১৬তম শিক্ষক নিবন্ধন (স্কুল সমমান) প্রশ্ন সমাধান- ২০১৯ | 16th NTRCA Question Solution (School Level)- 2019 | Biddabari


প্রিয় চাকরি প্রত্যাশী, শিক্ষকতার মতো মহান পেশায় যারা নিজেদের ক্যারিয়ার গড়তে চান, তাদের জন্য NTRCA একটি সূবর্ণ সুযোগ। আমরা জানি খুব শীঘ্রই প্রকাশিত হতে যাচ্ছে ১৯তম বেসরকারি শিক্ষক নিবন্ধন সার্কুলার। সারাদেশে ৩৬ হাজার বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে যোগ্যতা সম্পন্ন শিক্ষক নিয়োগ দেওয়ার লক্ষ্যে শিক্ষক নিবন্ধন পরীক্ষা হয়ে থাকে। তাই, আসন্ন NTRCA ১৯তম শিক্ষক নিবন্ধনকে সামনে রেখে আপনাদের প্রস্তুতিকে আরো বেশি শাণিত করতে গুরুত্বপূর্ণ পরীক্ষা উপযোগী সাজেশন ও বিগত সালের প্রশ্ন সমাধান তুলে ধরছি।

📚 আরও দেখুন: বিদ্যাবাড়ির কোর্স আপনার সহায়ক হতে পারে।

📚 আরও দেখুন:NTRCA- তে কীভাবেই আপনি প্রথমবারেই সফল হবেন?

🎯 ১৯তম NTRCA প্রস্তুতি নেওয়ার কিছু কার্যকর টিপস:

ক. বাংলা (Bengali):

ভাষারীতি ও বিরাম চিহ্নের ব্যবহার, বাগধারা ও বাগবিধি, ভুল সংশোধন বা শুদ্ধকরণ, যথার্থ অনুবাদ ও শিরোনাম, সন্ধি বিচ্ছেদ, কারক বিভক্তি, সমাস, প্রত্যয় বিন্যাস, সমার্থক ও বিপরীতার্থক শব্দ, প্রায়োগিক প্রয়োজনীয়তা (বিরাম চিহ্ন, বাগধারা, সন্ধি, কারক, সমাস, কারক বিভক্তি, প্রত্যয়) প্রভৃতি।

খ. ইংরেজি (English):

Errors in composition, Fill in the blanks with appropriate preposition, Uses of article, Verbs, Translation from Bengali to English, Identify appropriate title from story, Article, Transformation of sentences, Synonyms and Antonyms, Completing sentences, Idioms and Phrases.

গ. সাধারণ গণিত (General Mathematics):

পাটিগণিত: সূত্র ও নিয়মাবলি (পাটিগণিত সম্বন্ধীয়), গড়, ঐকিক নিয়ম, ল.সা.গু, গ.সা.গু, শতকরা, সুদকষা, লাভ—ক্ষতি।

বীজগণিত: উৎপাদক, বর্গ ও ঘনসম্বলিত সূত্রাবলি ও প্রয়োগ, গ.সা.গু, বাস্তব সমস্যা সমাধানে বীজগাণিতিক সূত্র গঠন ও প্রয়োগ, সূচক ও লগারিদমের সূত্র ও প্রয়োগ, অনুপাত ও সমানুপাত।

জ্যামিতি: পরিমিতি ও ত্রিকোণমিতি সম্পর্কিত সাধারণ ধারণা, নিয়ম ও প্রয়োগ।

ঘ. সাধারণ জ্ঞান (General Knowledge):    

১. বাংলাদেশ সম্পর্কিত বিষয়

২. আন্তর্জাতিক বিষয় ও চলতি ঘটনাবলি

৩. বিজ্ঞান, প্রযুক্তি, পরিবেশ এবং রোগব্যাধি সম্পর্কিত মৌলিক জ্ঞান।

সাধারণ জ্ঞান এর বিস্তারিত বিষয়াবলি:

বাংলাদেশের ভূপ্রকৃতি, জলবায়ু, পরিবেশ, ইতিহাস, ভাষা আন্দোলন, মুক্তিযুদ্ধ, সভ্যতা, সংস্কৃতি, বাংলাদেশের অর্থনীতি, সম্পদ (বন, কৃষি, শিল্প, পানি), যোগাযোগ ব্যবস্থা, বাংলাদেশের সমাজ জীবন, সমস্যা, জনমিতিক পরিচয়, রাষ্ট্র, নাগরিকতা, সরকার ও রাজনীতি, সরকারি ও বেসরকারি লক্ষ্য, নীতি, পরিকল্পনা (অর্থনৈতিক, সামাজিক, স্বাস্থ্য ও শিক্ষা), কর্মসূচি, আন্তর্জাতিক সম্পর্ক, মানব সম্পদ উন্নয়ন, বিশ্ব ভৌগোলিক পরিচিতি, জলবায়ু পরিবর্তন ও দুর্যোগ, নবায়নযোগ্য শক্তি, জাতিসংঘ, আঞ্চলিক ও অর্থনৈতিক সংগঠন, পুরস্কার ও সম্মাননা, আন্তর্জাতিক মুদ্রা সংক্রান্ত, আন্তর্জাতিক রাজনীতি ও আনুষঙ্গিক বিষয়াবলি, স্বাস্থ্য, চিকিৎসা, তথ্য, যোগযোগ ও প্রযুক্তি, প্রাত্যহিক জীবনে বিজ্ঞান (পদার্থ, রসায়ন ও জীব বিজ্ঞান সংশ্লিষ্ট) সাধারণ রোগ ব্যাধি ও পরিবেশ বিজ্ঞান সংশ্লিষ্ট।

