১৮তম শিক্ষক নিবন্ধন (স্কুল সমমান) প্রশ্ন সমাধান- ২০২৪ | 18th NTRCA Question Solution (School Level)- 2024 | Biddabari

প্রিয় চাকরি প্রত্যাশী, শিক্ষকতার মতো মহান পেশায় যারা নিজেদের ক্যারিয়ার গড়তে চান, তাদের জন্য NTRCA একটি সূবর্ণ সুযোগ। আমরা জানি খুব শীঘ্রই প্রকাশিত হতে যাচ্ছে ১৯তম বেসরকারি শিক্ষক নিবন্ধন সার্কুলার। সারাদেশে ৩৬ হাজার বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে যোগ্যতা সম্পন্ন শিক্ষক নিয়োগ দেওয়ার লক্ষ্যে শিক্ষক নিবন্ধন পরীক্ষা হয়ে থাকে। তাই, আসন্ন NTRCA ১৯তম শিক্ষক নিবন্ধনকে সামনে রেখে আপনাদের প্রস্তুতিকে আরো বেশি শাণিত করতে গুরুত্বপূর্ণ পরীক্ষা উপযোগী সাজেশন ও বিগত সালের প্রশ্ন সমাধান তুলে ধরছি।

📚 আরও দেখুন: বিদ্যাবাড়ির কোর্স আপনার সহায়ক হতে পারে।

📚 আরও দেখুন:NTRCA- তে কীভাবেই আপনি প্রথমবারেই সফল হবেন?

🎯 ১৯তম NTRCA প্রস্তুতি নেওয়ার কিছু কার্যকর টিপস:

ক. বাংলা (Bengali):

ভাষারীতি ও বিরাম চিহ্নের ব্যবহার, বাগধারা ও বাগবিধি, ভুল সংশোধন বা শুদ্ধকরণ, যথার্থ অনুবাদ ও শিরোনাম, সন্ধি বিচ্ছেদ, কারক বিভক্তি, সমাস, প্রত্যয় বিন্যাস, সমার্থক ও বিপরীতার্থক শব্দ, প্রায়োগিক প্রয়োজনীয়তা (বিরাম চিহ্ন, বাগধারা, সন্ধি, কারক, সমাস, কারক বিভক্তি, প্রত্যয়) প্রভৃতি।

খ. ইংরেজি (English):

Errors in composition, Fill in the blanks with appropriate preposition, Uses of article, Verbs, Translation from Bengali to English, Identify appropriate title from story, Article, Transformation of sentences, Synonyms and Antonyms, Completing sentences, Idioms and Phrases.

গ. সাধারণ গণিত (General Mathematics):

পাটিগণিত: সূত্র ও নিয়মাবলি (পাটিগণিত সম্বন্ধীয়), গড়, ঐকিক নিয়ম, ল.সা.গু, গ.সা.গু, শতকরা, সুদকষা, লাভ—ক্ষতি।

বীজগণিত: উৎপাদক, বর্গ ও ঘনসম্বলিত সূত্রাবলি ও প্রয়োগ, গ.সা.গু, বাস্তব সমস্যা সমাধানে বীজগাণিতিক সূত্র গঠন ও প্রয়োগ, সূচক ও লগারিদমের সূত্র ও প্রয়োগ, অনুপাত ও সমানুপাত।

জ্যামিতি: পরিমিতি ও ত্রিকোণমিতি সম্পর্কিত সাধারণ ধারণা, নিয়ম ও প্রয়োগ।

ঘ. সাধারণ জ্ঞান (General Knowledge):    

১. বাংলাদেশ সম্পর্কিত বিষয়

২. আন্তর্জাতিক বিষয় ও চলতি ঘটনাবলি

৩. বিজ্ঞান, প্রযুক্তি, পরিবেশ এবং রোগব্যাধি সম্পর্কিত মৌলিক জ্ঞান।

সাধারণ জ্ঞান এর বিস্তারিত বিষয়াবলি:

