণ, যথার্থ অনুবাদ ও শিরোনাম, সন্ধি বিচ্ছেদ, কারক বিভক্তি, সমাস, প্রত্যয় বিন্যাস, সমার্থক ও বিপরীতার্থক শব্দ, প্রায়োগিক প্রয়োজনীয়তা (বিরাম চিহ্ন, বাগধারা, সন্ধি, কারক, সমাস, কারক বিভক্তি, প্রত্যয়) প্রভৃতি। 

খ. ইংরেজি (English):

Errors in composition, Fill in the blanks with appropriate preposition, Uses of article, Verbs, Translation from Bengali to English, Identify appropriate title from story, Article, Transformation of sentences, Synonyms and Antonyms, Completing sentences, Idioms and Phrases.

গ. সাধারণ গণিত (General Mathematics):

পাটিগণিত: সূত্র ও নিয়মাবলি (পাটিগণিত সম্বন্ধীয়), গড়, ঐকিক নিয়ম, ল.সা.গু, গ.সা.গু, শতকরা, সুদকষা, লাভ—ক্ষতি।

বীজগণিত: উৎপাদক, বর্গ ও ঘনসম্বলিত সূত্রাবলি ও প্রয়োগ, গ.সা.গু, বাস্তব সমস্যা সমাধানে বীজগাণিতিক সূত্র গঠন ও প্রয়োগ, সূচক ও লগারিদমের সূত্র ও প্রয়োগ, অনুপাত ও সমানুপাত।

জ্যামিতি: পরিমিতি ও ত্রিকোণমিতি সম্পর্কিত সাধারণ ধারণা, নিয়ম ও প্রয়োগ।

ঘ. সাধারণ জ্ঞান (General Knowledge):        

১. বাংলাদেশ সম্পর্কিত বিষয়

২. আন্তর্জাতিক বিষয় ও চলতি ঘটনাবলি

৩. বিজ্ঞান, প্রযুক্তি, পরিবেশ এবং রোগব্যাধি সম্পর্কিত মৌলিক জ্ঞান।

সাধারণ জ্ঞান এর বিস্তারিত বিষয়াবলি:

বাংলাদেশের ভূপ্রকৃতি, জলবায়ু, পরিবেশ, ইতিহাস, ভাষা আন্দোলন, মুক্তিযুদ্ধ, সভ্যতা, সংস্কৃতি, বাংলাদেশের অর্থনীতি, সম্পদ (বন, কৃষি, শিল্প, পানি), যোগাযোগ ব্যবস্থা, বাংলাদেশের সমাজ জীবন, সমস্যা, জনমিতিক পরিচয়, রাষ্ট্র, নাগরিকতা, সরকার ও রাজনীতি, সরকারি ও বেসরকারি লক্ষ্য, নীতি, পরিকল্পনা (অর্থনৈতিক, সামাজিক, স্বাস্থ্য ও শিক্ষা), কর্মসূচি, আন্তর্জাতিক সম্পর্ক, মানব সম্পদ উন্নয়ন, বিশ্ব ভৌগোলিক পরিচিতি, জলবায়ু পরিবর্তন ও দুর্যোগ, নবায়নযোগ্য শক্তি, জাতিসংঘ, আঞ্চলিক ও অর্থনৈতিক সংগঠন, পুরস্কার ও সম্মাননা, আন্তর্জাতিক মুদ্রা সংক্রান্ত, আন্তর্জাতিক রাজনীতি ও আনুষঙ্গিক বিষয়াবলি, স্বাস্থ্য, চিকিৎসা, তথ্য, যোগযোগ ও প্রযুক্তি, প্রাত্যহিক জীবনে বিজ্ঞান (পদার্থ, রসায়ন ও জীব বিজ্ঞান সংশ্লিষ্ট) সাধারণ রোগ ব্যাধি ও পরিবেশ বিজ্ঞান সংশ্লিষ্ট।

 কেনো বিগত সালের প্রশ্ন সমাধান গুরুত্বপূর্ণ:

🎯 ১৯তম NTRCA পরীক্ষার ধরন, প্রশ্নের ধরন ও গুরুত্বপূর্ণ টপিক সম্পর্কে স্পষ্ট ধারণা পেতে হলে বিগত এনটিআরসিএ প্রশ্ন সমাধান অপরিহার্য।

🎯 ১৫তম NTRCA প্রশ্ন সমাধানের মাধ্যমে আপনি জানতে পারবেন-

▪️ কোন বিষয়ের কোন টপিক থেকে বেশি প্রশ্ন আসে।

▪️ কোন টপিকগুলোতে আপনি দুর্বল

▪️ কোন অংশে বেশি মনোযোগ দিতে হবে

নিয়মিত প্রশ্ন সলভের মাধ্যমে আপনার প্রস্তুতি হবে দৃঢ় ও আত্মবিশ্বাসী। এছাড়া বিগত প্রশ্ন থেকে অনেক সময় সরাসরি কমন প্রশ্ন পাওয়া যায়, যা ভালো নম্বর তুলতে সাহায্য করে।