 কেনো বিগত সালের প্রশ্ন সমাধান গুরুত্বপূর্ণ:

🎯 ১৯তম NTRCA পরীক্ষার ধরন, প্রশ্নের ধরন ও গুরুত্বপূর্ণ টপিক সম্পর্কে স্পষ্ট ধারণা পেতে হলে বিগত এনটিআরসিএ প্রশ্ন সমাধান অপরিহার্য।

🎯 ১৬তম NTRCA প্রশ্ন সমাধানের মাধ্যমে আপনি জানতে পারবেন-

▪️ কোন বিষয়ের কোন টপিক থেকে বেশি প্রশ্ন আসে।

▪️ কোন টপিকগুলোতে আপনি দুর্বল

▪️ কোন অংশে বেশি মনোযোগ দিতে হবে

নিয়মিত প্রশ্ন সলভের মাধ্যমে আপনার প্রস্তুতি হবে দৃঢ় ও আত্মবিশ্বাসী। এছাড়া বিগত প্রশ্ন থেকে অনেক সময় সরাসরি কমন প্রশ্ন পাওয়া যায়, যা ভালো নম্বর তুলতে সাহায্য করে।

 

🗓️ আজ আমরা প্রকাশ করছি-

📄১৬তম শিক্ষক নিবন্ধন (স্কুল সমমান) প্রশ্ন সমাধান ২০১৯ | 16th NTRCA Question Solution (School Level) PDF এটি আপনার নিবন্ধন প্রস্তুতির জন্য একটি গুরুত্বপূর্ণ রিসোর্স, যা প্রিন্ট করে পড়াশোনার জন্য সংগ্রহ করে রাখতে পারেন।

📚 আরও দেখুন:১৫তম শিক্ষক নিবন্ধন (স্কুল সমমান) – ২০১৯ | 15th NTRCA Question Solution (School Level) - 2019

📚 আরও দেখুন:NTRCA সম্পর্কিত বারবার জিজ্ঞাসাকৃত প্রশ্ন ও উত্তর

Biddabari আপনার নিবন্ধন প্রস্তুতির নির্ভরযোগ্য সহযাত্রী─

সঠিক গাইডলাইন, মানসম্মত কোর্স এবং অভিজ্ঞ শিক্ষকদের দিকনির্দেশনা পেতে নিয়মিত ভিজিট করুন www.biddabari.com, Facebook পেজ এবং  Youtube চ্যানেল.

 

 



১৬তম শিক্ষক নিবন্ধন (স্কুল সমমান) প্রশ্ন সমাধান- ২০১৯ | 16th NTRCA Question Solution (School Level)- 2019 | Biddabari PDF Download

১৬তম শিক্ষক নিবন্ধন- ২০১৯

পদের নাম: সহকারী শিক্ষক (স্কুল সমমান)

পরীক্ষার তারিখ: ৩০. ০৮. ২০১৯

সময়: ৬০ মিনিট 

পূর্ণমান: ১০০

১. বাংলা সাহিত্যে চলিত রীতির প্রবর্তক কে?

ক. প্রমথ চৌধুরী

খ. রবীন্দ্রনাথ ঠাকুর 

গ. মোতাহার হোসেন চৌধুরী

ঘ. ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর  

উত্তর: প্রমথ চৌধুরী

২. বাংলা বর্ণমালায় পরাশ্রয়ী বর্ণ কয়টি?

ক. ৫টি

খ. ৩টি

গ. ৪টি

ঘ. ১টি 

উত্তর: ৩টি

৩. নিচের কোনটি ‘ষ-ত্ব’ বিধানের নিয়মে শুদ্ধ?

ক. মাস্টার

খ. পোশাক

গ. জিনিস

ঘ. পোস্ট মাস্টার
নোট: সঠিক উত্তর নেই। সবগুলোই শুদ্ধ বানান।

৪. ‘দ্যুলোক’ শব্দের সঠিক সন্ধি বিচ্ছেদ কোনটি?

ক. দুঃ + লোক

খ. দুই + লোক

গ. দ্বি + লোক

ঘ. দিব্ + লোক 

উত্তর: দিব্ + লোক

৫. সমাসবদ্ধ শব্দে সাধারণত ণ-ত্ব বিধান খাটে না- এর উদাহরণ কোনটি?

ক. অগ্রনায়ক

খ. রতন

গ. আপন

ঘ. অনুষ্ঠান 

উত্তর: অগ্রনায়ক

৬. ‘পুকুরে মাছ আছে’- এখানে ‘পুকুর’ কোন অধিকরণ কারক?