বাংলাদেশের ভূপ্রকৃতি, জলবায়ু, পরিবেশ, ইতিহাস, ভাষা আন্দোলন, মুক্তিযুদ্ধ, সভ্যতা, সংস্কৃতি, বাংলাদেশের অর্থনীতি, সম্পদ (বন, কৃষি, শিল্প, পানি), যোগাযোগ ব্যবস্থা, বাংলাদেশের সমাজ জীবন, সমস্যা, জনমিতিক পরিচয়, রাষ্ট্র, নাগরিকতা, সরকার ও রাজনীতি, সরকারি ও বেসরকারি লক্ষ্য, নীতি, পরিকল্পনা (অর্থনৈতিক, সামাজিক, স্বাস্থ্য ও শিক্ষা), কর্মসূচি, আন্তর্জাতিক সম্পর্ক, মানব সম্পদ উন্নয়ন, বিশ্ব ভৌগোলিক পরিচিতি, জলবায়ু পরিবর্তন ও দুর্যোগ, নবায়নযোগ্য শক্তি, জাতিসংঘ, আঞ্চলিক ও অর্থনৈতিক সংগঠন, পুরস্কার ও সম্মাননা, আন্তর্জাতিক মুদ্রা সংক্রান্ত, আন্তর্জাতিক রাজনীতি ও আনুষঙ্গিক বিষয়াবলি, স্বাস্থ্য, চিকিৎসা, তথ্য, যোগযোগ ও প্রযুক্তি, প্রাত্যহিক জীবনে বিজ্ঞান (পদার্থ, রসায়ন ও জীব বিজ্ঞান সংশ্লিষ্ট) সাধারণ রোগ ব্যাধি ও পরিবেশ বিজ্ঞান সংশ্লিষ্ট।

 কেনো বিগত সালের প্রশ্ন সমাধান গুরুত্বপূর্ণ:

🎯 ১৯তম NTRCA পরীক্ষার ধরন, প্রশ্নের ধরন ও গুরুত্বপূর্ণ টপিক সম্পর্কে স্পষ্ট ধারণা পেতে হলে বিগত এনটিআরসিএ প্রশ্ন সমাধান অপরিহার্য।

🎯 ১৮তম NTRCA প্রশ্ন সমাধানের মাধ্যমে আপনি জানতে পারবেন-

▪️ কোন বিষয়ের কোন টপিক থেকে বেশি প্রশ্ন আসে।

▪️ কোন টপিকগুলোতে আপনি দুর্বল

▪️ কোন অংশে বেশি মনোযোগ দিতে হবে

নিয়মিত প্রশ্ন সলভের মাধ্যমে আপনার প্রস্তুতি হবে দৃঢ় ও আত্মবিশ্বাসী। এছাড়া বিগত প্রশ্ন থেকে অনেক সময় সরাসরি কমন প্রশ্ন পাওয়া যায়, যা ভালো নম্বর তুলতে সাহায্য করে।

 

🗓️ আজ আমরা প্রকাশ করছি-

📄১৮তম শিক্ষক নিবন্ধন (স্কুল সমমান) প্রশ্ন সমাধান ২০২৪ | 18th NTRCA Question Solution (School Level) PDF এটি আপনার নিবন্ধন প্রস্তুতির জন্য একটি গুরুত্বপূর্ণ রিসোর্স, যা প্রিন্ট করে পড়াশোনার জন্য সংগ্রহ করে রাখতে পারেন।

📚 আরও দেখুন:১৭তম শিক্ষক নিবন্ধন (স্কুল সমমান) – ২০২২ | 17th NTRCA Question Solution (School Level) - 2022

📚 আরও দেখুন:NTRCA সম্পর্কিত বারবার জিজ্ঞাসাকৃত প্রশ্ন ও উত্তর

Biddabari আপনার নিবন্ধন প্রস্তুতির নির্ভরযোগ্য সহযাত্রী─

সঠিক গাইডলাইন, মানসম্মত কোর্স এবং অভিজ্ঞ শিক্ষকদের দিকনির্দেশনা পেতে নিয়মিত ভিজিট করুন www.biddabari.com, Facebook পেজ এবং  Youtube চ্যানেল.