 

🗓️ আজ আমরা প্রকাশ করছি-

📄১৫তম শিক্ষক নিবন্ধন (স্কুল-২) প্রশ্ন সমাধান ২০১৮ | 15th NTRCA Question Solution (School-2) PDF এটি আপনার নিবন্ধন প্রস্তুতির জন্য একটি গুরুত্বপূর্ণ রিসোর্স, যা প্রিন্ট করে পড়াশোনার জন্য সংগ্রহ করে রাখতে পারেন।

📚 আরও দেখুন:১৪তম শিক্ষক নিবন্ধন (স্কুল-০২) – ২০১৭ | 14th NTRCA Question Solution (School-02) - 2017

📚 আরও দেখুন:NTRCA সম্পর্কিত বারবার জিজ্ঞাসাকৃত প্রশ্ন ও উত্তর

Biddabari আপনার নিবন্ধন প্রস্তুতির নির্ভরযোগ্য সহযাত্রী─

সঠিক গাইডলাইন, মানসম্মত কোর্স এবং অভিজ্ঞ শিক্ষকদের দিকনির্দেশনা পেতে নিয়মিত ভিজিট করুন www.biddabari.com, Facebook পেজ এবং  Youtube চ্যানেল.



১৫তম শিক্ষক নিবন্ধন (স্কুল-২) প্রশ্ন সমাধান- ২০১৮ | 15th NTRCA Question Solution (School-2)- 2018 | Biddabari PDF Download

১৫তম শিক্ষক নিবন্ধন- ২০১৮

পদের নাম: সহকারী শিক্ষক (স্কুল-২)

সময়: ৬০ মিনিট                                                                      

পূর্ণমান: ১০০

১. ভাষার মূল উপাদান কোনটি?
(ক) ধ্বনি
(খ) শব্দ
(গ) বাক্য
(ঘ) অর্থ

উত্তর: ধ্বনি

২. কোনটি সাধু ভাষার ক্ষেত্রে প্রযোজ্য?
(ক) সহজবোধ্য
(খ) নাট্য সংলাপ ব্যবহার
(গ) তদ্ভব শব্দবহুল
(ঘ) তৎসম শব্দবহুল

উত্তর: তৎসম শব্দবহুল

৩. কমা অপেক্ষা বেশি বিরতির প্রয়োজন হলে কোন বিরাম চিহ্ন বসে?
(ক) দাঁড়ি
(খ) সেমিকোলন
(গ) কোলন
(ঘ) হাইফেন

উত্তর: সেমিকোলন

৪. বিরামচিহ্ন কেন ব্যবহৃত হয়?
(ক) বাক্য সংকোচনের জন্য
(খ) বাক্যের অর্থ স্পষ্টকরণের জন্য
(গ) বাক্যের সৌন্দর্যের জন্য
(ঘ) বাক্যকে অলংকৃত করার জন্য

উত্তর: বাক্যের অর্থ স্পষ্টকরণের জন্য

৫. ‘তামার বিষ’ বাগধারাটির অর্থ কোনটি?
(ক) অহংকার
(খ) ক্ষণস্থায়ী
(গ) অর্থের কুপ্রভাব
(ঘ) টনক নড়া

উত্তর: অর্থের কুপ্রভাব

৬. ‘হাড়-হাভাতে’ বাগ্‌ধারাটির অর্থ কী?
(ক) হতভাগ্য
(খ) নিরেট মূর্খ
(গ) চক্ষুশূল
(ঘ) নিতান্ত অলস

উত্তর: হতভাগ্য

৭. নিচের কোন বানানটি সঠিক?
(ক) ভাগিরথি
(খ) ভাগিরথী
(গ) ভাগীরথি
(ঘ) ভাগীরথী

উত্তর: ভাগীরথী

৮. নিচের কোন বাক্যটি সঠিক?
(ক) খানা দুই কম্বল চেয়েছিলাম।
(খ) দেশ গোটা ছারখার হয়ে গেছে।
(গ) গোটা সাতেক আম এনো।
(ঘ) কমলালেবু গোটা দুই আছে।

উত্তর: গোটা সাতেক আম এনো।

৯. Man is the architect of his own life-এর সঠিক অনুবাদ কোনটি?
(ক) মানুষ তার নিজ জীবনের স্থপতি
(খ) মানুষ জীবনের স্থপতি
(গ) মানুষই জীবনের স্থপতি
(ঘ) মানুষ জীবনের নির্মাতা

উত্তর: মানুষ তার নিজ জীবনের স্থপতি

১০. In the good book – অর্থ কী?
(ক) সুন্দর দেখতে
(খ) সুনজরে
(গ) শুভ কামনা
(ঘ) ভালো চাই

উত্তর: সুনজরে

১১. সন্ধি ব্যাকরণের কোন অংশে আলোচিত হয়?
(ক) ধ্বনিতত্ত্বে
(খ) রূপতত্ত্বে
(গ) বাক্যতত্ত্বে
(ঘ) অর্থতত্ত্বে