ক. বৈষয়িক অধিকরণ

খ. ভাবাধিকরণ

গ. অভিব্যাপক অধিকরণ

ঘ. ঐকদেশিক অধিকরণ 

উত্তর: ঐকদেশিক অধিকরণ 

৭. ক্রিয়া বা ধাতুর পরে যে প্রত্যয় যুক্ত হয় তাকে বলে-

ক. ধাতু প্রত্যয়

খ. শব্দ প্রত্যয়

গ. কৃৎ-প্রত্যয়

ঘ. তদ্ধিত প্রত্যয় 

উত্তর: কৃৎ-প্রত্যয়

৮. ভাবে সপ্তমীর উদাহরণ কোনটি?

ক. আমাদের সেনারা যুদ্ধে অপরাজেয়

খ. একদা প্রভাতে ভানুর প্রভাতে ফুটিল কমল কলি

গ. চন্দ্রোদয়ে কুমুদিনি বিকশিত হয়

ঘ. প্রভাতে উঠিল রবি লোহিত বরণ 

উত্তর: চন্দ্রোদয়ে কুমুদিনি বিকশিত হয়

৯. ‘সম্মুখে অগ্রসর হয়ে অভ্যর্থনা’- এক কথায় প্রকাশ করলে কী হয়?

ক. প্রত্যুদগমন

খ. অগ্রগামী

গ. শুভ পদার্পণ

ঘ. স্বাগতম 

উত্তর: প্রত্যুদগমন

১০. ‘পেয়ারা’ কোন ভাষা থেকে আগত শব্দ?

ক. বাংলা

খ. পর্তুগিজ

গ. ফারসি

ঘ. হিন্দি 

উত্তর: পর্তুগিজ

১১. ‘তামার বিষ’ বাগধারাটির অর্থ কী?

ক. অর্থের কুপ্রভাব

খ. অপচয়

গ. ক্ষণস্থায়ী বস্তু

ঘ. কৃপণের কড়ি 

উত্তর: অর্থের কুপ্রভাব

১২. ‘গুণহীনের ব্যর্থ আস্ফালন’ অর্থটি কোন প্রবাদে ব্যক্ত হয়েছে? 

ক. কানা ছেলের নাম পদ্মলোচন

খ. ঘুঘু দেখছ ফাঁদ দেখনি 

গ. অসারের তর্জন-গর্জন সার

ঘ. আসলে মুষল নেই, ঢেঁকি ঘরে চাঁদোয়া 

উত্তর: অসারের তর্জন-গর্জন সার

১৩. বিপরীতার্থে ‘পরা’ উপসর্গ যুক্ত শব্দ কোনটি?

ক. পরাকাষ্ঠা

খ. পরাক্লান্ত

গ. পরায়ণ

ঘ. পরাভব 

উত্তর: পরাভব

১৪. ‘বীণাপাণি’ সমস্ত পদটি কোন সমাস?

ক. ব্যধিকরণ বহুব্রীহি

খ. ব্যতিহার বহুব্রীহি

গ. মধ্যপদলোপী বহুব্রীহি

ঘ. অলুক বহুব্রীহি  

উত্তর: ব্যধিকরণ বহুব্রীহি

১৫. বাংলা বর্ণমালার উৎস কী?

ক. তিব্বতি লিপি

খ. ব্রাহ্মী লিপি

গ. খরোষ্ঠী লিপি

ঘ. দেবনাগরি লিপি
উত্তর: ব্রাহ্মী লিপি

১৬. ‘খ্রিস্টাব্দ’ কোন জাতীয় মিশ্র শব্দ?

ক. ইংরেজি + বাংলা

খ. ইংরেজি + আরবি

গ. ইংরেজি + ফারসি

ঘ. ইংরেজি + তৎসম 

উত্তর: ইংরেজি + তৎসম 

১৭. ‘Call it a day’ এর যথার্থ অনুবাদ কোনটি?

ক. পুনরায় শুরু করা

খ. খুবই গুরুত্বপূর্ণ কাজ

গ. কাউকে ডেকে আনা

ঘ. একটি স্মরণীয় দিন 

উত্তর: পুনরায় শুরু করা

১৮. ‘মরি মরি! কী সুন্দর প্রভাতের রূপ’- এখানে অনন্বয়ী অব্যয় কিভাবে প্রকাশ পেয়েছে?

ক. যন্ত্রণা

খ. বিরক্তি

গ. সম্মতি

ঘ. উচ্ছ্বাস  

উত্তর: উচ্ছ্বাস  

১৯. সম্বোধন পদের পরে যে চিহ্নটি ব্যবহৃত হয় তার নাম কী?

ক. কমা

খ. দাঁড়ি

গ. কোলন

ঘ. সেমিকোলন 

উত্তর: কমা

২০. ‘Book Post’ এর পারিভাষিক রূপ কোনটি?

ক. ডাকঘর

খ. খোলাডাক

গ. উপবিধি

ঘ. লেখস্বত্ব 

উত্তর: খোলাডাক

২১. কোনটি দেশি শব্দের উদাহরণ?

ক. লুঙ্গি

খ. খোকা

গ. সম্রাট

ঘ. গঞ্জ

উত্তর: গঞ্জ  

২২. কোনটি রূপক কর্মধারয় সমাস?

ক. করকমল

খ. কালস্রোত

গ. করপল্লব

ঘ. কচুকাটা 

উত্তর: কালস্রোত

২৩. ‘উষ্ণীষ’ এর শব্দার্থ-

ক. অত্যন্ত উষ্ণ

খ. কুসুম কুসুম উষ্ণ

গ. পাগড়ি

ঘ. শীতের আমেজ

উত্তর: পাগড়ি

২৪. ‘নাটিকা’ কোন অর্থে স্ত্রীবাচক শব্দ?

ক. সমার্থে

খ. ক্ষুদ্রার্থে

গ. বৃহদার্থে

ঘ. বিপরীতার্থে 

উত্তর: ক্ষুদ্রার্থে

২৫. ‘শিরে-সংক্রান্তি’ বাগধারাটির অর্থ কী?

ক. আসন্ন বিপদ

খ. মাথা ব্যথা

গ. মহাবিপদ

ঘ. মাথার বোঝা  

উত্তর: আসন্ন বিপদ

২৬. He tried his best. (Negative) 

ক. He did not try a little. 

খ.  He did not stay unmoved. 

গ. He left no stone unturned. 

ঘ. He did not turn all stones.  

উত্তর: He left no stone unturned.

২৭. She was used to ––– the poor. 

ক. help

খ.  helped 

গ. helping 

ঘ. to help  

উত্তর: helping

২৮. Which is the noun of the work ‘brief’?

ক. briefly 

খ. brevity 

গ. brieve 

ঘ. but

উত্তর: brevity

২৯. It was high time we ––– our habits. 

ক. changed

খ. change

গ. had changed 

ঘ. should change 

উত্তর: changed

৩০. Curd is made ––– milk.

ক. of

খ.  by

গ. in

ঘ. from

উত্তর: from

৩১. The Headmaster and the President of the school ––– present in the last meeting. 

ক. was

খ. were

গ. had been

ঘ. have been 

উত্তর: were

৩২. If he ––– a human being, he would not have done this. 

ক. is

খ. was

গ. had been

ঘ. were 

উত্তর: had been

৩৩. The antonym of the word ‘benign’ is–

ক. tenfold 

খ. peaceful 

গ. blessed

ঘ. malignant 

উত্তর: malignant

৩৪.Do not ––– what you can do today. 

ক. put on

খ.  put to

গ. put off

ঘ. put left 

উত্তর: put off

৩৫. They tell us a tale about a tail.  The word ‘tale’ is–

ক. noun

খ. verb

গ. adjective 

ঘ. adverb 

উত্তর: noun

৩৬. Move or die. (simple) 

ক. In case of your failure to move, you will die. 

খ. You move, you will die. 

গ. If you move, you will die. 

ঘ. Move and die.  

উত্তর: In case of your failure to move, you will die.

৩৭. Which one is correct?

ক. Omnious 

খ. Extencion 

গ. Hesitasion 

ঘ. Mischievous  

উত্তর: Mischievous

৩৮. The opposite word of ‘sluggish’ is–

ক. animated

খ. dull

গ. heavy 

ঘ. slow  

উত্তর: animated

৩৯. I saw him play. (passive)

ক. He was seen by me play.

খ. Play was seen him by me. 

গ. He was seen playing by me. 

ঘ. He was seen to play by me.  

উত্তর: He was seen to play by me.

৪০. ‘Boot leg’ means to–

ক. distribute

খ. export 

গ. import 

ঘ. smuggle  

উত্তর: smuggle

৪১. While I (play) in the field, I saw a dead cow. 

ক. playing 

খ. was playing 

গ. played

ঘ. were playing 

উত্তর: was playing 

৪২. But for your help I–

ক. would have failed 

খ. would fail 

গ. will fail 

ঘ. will have failed  

উত্তর: would have failed

৪৩. Choose the correct sentence: 

ক. He had been hanged for murder. 

খ. He has been hunged for murder. 

গ. He was hanged for murder. 

ঘ. He was hunged for murder.  

উত্তর: He was hanged for murder.

৪৪. I went there to seek a job. (Compound) 

ক. I went there and seeked a job. 

খ. I went there so that I could seek a job. 

গ. I went there for seeking a job. 

ঘ. I went there and sought a job.  

উত্তর: I went there and sought a job.

৪৫. Instead of ‘confirm’ we can say–

ক. bear out

খ.  bear on

গ. bear to

ঘ. bear of 

উত্তর: bear out

৪৬. What is the antonym of ‘abduct’?

ক. Take away unlawfully 

খ.  Kidnap 

গ. Restore 

ঘ. None of these  

উত্তর: Restore

৪৭. The father with his seven daughters ––– left the house. 

ক. have

খ.  are

গ. has

ঘ. was 

উত্তর: has

৪৮. She has no taste ––– music. 

ক. of

খ. for

গ. to

ঘ. in 

উত্তর: for

৪৯. কর্তৃপক্ষ তাকে তিরস্কার করল।

ক. The authority criticised him.