উত্তর: ধ্বনিতত্ত্বে

১২. প্রকৃত বাংলা ব্যঞ্জনসন্ধি কোন নিয়মে হয়ে থাকে?
(ক) সমীভবন
(খ) বিষমীভবন
(গ) অপিনিহিতি
(ঘ) অসমীকরণ

উত্তর: সমীভবন

১৩. খিলিপান (এর ভিতরে) দিয়ে ওষুধ খাবে- কোন কারক?
(ক) করণ কারক
(খ) অপাদান কারক
(গ) অধিকরণ কারক
(ঘ) কর্মকারক

উত্তর: অধিকরণ কারক

১৪. অপ্রাণিবাচক শব্দের উত্তর-এ কোন বিভক্তি হবে?
(ক) কে
(খ) রে
(গ) তে
(ঘ) শূন্য

উত্তর: শূন্য

১৫. বিভক্তিযুক্ত শব্দকে কী বলে?
(ক) পদ
(খ) প্রাতিপাদিক
(গ) অক্ষর
(ঘ) বাক্য

উত্তর: পদ

১৬. কানে কানে যে কথা = কানাকানি- এখানে ‘কানাকানি’ কোন ধরনের বহুব্রীহি সমাস?
(ক) সমানাধিকরণ বহুব্রীহি
(খ) ব্যতিহার বহুব্রীহি
(গ) ব্যাধিকরণ বহুব্রীহি
(ঘ) মধ্যপদলোপী বহুব্রীহি

উত্তর: ব্যতিহার বহুব্রীহি

১৭. কোনটি প্রাদি সমাসের উদাহরণ?
(ক) গৃহস্থ
(খ) ছা-পোষা
(গ) শতাব্দী
(ঘ) প্রগতি

উত্তর: প্রগতি

১৮. কোনটি চাঁদের সমার্থক শব্দ?
(ক) হিমাংশু
(খ) সবিতা
(গ) চিকুর
(ঘ) শৈল

উত্তর: হিমাংশু

১৯. ‘অহি’ শব্দের সমার্থক শব্দ কোনটি?
(ক) অচল
(খ) সাপ
(গ) চাঁদ
(ঘ) দিন

উত্তর: সাপ

২০. ‘খাতক’ শব্দটির বিপরীত শব্দ কোনটি?
(ক) প্রসারণ
(খ) চেতন
(গ) মহাজন
(ঘ) উত্তমর্ণ

উত্তর: মহাজন

২১. হনন করার ইচ্ছা-এর বাক্য সংকোচন কোনটি?
(ক) লিপ্সা
(খ) জিঘাংসা
(গ) কৃতঘ্ন
(ঘ) জিতেন্দ্রিয়

উত্তর: জিঘাংসা

২২. যে মেয়ের বিয়ে হয়নি-এর বাক্য সংকোচন কোনটি?
(ক) মৃতবৎসা
(খ) কৃতদার
(গ) অনুজা
(ঘ) অনূঢ়া

উত্তর: অনূঢ়া

২৩. নিচের কোনটির পুরুষবাচক শব্দ আছে?
(ক) দাই
(খ) এয়ো
(গ) সারী
(ঘ) সধবা

উত্তর: সারী

২৪. ‘ঠাকুর’ শব্দের লিঙ্গান্তর কোনটি?
(ক) ঠাকুরাইন
(খ) ঠাকুরানি
(গ) ঠাকুরণী
(ঘ) ঠাকুরণি

নোট: অপশন ক ও খ উভয়ই সঠিক।

২৫. কোনটি নিপাতনে সিদ্ধ সন্ধি নয়?
(ক) মস্যাধার
(খ) অন্যান্য
(গ) মার্তণ্ড
(ঘ) কুলটা

উত্তর: মস্যাধার

২৬. Do or die (Make it Simple)
(ক) By doing you will die
(খ) Without doing you will die
(গ) By doing you won’t die
(ঘ) Without doing you won’t die

উত্তর: Without doing you will die

২৭. Academic is similar to –
(ক) scholar
(খ) scholared
(গ) scholastic
(ঘ) scholastics

উত্তর: scholastic

২৮. What is the synonym of ‘remarkable’?
(ক) Noteworthy
(খ) Remark
(গ) Praiseworthy
(ঘ) Memorable

উত্তর: Noteworthy

২৯. All his hopes were _____
(ক) null and void
(খ) nipped in the bud
(গ) out of date
(ঘ) now and then

উত্তর: nipped in the bud

৩০. May Bangladesh prosper ______
(ক) day to day
(খ) day by day
(গ) day with day
(ঘ) day on day

উত্তর: day by day

৩১. What an excellent idea! (Assertive)
(ক) It is a very excellent idea
(খ) It is an excellent idea
(গ) It is more excellent idea
(ঘ) It is a very good idea