খ.  The authority took him to task.

গ. The authority took him to book. 

ঘ. The authority gave reins to him. 

উত্তর: The authority took him to task.

৫০. সে নদীর কাছে এক কুটিরে বাস করত।

ক. He lived a hut close with river.

খ.  He lived in a hut close at the river. 

গ. He lived in a hut close to the river. 

ঘ. He lived in a hut close by the river.  

উত্তর: He lived in a hut close to the river.

৫১. নিচের কোনটি অমূলদ সংখ্যা?

ক. 1.111....

খ. 1.1010101......

গ. 1.1001001001....

ঘ. 1.1010010001.....

উত্তর: 1.1010010001.....

৫২. কোনো সামান্তরিকের একটি কোণ সমকোণ হলে উহা একটি-

ক. বর্গ

খ. রম্বস

গ. ট্রাপিজিয়াম

ঘ. আয়তক্ষেত্র 

উত্তর: আয়তক্ষেত্র

৫৩. p = a × b হলে এবং a ও b উভয়কে একত্রে ১০% বৃদ্ধি করা হলে p এর মান শতকরা কত বৃদ্ধি পাবে?

ক. ১৫%

খ. ২০%

গ. ২১%

ঘ. ২৫% 

উত্তর: ২১%

৫৪. এর মান নির্ণয়ের ক্ষেত্রে নিচের কোন শর্তটি প্রযোজ্য?

ক. x > 0 এবং x ≠ 1

খ. x ≥ 0 এবং x ≠ 1

গ. x > 0 অথবা x ≠ 1

ঘ. x ≥ 0 অথবা x ≠ 1

উত্তর: x > 0 অথবা x ≠ 1

৫৫. ৬টি কাঠির গড় দৈর্ঘ্য ৪৪.২ সে.মি. এবং এদের ৫টির গড় দৈর্ঘ্য ৪৬ সে.মি.। ৬ষ্ঠ কাঠিটির দৈর্ঘ্য কত সে.মি.?

ক. ৩৫.১

খ. ৩৫.২

গ. ৩৫.৩

ঘ. ৩৫.৪  

উত্তর: ৩৫.২

৫৬. ২৫% লাভে কোনো জিনিস ১৫ টাকায় বিক্রয় করলে বিক্রেতার কত টাকা লাভ হবে?

ক. ২

খ. ৩

গ. ৪

ঘ. ৫ 

উত্তর:

৫৭. নিচের কোনটি x3 – 6x2 + 11x – 6 এর উৎপাদক নয়?

ক. x – 1

খ. x – 2

গ. x – 3

ঘ. x – 4

উত্তর: x – 4  

৫৮. a ≤ b এবং b ≤ a হলে, নিচের কোনটি সত্য?

ক. a < b

খ. a > b

গ. a = b

ঘ. a ≠ b
উত্তর: a = b

৫৯. 2 সে.মি. ব্যাসার্ধবিশিষ্ট বৃত্তের কেন্দ্র হতে 5 সে.মি. দূরের কোনো বিন্দু হতে অঙ্কিত স্পর্শকের দৈর্ঘ্য কত সে.মি.?

ক. 4.58

খ. 5.38

গ. 3

ঘ. 5  

উত্তর: 5.38

৬০. সাতটি সরল রেখার দৈর্ঘ্য যথাক্রমে 1, 2, 3, 5, 6, ও 7 সে.মি.। কয়টি ক্ষেত্রে এদের চারটি বাহু দিয়ে চতুর্ভুজ অঙ্কন সম্ভব নয়?

ক. 2

খ. 3

গ. 4

ঘ. 5 

উত্তর: 3

৬১. নিচের কোনটি বৃত্তস্থ চতুর্ভুজ হয় না?

ক. বর্গ

খ. আয়ত

গ. ট্রাপিজিয়াম

ঘ. রম্বস 

উত্তর: রম্বস

৬৩. কোনো ত্রিভুজের শীর্ষবিন্দুগুলো দিয়ে অঙ্কিত বৃত্তটির কেন্দ্রকে বলে-

ক. অন্তঃকেন্দ্র

খ. পরিকেন্দ্র

গ. লম্বকেন্দ্র

ঘ. ভারকেন্দ্র 

উত্তর: পরিকেন্দ্র

৬৫. ax2 + b এর মান x = 1 হলে, 1 এবং x = 3 হলে 25 হয়। x = 2 হলে, এর মান কত?

ক. 5

খ. 10

গ. 15

ঘ. 20

উত্তর: 10  

৬৬. log10(0.001) = কত?

ক. 3

খ. –3

গ. 1/3

ঘ. –1/3

উত্তর: –3

৬৭. a2 – 3a, a3 – 9a এবং a3 – 4a2 + 3a এর গ.সা.গু = ?

ক. a(a – 3)

খ. a – 3

গ. a

ঘ. a(a + 3)

উত্তর: a(a – 3)

৬৮. একটি বর্গক্ষেত্রের পরিসীমা এর কর্ণের দৈর্ঘ্যরে কত গুণ?

ক. √2/2

খ. √2

গ. 2√2

ঘ. 2

উত্তর: 2√2

৬৯. চতুর্ভুজের চার কোণের অনুপাত 1 : 2 : 2 : 3 হলে, বৃহত্তম কোণের পরিমাণ কত হবে?

ক. 90°

খ. 135°

গ. 175° 

ঘ. 210° 

উত্তর: 135°

৭০. যদি 12 সদস্যবিশিষ্ট কোনো কমিটির সদস্যের মধ্যে 9 জন মহিলা হয়, তবে সদস্যদের মধ্যে শতকরা কত ভাগ পুরুষ?

ক. 25%

খ. 40%

গ. 15%

ঘ. 20% 

উত্তর: 25%

৭১. কোন ক্ষুদ্রতম সংখ্যাকে 12, 15, 20 ও 25 দ্বারা ভাগ করলে প্রতিক্ষেত্রে 11 অবশিষ্ট থাকে?

ক. 411

খ. 111

গ. 211

ঘ. 311

উত্তর: 311

৭২. যদি x + (1/x) = – 5 হয়, তবে x/(x2 + x + 1) এর মান কত?

ক.  1/4

খ.  4

গ.  – 4

ঘ.  – 1/4

উত্তর:  – 1/4

৭৩. 80 এর 75% এর 25% = কত?

ক. 10

খ. 15

গ. 20

ঘ. 25  

উত্তর: 15

৭৪. কোনো ভগ্নাংশের লবের সাথে 1 যোগ করলে 1/2 হয় এবং হরের সাথে 1 যোগ করলে তা 1/3 হয়, ভগ্নাংশটি কত?

ক.  2/7

খ.  1/8

গ.  3/8

ঘ.  3/5

উত্তর:  3/8

৭৫. বৃত্তের ব্যাস তিনগুণ বৃদ্ধি করলে এর ক্ষেত্রফল কতগুণ বৃদ্ধি পাবে?

ক. 4

খ. 9

গ. 12

ঘ. 16 

উত্তর: 9

৭৬. বাংলার সর্বপ্রাচীন জনপদের নাম কী?

ক. পুণ্ড্র

খ. তাম্রলিপ্ত

গ. গৌড়

ঘ. হরিকেল

উত্তর: পুণ্ড্র

৭৭. বাঙালি জাতির প্রধান অংশ কোন মূল জাতিগোষ্ঠীর অন্তর্ভুক্ত?

ক. দ্রাবিড়

খ. নেগ্রিটো

গ. ভোটচীন

ঘ. অস্ট্রিক 

উত্তর: অস্ট্রিক

৭৮. বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ৬ দফা ঘোষণা করা হয় ১৯৬৬ সালের-

ক. জানুয়ারি মাসে

খ. ফেব্রুয়ারি মাসে

গ. জুলাই মাসে

ঘ. আগস্ট মাসে 

উত্তর: ফেব্রুয়ারি মাসে

৭৯. ‘সংগ্রাম’ ও ‘প্রত্যাশা’ কী?

ক. ধানের প্রজাতি

খ. পাখি প্রজাতি

গ. বাংলাদেশ নৌবাহিনীর দুটি যুদ্ধ জাহাজ

ঘ. বাংলাদেশ বিমান বাহিনীর দুটি যুদ্ধ বিমান 

উত্তর: বাংলাদেশ নৌবাহিনীর দুটি যুদ্ধ জাহাজ

৮০. AIDS রোগের জন্য নিচের কোন ভাইরাসটি দায়ী?

ক. SARS

খ. র‌্যাবিস

গ. HIV

ঘ. ইবোলা 

উত্তর: HIV

৮১. কোথায় প্রথম বিশ্ব নারী সম্মেলন অনুষ্ঠিত হয়?

ক. ডেনমার্ক

খ. কেনিয়া

গ. বেইজিং

ঘ. মেক্সিকো 

উত্তর: মেক্সিকো

৮২. মুজিবনগর সরকারের রাষ্ট্রপতি কে ছিলেন?

ক. বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান

খ. তাজউদ্দিন আহমদ

গ. সৈয়দ নজরুল ইসলাম

ঘ. খন্দকার মোশতাক আহমদ  

উত্তর: বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান

৮৩. ইউনেস্কোর কততম সম্মেলনে ২১ ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে ঘোষণা করা হয়?

ক. ৩০তম

খ. ৩২তম

গ. ৩৩তম

ঘ. ৩৪তম 

উত্তর: ৩০তম

৮৪. দুর্যোগ ব্যবস্থাপনায় সাফল্যের জন্য মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কোন সংস্থা পুরস্কৃত করে?