উত্তর: It is a very excellent idea

৩২. Noun form of ‘guilty’ is –
(ক) guiltness
(খ) guilt
(গ) guilting
(ঘ) guiltys

উত্তর: guilt

৩৩. ‘Pros and cons’ means –
(ক) details
(খ) liberate
(গ) avoid
(ঘ) angry

উত্তর: details

৩৪. The girls water the plants. Here ‘water’ is-
(ক) noun
(খ) verb
(গ) adjective
(ঘ) adverb

উত্তর: verb

৩৫. আমি তাকে উপহাস করিনি।
(ক) I did not laugh at him
(খ) I did not laugh with him
(গ) I did not laugh in him
(ঘ) I did not laugh upon him

উত্তর: I did not laugh at him

৩৬. Unless you work hard, you will not succeed. (Compound)
(ক) Without working hard and you will not succeed
(খ) Work hard or you will not succeed
(গ) Work hard any you will not succeed
(ঘ) You work hard and will succeed

উত্তর: Work hard or you will not succeed

৩৭. Rina proceeded as though she (know) everything.
(ক) knows
(খ) had known
(গ) knew
(ঘ) known

উত্তর: had known

৩৮. We shall start the programme provided _____
(ক) circumstances favour us
(খ) circumstances favoured us
(গ) circumstance favoured us
(ঘ) cirumstances are favouring us

উত্তর: circumstances favour us

৩৯. ‘বাতিটি নিভাও’- Translate it –
(ক) Put on the lamp
(খ) Put out the lamp
(গ) Put off the lamp
(ঘ) Put up the lamp

উত্তর: Put out the lamp

৪০. কৃপণ ব্যক্তিরা অর্থ সঞ্চয়ে সময় ব্যয় করে –
(ক) The miser spends time to collect money.
(খ) The misers spend time collecting money.
(গ) The miser spend time in hoarding money.
(ঘ) The misers spend their time in hoarding money.

উত্তর: The misers spend their time in hoarding money.

৪১. The adjective form of ‘include’ is –
(ক) inclusion
(খ) includable
(গ) inclusive
(ঘ) includeness

উত্তর: inclusive

৪২. Mr. Rohan is very friendly. Here ‘friendly’ is –
(ক) adverb
(খ) noun
(গ) adjective
(ঘ) pronoun

উত্তর: adjective

৪৩. Walk fast lest you (miss) the train.
(ক) would miss
(খ) should miss
(গ) will be missed
(ঘ) will miss

উত্তর: should miss

৪৪. It is high time we (give up) smoking.
(ক) give up
(খ) gave up
(গ) given up
(ঘ) should give up

উত্তর: gave up

৪৫. The old man was very weak. His health broke _______ under the pressure of work.
(ক) down
(খ) upon
(গ) through
(ঘ) away

উত্তর: down

৪৬. He made me _______ the car.
(ক) to drive
(খ) driven
(গ) drove
(ঘ) drive

উত্তর: drive

৪৭. We should live _______ harmony ______ others.
(ক) in, with
(খ) with, to
(গ) in, include
(ঘ) to, with

উত্তর: in, with

৪৮. It is more than honesty. (Make it ‘Positive’).
(ক) Honesty is not as much as it
(খ) Honesty are not as much as it
(গ) Honesty is as much as it
(ঘ) Honesty is less much as it

উত্তর: Honesty is not as much as it

৪৯. The unfed should be fed. (Active)
(ক) Feed the unfed.
(খ) We should feed the unfed.
(গ) Please feed the unfed.
(ঘ) They should be feeding the unfed.

উত্তর: We should feed the unfed.

৫০. He was one of the worst men in the world (Make Positive).
(ক) Very few men in the world were as bad as he.
(খ) Very few men in the world was so bad as he.
(গ) Very few men in the world was so bad so he.
(ঘ) Very few men in the world were not so bad as he.

উত্তর: Very few men in the world were as bad as he.

৫১. (5x)0 এর মান নিচের কোনটি?
(ক) 5x
(খ) 0
(গ) 5
(ঘ) 1

উত্তর: 1

৫২. 32 এর 2 ভিত্তিক লগারিদম কত?
(ক) 3
(খ) 4
(গ) 5
(ঘ) 6

উত্তর: 5

৫৩. x + (1/x) = √3 হলে x2 + (1/x2) এর মান কত?
(ক) √3 – 2
(খ) 1
(গ) 5
(ঘ) 7

উত্তর: 1

৫৪. জাওয়াদ সাহেব ৫০০ টাকা ৩ বছরের জন্য ব্যাংকে জমা রাখলেন। (২৫/৩)% হারে তিনি কত টাকা সরল মুনাফা পাবেন?
(ক) ১০০ টাকা
(খ) ১২৫ টাকা
(গ) ৫২৫ টাকা
(ঘ) ৬২৫ টাকা

উত্তর: ১২৫ টাকা

৫৫. চক্রবৃদ্ধি মুনাফার ক্ষেত্রে নিচের কোন সূত্রটি সঠিক?
(ক) C = P(1 + n)r
(খ) C = P(1 + rn)
(গ) P = C(1 + r)n
(ঘ) C = P(1 + r)n

উত্তর: C = P(1 + r)n

৫৬. ছোয়াদ সাহেব ৩০০ টাকার বই কিনলেন। দোকানদার তাকে (১৯/২)% কমিশন দিলেন। তিনি কত টাকা কমিশন পেলেন?
(ক) ১৯.৫ টাকা
(খ) ২৮.৫ টাকা
(গ) ৫১.৫ টাকা
(ঘ) ৫৭.০০ টাকা

উত্তর: ২৮.৫ টাকা

৫৭. একটি ত্রিভুজের তিনটি কোণের অনুপাত ৩ : ৪ : ৫ হলে ক্ষুদ্রতম কোণের পরিমাণ কত ডিগ্রি?
(ক) ৪৫°
(খ) ৭৫°
(গ) ৯০°
(ঘ) ১৮০°

উত্তর: ৪৫°

৫৮. নিচের চিত্রে ∠B = 75° এবং ∠ACE = 150° হলে ∠A কোণের মান কত?

(ক) 30°
(খ) 45°
(গ) 75°
(ঘ) 105°

উত্তর: 75°

৫৯. কোনো বৃত্তের ব্যাস 10 cm হলে বৃত্তটির ক্ষেত্রফল কত?
(ক) 5π cm2
(খ) 10π cm2
(গ) 25π cm2
(ঘ) 100π cm2

উত্তর: 25π cm2

৬০. ৫৫° কোণের পূরক কোণ কত?
(ক) ৩৫°
(খ) ৪৫°
(গ) ১২৫°
(ঘ) ১৮০°

উত্তর: ৩৫°

৬১. রম্বসের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র কোনটি?
(ক) (১/২) × ভূমি × উচ্চতা
(খ) কর্ণদ্বয়ের গুণফল
(গ) (১/২) × কর্ণদ্বয়ের গুণফল
(ঘ) দৈর্ঘ্য × প্রস্থ

উত্তর: (১/২) × কর্ণদ্বয়ের গুণফল

৬২. x2 + 2x, x3 + 8 এবং x2 – 4 রাশি তিনটির গ.সা.গু নিচের কোনটি?
(ক) x + 2
(খ) x – 2
(গ) x (x + 2) (x – 2)
(ঘ) x2 – 4x + 4

উত্তর: x + 2

৬৩. x2 – y2 + 2y – 1 এর একটি উৎপাদক নিচের কোনটি?
(ক) x + y + 1
(খ) x + y – 1
(গ) x – y – 1
(ঘ) x – y

উত্তর: x + y – 1

৬৪. 27x + 1 = 81 হলে x এর মান নিচের কোনটি?
(ক) 1/3
(খ) 7/3
(গ) 2
(ঘ) 3

উত্তর: 1/3

৬৫. ১২ জন শ্রমিক ৩ দিনে ৭২০ টাকা আয় করে। ৯ জন শ্রমিক সমপরিমাণ টাকা আয় করবে কত দিনে?
(ক) ৫ দিনে
(খ) ৪ দিনে
(গ) ৬ দিনে
(ঘ) ৩ দিনে

উত্তর: ৪ দিনে

৬৬. ৭, ১২, ১৭, ৩, ১১, ৬, ১৩, ৩ সংখ্যাগুলোর গড় কত?
(ক) ৬
(খ) ৭
(গ) ৮
(ঘ) ৯

উত্তর:

৬৭. আদ্রিত বাবু একটি ঘড়ি ১০% ক্ষতিতে বিক্রয় করলো। যদি বিক্রয়মূল্য ৪৫ টাকা বেশি হতো তাহলে ৫% লাভ হতো ঘড়িটির ক্রয়মূল্য কত?
(ক) ২৫০ টাকা
(খ) ৩০০ টাকা
(গ) ৩৫০ টাকা
(ঘ) ৪০০ টাকা

উত্তর: ৩০০ টাকা

৬৮. নিচের চিত্রে O কেন্দ্রবিশিষ্ট বৃত্তে ∠BAC = 41° হলে, ∠BOC কোণের মান কত?






(ক) 49°
(খ) 62°
(গ) 139°
(ঘ) 82°

উত্তর: 82°

৬৯. ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি কোনটি?
(ক) 90°
(খ) 180°
(গ) 270°
(ঘ) 360°

উত্তর: 180°

৭০. ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্রটি কোনটি?
(ক) (1/2)(a + b) h
(খ) (√3/4) a2
(গ) 6a2
(ঘ) πr2h

উত্তর: (1/2)(a + b) h

৭১. 4x2 + 9y2 এর সাথে কত যোগ করলে যোগফল পূর্ণবর্গ রাশি হবে?
(ক) 2xy
(খ) 6xy
(গ) 12xy
(ঘ) 24xy