ক. EU

খ. IDB

গ. ADB

ঘ. IFRC

উত্তর: IFRC

৮৫. ‘বঙ্গবন্ধু স্যাটেলাইট-১’ এর উৎক্ষেপণ দ্বারা বাংলাদেশ বিশ্বের কততম স্যাটেলাইট উৎক্ষেপণকারী দেশ হিসেবেআত্মপ্রকাশ করে?

ক. ৩৭তম

খ. ৪৭তম

গ. ৫৭তম

ঘ. ৬৭তম

উত্তর: ৫৭তম

৮৬. ২০১৯ সালের সার্ক সাহিত্য পুরস্কার লাভ করেন কে?

ক. সেলিনা হোসেন

খ. শামসুর রাহমান

গ. অধ্যাপক আনিসুজ্জামান

ঘ. ফকরুল আলম  

উত্তর: অধ্যাপক আনিসুজ্জামান

৮৭. বিশ্ব মানবাধিকার দিবস কবে?

ক. ৮ মার্চ

খ. ৫ অক্টোবর

গ. ১০ ডিসেম্বর

ঘ. ২৪ সেপ্টেম্বর 

উত্তর: ১০ ডিসেম্বর

৮৮. SMS এর পূর্ণরূপ কী?

ক. Short Message Service 

খ. Short Mail Service 

গ. Simple Message Service 

ঘ. Simple Mail Service 

উত্তর: Short Message Service 

৮৯. বিগ অ্যাপেল কোন শহরের নাম?

ক. নতুন দিল্লি

খ. ইসলামাবাদ

গ. নিউইয়র্ক

ঘ. শিকাগো

উত্তর: নিউইয়র্ক

৯০. IMF এর সদরদপ্তর কোথায়?

ক. ওয়াশিংটন ডিসি

খ. নিউইয়র্ক

গ. জেনেভা

ঘ. রোম

উত্তর: ওয়াশিংটন ডিসি

৯১. শ্রীলংকার মুদ্রার নাম কী?

ক. ডলার

খ. পাউন্ড

গ. টাকা

ঘ. রুপি

উত্তর: রুপি  

৯২. বাংলাদেশের জাতীয় পতাকার ডিজাইনার কে?

ক. জয়নুল আবেদীন

খ. কামরুল হাসান

গ. হামিদুর রহমান

ঘ. হাশেম খান 

উত্তর: কামরুল হাসান

৯৩. UNESCO বাংলাদেশের কোন ধরনের গানকে Heritage of Humanity হিসেবে আখ্যায়িত করেছে?

ক. কবি গান

খ. বাউল গান

গ. লালন গীতি

ঘ. ভাওয়াইয়া  

উত্তর: বাউল গান

৯৪. বাংলাদেশের সবচেয়ে বড় প্রাকৃতিক মৎস্য প্রজনন কেন্দ্র কোনটি?

ক. হালদা নদী

খ. চলন বিল

গ. পশুর নদী

ঘ. মেঘনা নদী

উত্তর: হালদা নদী

৯৫. নাগরিকের প্রধান কর্তব্য হলো-

ক. রাষ্ট্রের সেবা করা 

খ. রাষ্ট্রের আইন মেনে চলা 

গ. নিয়মিত করা প্রদান করা 

ঘ. রাষ্ট্রের প্রতি আনুগত্য প্রকাশ করা
উত্তর: রাষ্ট্রের প্রতি আনুগত্য প্রকাশ করা

৯৬. প্রকৃতিতে সবচেয়ে বেশি পাওয়া যায় কোন ধাতু?

ক. লোহা

খ. দস্তা

গ. পটাশিয়াম

ঘ. অ্যালুমিনিয়াম  

উত্তর: অ্যালুমিনিয়াম  

৯৭. গাড়ির ব্যাটারিতে ব্যবহৃত এসিড কোনটি?

ক. HNO3

খ. HCI

গ. H2SO4

ঘ. H3PO4

উত্তর: H2SO4

৯৮. ফোকেটিং কোন দেশের আইনসভা?

ক. বেলজিয়াম

খ. নরওয়ে

গ. ফিনল্যান্ড

ঘ. ডেনমার্ক  

উত্তর: ডেনমার্ক  

৯৯. বাণিজ্যিকভাবে মৌমাছি পালনকে কী বলে?

ক. পিসিকালচার

খ. এপিকালচার

গ. মেরিকালচার

ঘ. সেরিকালচার 

উত্তর: এপিকালচার 

১০০. কোনটি স্থানীয় সরকার নয়?