উত্তর: 12xy

৭২. x + 1/x = √3 হলে x3 + 1/x3 এর মান কোনটি?
(ক) -3√3
(খ) 0
(গ) 6√3
(ঘ) 9√3

উত্তর: 0

৭৩. দুইটি সংখ্যার গ.সা.গু, বিয়োগফল এবং ল.সা.গু যথাক্রমে ১২, ৬০ এবং ২৪৪৮। সংখ্যা দুইটি কত?
(ক) ১০৪, ২০৪
(খ) ১০৪, ১৪৪
(গ) ১০৪, ২৪৪
(ঘ) ১৪৪, ২০৪

উত্তর: ১৪৪, ২০৪

৭৪. অর্ধবৃত্তস্থ কোণ সমান কত?
(ক) ৩০°
(খ) ৪৫°
(গ) ৬০°
(ঘ) ৯০°

উত্তর: ৯০°

৭৫. একটি ত্রিভুজের ভূমি 6 সে. মি. এবং এর উচ্চতা 5 সে. মি. হলে ত্রিভুজটির ক্ষেত্রফল কত?
(ক) 11 বর্গ সে. মি.
(খ) 15 বর্গ সে. মি.
(গ) 30 বর্গ সে. মি.
(ঘ) 25 বর্গ সে. মি.

উত্তর: 15 বর্গ সে. মি.

৭৬. বাংলাদেশের সরকারি আয়ের প্রধান উৎস কোনটি?
(ক) আয়কর
(খ) মূল্য সংযোজন কর
(গ) আমদানি শুল্ক
(ঘ) বিক্রয় কর

উত্তর: মূল্য সংযোজন কর

৭৭. শীতকালে বাংলাদেশের কোনটি সবচেয়ে শীতলতম জেলা?
(ক) দিনাজপুর
(খ) বগুড়া
(গ) শেরপুর
(ঘ) গাজীপুর

উত্তর: দিনাজপুর

৭৮. ২০১৮ সালে বাংলাদেশের মানুষের গড় আয়ু কত? [তৎকালীন সাম্প্রতিক প্রশ্ন]
(ক) ৬৮ বছর
(খ) ৭২ বছর
(গ) ৭৮ বছর
(ঘ) ৮২ বছর

উত্তর: ৭২ বছর

৭৯. স্বাধীন বাংলাদেশের নির্বাচিত প্রথম প্রধানমন্ত্রী ছিলেন কে?
(ক) শেখ মুজিবুর রহমান
(খ) তাজউদ্দিন আহমদ
(গ) সৈয়দ নজরুল ইসলাম
(ঘ) আতাউর রহমান খান

উত্তর: শেখ মুজিবুর রহমান

৮০. বাংলাদেশ আনুষ্ঠানিকভাবে প্রথম জাতিসংঘে যোগদান করে কত সালে?
(ক) ১৯৭২ সালে
(খ) ১৯৭৩ সালে
(গ) ১৯৭৪ সালে
(ঘ) ১৯৭৫ সালে

উত্তর: ১৯৭৪ সালে

৮১. ২০১৮ সালে ১৮৯টি দেশের মধ্যে বাংলাদেশের মানব উন্নয়ন সূচক কত? [তৎকালীন সাম্প্রতিক প্রশ্ন]
(ক) ১২৬টি
(খ) ১৩৬টি
(গ) ১৩৯টি
(ঘ) ১৪৫টি

নোট: বর্তমানে বাংলাদেশ ১৩০তম।

৮২. আন্তর্জাতিক অর্থ তহবিলের সদর দপ্তর কোথায়?
(ক) নিউইয়র্ক
(খ) টোকিও
(গ) রোম
(ঘ) ওয়াশিংটন

উত্তর: ওয়াশিংটন

৮৩. রোহিঙ্গা মুসলিম নিধনে নেতৃত্ব প্রদানকারী অন্যতম জেনারেল কে?
(ক) মুং মই
(খ) উথান
(গ) সুচি
(ঘ) মাউং মাউং

উত্তর: মাউং মাউং

৮৪. বিখ্যাত যুদ্ধক্ষেত্র ওয়াটারলু কোন দেশে অবস্থিত?
(ক) আফগানিস্তান
(খ) বেলজিয়াম
(গ) মরক্কো
(ঘ) তুরস্ক

উত্তর: বেলজিয়াম

৮৫. বাংলাদেশে কোনটি প্রাকৃতিক মৎস্য প্রজনন কেন্দ্র?
(ক) কর্ণফুলি
(খ) তিতাস
(গ) গোমতি
(ঘ) হালদা

উত্তর: হালদা

৮৬. ২০১৯ সালে অনুষ্ঠেয় বিশ্বকাপ ক্রিকেট কোন দেশে অনুষ্ঠিত হয়েছে?
(ক) ভারত
(খ) পাকিস্তান
(গ) ইংল্যান্ড
(ঘ) অস্ট্রেলিয়া

উত্তর: ইংল্যান্ড

৮৭. গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের মনোগ্রাম – এ কয়টি তারকা চিহ্ন রয়েছে?
(ক) ৪টি
(খ) ৫টি
(গ) ৬টি
(ঘ) ২টি