ক. পৌরসভা

খ. পল্লী বিদ্যুৎ

গ. সিটি কর্পোরেশন

ঘ. উপজেলা পরিষদ 

উত্তর: পল্লী বিদ্যুৎ



More Question Bank

NTRCA

১৫তম শিক্ষক নিবন্ধন (স্কুল-২) প্রশ্ন সমাধান- ২০১৮ | 15th NTRCA Question Solution (School-2)- 2018 | Biddabari

প্রিয় চাকরি প্রত্যাশী, শিক্ষকতার মতো মহান পেশায় যারা নিজেদের ক্যারিয়ার গড়তে চান, তাদের জন্য NTRCA একটি সূবর্ণ সুযোগ। আমরা জানি খুব শীঘ্রই প্রকাশিত হতে যাচ্ছে ১৯তম বেসরকারি শিক্ষক নিবন্ধন সার্কুলার। সারাদেশে ৩৬ হাজার বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে যোগ্যতা সম্পন্ন শিক্ষক নিয়োগ দেওয়ার লক্ষ্যে শিক্ষক নিবন্ধন পরীক্ষা হয়ে থাকে। তাই, আসন্ন NTRCA ১৯তম শিক্ষক নিবন্ধনকে সামনে রেখে আপনাদের প্রস্তুতিকে আরো বেশি শাণিত করতে গুরুত্বপূর্ণ পরীক্ষা উপযোগী সাজেশন ও বিগত সালের প্রশ্ন সমাধান তুলে ধরছি।📚 আরও দেখুন: বিদ্যাবাড়ির  কোর্স আপনার সহায়ক হতে পারে।📚 আরও দেখুন:NTRCA- তে কীভাবেই আপনি প্রথমবারেই সফল হবেন?🎯 ১৯তম NTRCA প্রস্তুতি নেওয়ার কিছু কার্যকর টিপস:ক. বাংলা (Bengali):ভাষারীতি ও বিরাম চিহ্নের ব্যবহার, বাগধারা ও বাগবিধি, ভুল সংশোধন বা শুদ্ধকরণ, যথার্থ অনুবাদ ও শিরোনাম, সন্ধি বিচ্ছেদ, কারক বিভক্তি, সমাস...

BCS

৩১তম বিসিএস প্রশ্ন সমাধান | 31th BCS Question Solution | Biddabari

প্রিয় চাকরি প্রত্যাশী,বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (BPSC)-এর নির্ধারিত সময়সূচি অনুযায়ী নিয়মিতভাবে বিসিএস পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে।গত ৩০ জানুয়ারি ২০২৬ ইং তারিখে ৫০তম বিসিএস পরীক্ষা অনুষ্ঠিত হয়েছিল। ৫১তম বিসিএস সার্কুলার প্রকাশিত হওয়ার পর প্রস্তুতির সময় থাকবে খুবই সীমিত। তাই যারা ৫১তম বিসিএস টার্গেট করেছেন, তাদের এখন থেকেই সুপরিকল্পিতভাবে পড়াশোনা শুরু করা অত্যন্ত জরুরি।🔍 সাম্প্রতিক বিসিএস প্রশ্ন বিশ্লেষণসাম্প্রতিক বিসিএস পরীক্ষার প্রশ্নে দেখা গেছে অনেক পরিবর্তন এসেছে।তাই প্রস্তুতি নিতে হবে আরও বিশ্লেষণভিত্তিক, আপডেট ও টপিক-ফোকাসডভাবে।আরও দেখুন:২৮তম বিসিএস প্রশ্ন সমাধান | 28th BCS Question Solution | Biddabari২৯তম বিসিএস প্রশ্ন সমাধান | 29th BCS Question Solution | Biddabari ৩০তম বিসিএস প্রশ্ন সমাধান | 30th BCS Question Solution | Biddabari 🎯 ৫১তম বিসিএস প্রস্তুতির কার্যকর টিপস⏵ব...

Primary

প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা-২০১২ (মেঘনা) | Primary Question Solution 2012 | Biddabari

সুপ্রিয় চাকরি প্রত্যাশী,আপনারা অবগত আছেন যে, ইতোমধ্যেই সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ১৪,৩৮৫ পদে সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। এবারের নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হবে “সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক নিয়োগ বিধিমালা–২০২৫” অনুযায়ী নতুন পদ্ধতিতে হয়েছে।নিয়োগ প্রক্রিয়ায় মোট ৯০ নম্বরের লিখিত (MCQ Type) ও ১০ নম্বরের মৌখিক (ভাইভা) পরীক্ষার মাধ্যমে মেধার ভিত্তিতে (৯৩%) প্রার্থী নির্বাচন করা হবে। সাম্প্রতিক সময়ে বিসিএস ও অন্যান্য সরকারি নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র বিশ্লেষণ করলে দেখা যায়, প্রশ্নের প্যাটার্নে এসেছে ব্যাপক বৈচিত্র্য এবং প্রতিযোগিতাও বেড়েছে বহুগুণে। এই কঠিন প্রতিযোগিতায় টিকে থাকতে হলে কেবল পাস নম্বর (৫০%) অর্জন যথেষ্ট নয়; বরং লিখিত পরীক্ষায় সর্বাধিক নম্বর অর্জন করাই হতে হবে মূল লক্ষ্য।🔍লিখিত পরীক্ষার বিষয় ও নম্বর বণ্টন:◉    বাংলা— ২৫◉    ইংরেজি— ২৫◉    গণ...

ডাউনলোড করুন

বিদ্যাবাড়ি App

180K+

Learners

4.7

Positive
Reviews

180+

Skill based Courses

ডাউনলোড করুন বিদ্যাবাড়ি অ্যাপ,
শুরু করুন এখান থেকেই