উত্তর: ৪টি

৮৮. বঙ্গবন্ধু স্যাটেলাইট – ১ উৎক্ষেপণ করা হয় কবে?
(ক) ৮ মে, ২০১৮
(খ) ১০ মে, ২০১৮
(গ) ১১ মে, ২০১৮
(ঘ) ১২ মে, ২০১৮

উত্তর: ১২ মে, ২০১৮

৮৯. সংবিধানের ২৮(২) অনুচ্ছেদের বিষয়বস্তু কী?
(ক) সকল নাগরিক আইনের দৃষ্টিতে সমান
(খ) সর্বস্তরে নারী-পুরুষের সমান অধিকার
(গ) সকল নাগরিকের চাকুরি লাভের সুযোগ
(ঘ) জীবন ও ব্যক্তিস্বাধনিতার অধিকার

উত্তর: সর্বস্তরে নারী-পুরুষের সমান অধিকার

৯০. প্রাচীন ‘চন্দ্রদ্বীপ’-এর বর্তমান নাম কী?
(ক) মালদ্বীপ
(খ) হাতিয়া
(গ) বরিশাল
(ঘ) সন্দ্বীপ

উত্তর: বরিশাল

৯১. WIMAX-এর পূর্ণরূপ কী?
(ক) Worldwide Interoperability for Microwave Access
(খ) Worldwide Internet for Microwave Access
(গ) Worldwide Interconnection for Microwave Access
(ঘ) কোনোটিই নয়

উত্তর: Worldwide Interoperability for Microwave Access

৯২. ২৬তম কমনওয়েলথ শীর্ষ সম্মেলন (CHOGM) কবে অনুষ্ঠিত হয়?
(ক) ২০১৯ সালে
(খ) ২০২০ সালে
(গ) ২০২১ সালে
(ঘ) ২০২২ সালে

উত্তর: ২০২২ সালে

৯৩. বাংলাদেশের সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়ক-
(ক) সেনাবাহিনী প্রধান
(খ) প্রতিরক্ষামন্ত্রী
(গ) প্রধানমন্ত্রী
(ঘ) রাষ্ট্রপতি

উত্তর: রাষ্ট্রপতি

৯৪. শান্তিতে অবদানের জন্য বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কোন পদকটি পেয়েছিলেন?
(ক) ফ্রিডম পদক
(খ) ম্যাগসেসে পদক
(গ) জওহরলাল নেহেরু পদক
(ঘ) জুলিও কুরী পদক

উত্তর: জুলিও কুরী পদক

৯৫. ‘মনপুরা-৭০‘ কী?
(ক) একটি উপজেলা
(খ) একটি নদীবন্দর
(গ) একটি উপন্যাস
(ঘ) একটি চিত্রশিল্প

উত্তর: একটি চিত্রশিল্প

৯৬. ‘কার্টাগোনা’ প্রটোকল হচ্ছে-
(ক) জাতিসংঘের জৈবনিরাপত্তা বিষয়ক চুক্তি
(খ) ইরাক পুনর্গঠন চুক্তি
(গ) যুক্তরাষ্ট্র-মেক্সিকো বৈধ চুক্তি
(ঘ) শিশু অধিকার চুক্তি

উত্তর: জাতিসংঘের জৈবনিরাপত্তা বিষয়ক চুক্তি

৯৭. জাতিসংঘ দিবস পালিত হয়-
(ক) ২৪ অক্টোবর
(খ) ২৪ আগস্ট
(গ) ২৪ ডিসেম্বর
(ঘ) ২৪ নভেম্বর

উত্তর: ২৪ অক্টোবর

৯৮. ম্যাকমোহন লাইন কোন কোন দেশের সীমানা নির্ধারণ করে?
(ক) ভারত ও পাকিস্তান
(খ) চীন ও ভারত
(গ) চীন ও রাশিয়া
(ঘ) পাকিস্তান ও আফগানিস্তান

উত্তর: চীন ও ভারত

৯৯. বাংলাদেশের জাতীয় খেলা –
(ক) ফুটবল
(খ) ক্রিকেট
(গ) কাবাডি
(ঘ) ব্যাডমিন্টন

উত্তর: কাবাডি

১০০. কোন যন্ত্রের সাহায্যে যান্ত্রিক শক্তিকে বিদ্যুৎ শক্তিতে রূপান্তরিত করা হয়?
(ক) ট্রান্সফরমার
(খ) ডায়নামো
(গ) বৈদ্যুতিক মটর
(ঘ) হুইল

উত্তর: ডায়নামো


More Question Bank

NTRCA

১৫তম শিক্ষক নিবন্ধন (স্কুল-২) প্রশ্ন সমাধান- ২০১৮ | 15th NTRCA Question Solution (School-2)- 2018 | Biddabari

প্রিয় চাকরি প্রত্যাশী, শিক্ষকতার মতো মহান পেশায় যারা নিজেদের ক্যারিয়ার গড়তে চান, তাদের জন্য NTRCA একটি সূবর্ণ সুযোগ। আমরা জানি খুব শীঘ্রই প্রকাশিত হতে যাচ্ছে ১৯তম বেসরকারি শিক্ষক নিবন্ধন সার্কুলার। সারাদেশে ৩৬ হাজার বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে যোগ্যতা সম্পন্ন শিক্ষক নিয়োগ দেওয়ার লক্ষ্যে শিক্ষক নিবন্ধন পরীক্ষা হয়ে থাকে। তাই, আসন্ন NTRCA ১৯তম শিক্ষক নিবন্ধনকে সামনে রেখে আপনাদের প্রস্তুতিকে আরো বেশি শাণিত করতে গুরুত্বপূর্ণ পরীক্ষা উপযোগী সাজেশন ও বিগত সালের প্রশ্ন সমাধান তুলে ধরছি।📚 আরও দেখুন: বিদ্যাবাড়ির  কোর্স আপনার সহায়ক হতে পারে।📚 আরও দেখুন:NTRCA- তে কীভাবেই আপনি প্রথমবারেই সফল হবেন?🎯 ১৯তম NTRCA প্রস্তুতি নেওয়ার কিছু কার্যকর টিপস:ক. বাংলা (Bengali):ভাষারীতি ও বিরাম চিহ্নের ব্যবহার, বাগধারা ও বাগবিধি, ভুল সংশোধন বা শুদ্ধকরণ, যথার্থ অনুবাদ ও শিরোনাম, সন্ধি বিচ্ছেদ, কারক বিভক্তি, সমাস...

BCS

৩১তম বিসিএস প্রশ্ন সমাধান | 31th BCS Question Solution | Biddabari

প্রিয় চাকরি প্রত্যাশী,বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (BPSC)-এর নির্ধারিত সময়সূচি অনুযায়ী নিয়মিতভাবে বিসিএস পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে।গত ৩০ জানুয়ারি ২০২৬ ইং তারিখে ৫০তম বিসিএস পরীক্ষা অনুষ্ঠিত হয়েছিল। ৫১তম বিসিএস সার্কুলার প্রকাশিত হওয়ার পর প্রস্তুতির সময় থাকবে খুবই সীমিত। তাই যারা ৫১তম বিসিএস টার্গেট করেছেন, তাদের এখন থেকেই সুপরিকল্পিতভাবে পড়াশোনা শুরু করা অত্যন্ত জরুরি।🔍 সাম্প্রতিক বিসিএস প্রশ্ন বিশ্লেষণসাম্প্রতিক বিসিএস পরীক্ষার প্রশ্নে দেখা গেছে অনেক পরিবর্তন এসেছে।তাই প্রস্তুতি নিতে হবে আরও বিশ্লেষণভিত্তিক, আপডেট ও টপিক-ফোকাসডভাবে।আরও দেখুন:২৮তম বিসিএস প্রশ্ন সমাধান | 28th BCS Question Solution | Biddabari২৯তম বিসিএস প্রশ্ন সমাধান | 29th BCS Question Solution | Biddabari ৩০তম বিসিএস প্রশ্ন সমাধান | 30th BCS Question Solution | Biddabari 🎯 ৫১তম বিসিএস প্রস্তুতির কার্যকর টিপস⏵ব...

Primary

প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা-২০১২ (মেঘনা) | Primary Question Solution 2012 | Biddabari

সুপ্রিয় চাকরি প্রত্যাশী,আপনারা অবগত আছেন যে, ইতোমধ্যেই সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ১৪,৩৮৫ পদে সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। এবারের নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হবে “সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক নিয়োগ বিধিমালা–২০২৫” অনুযায়ী নতুন পদ্ধতিতে হয়েছে।নিয়োগ প্রক্রিয়ায় মোট ৯০ নম্বরের লিখিত (MCQ Type) ও ১০ নম্বরের মৌখিক (ভাইভা) পরীক্ষার মাধ্যমে মেধার ভিত্তিতে (৯৩%) প্রার্থী নির্বাচন করা হবে। সাম্প্রতিক সময়ে বিসিএস ও অন্যান্য সরকারি নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র বিশ্লেষণ করলে দেখা যায়, প্রশ্নের প্যাটার্নে এসেছে ব্যাপক বৈচিত্র্য এবং প্রতিযোগিতাও বেড়েছে বহুগুণে। এই কঠিন প্রতিযোগিতায় টিকে থাকতে হলে কেবল পাস নম্বর (৫০%) অর্জন যথেষ্ট নয়; বরং লিখিত পরীক্ষায় সর্বাধিক নম্বর অর্জন করাই হতে হবে মূল লক্ষ্য।🔍লিখিত পরীক্ষার বিষয় ও নম্বর বণ্টন:◉    বাংলা— ২৫◉    ইংরেজি— ২৫◉    গণ...

ডাউনলোড করুন

বিদ্যাবাড়ি App

180K+

Learners

4.7

Positive
Reviews

180+

Skill based Courses

ডাউনলোড করুন বিদ্যাবাড়ি অ্যাপ,
শুরু করুন এখান থেকেই