 

 


১৮তম শিক্ষক নিবন্ধন (স্কুল সমমান) প্রশ্ন সমাধান- ২০২৪ | 18th NTRCA Question Solution (School Level)- 2024 | Biddabari PDF Download

১৮তম শিক্ষক নিবন্ধন- ২০২৪

পদের নাম: সহকারী শিক্ষক (স্কুল সমমান)

পরীক্ষার তারিখ: ১৫. ০৩. ২০২৪

সময়: ৬০ মিনিট 

পূর্ণমান: ১০০

১. বঙ্গবন্ধু টানেলের দৈর্ঘ্য কত?

ক. ৩.৩০ কি.মি. 

খ. ৩.৩১ কি.মি. 

গ. ৩.৩২ কি.মি.

ঘ. ৩.৩৩ কি.মি. 

উত্তর: ৩.৩২ কি.মি.

২. বাংলাদেশের বৃহত্তম ব-দ্বীপ কোন জেলা?

ক. ভোলা

খ. সাতক্ষীরা 

গ. চাঁদপুর

ঘ. নোয়াখালী 

উত্তর: ভোলা

৩. কোন সাময়িকী প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে এশিয়ার আয়রনলেডি খেতাবে ভূষিত করে?

ক. দ্য ইকোনমিস্ট 

খ. নিউজ উইকস 

গ. দ্য গার্ডিয়ান

ঘ. রয়টার্স 

উত্তর: দ্য ইকোনমিস্ট 

৪. বাংলাদেশের রূপপুর পারমাণবিক প্রকল্পের সহায়তাকারী দেশ কোনটি?

ক. ভারত

 খ. চীন 

গ. রাশিয়া

ঘ. যুক্তরাষ্ট্র 

উত্তর: রাশিয়া

৫. মহাস্থান গড় কোন নদীর তীরে অবস্থিত?

ক. কপোতাক্ষ 

খ. যমুনা 

গ. মেঘনা

ঘ. করতোয়া 

উত্তর: করতোয়া

৬. ১৯৭১ সালে মুক্তিযুদ্ধে বিশেষ অবদানের জন্য কোন দুই নারীকে ‘বীরপ্রতীক’ উপাধিতে ভূষিত করা হয়?

ক. তারামন বিবি ও ময়মুনা বিবি 

খ. সিতারা বেগম ও ময়মুনা বিবি 

গ. তারামন বিবি ও সিতারা বেগম

ঘ. ময়মুনা বিবি ও তারামন বিবি 

উত্তর: তারামন বিবি ও সিতারা বেগম

৭. ওয়াংগালা কাদের উৎসব?

ক. তুর্কিদের 

খ. গারোদের 

গ. চাকমাদের

ঘ. মারমাদের  

উত্তর: গারোদের 

৮. বাংলাদেশে প্রথম আদমশুমারী হয় কবে?

ক. ১৯৭২ সালে

 খ. ১৯৭৩ সালে 

গ. ১৯৭৪ সালে

ঘ. ১৯৮১সালে 

উত্তর: ১৯৭৪ সালে

৯. বঙ্গভঙ্গ রদ করা হয় কত সালে?

ক. ১৯০৫ সালে 

খ. ১৯১১ সালে 

গ. ১৯০৬ সালে

ঘ. ১৯০৯ সালে 

উত্তর: ১৯১১ সালে 

১০. নিচের কোন কর্মসূচিকে ম্যাগনাকার্টা হিসেবে গণ্য করা হয়?

ক. ১১ দফা 

খ. ২১ দফা 

গ. ৬ দফা

ঘ. ৪ দফা 

উত্তর: ৬ দফা

১১. হিজবুল্লাহ কোন দেশভিত্তিক সংগঠন-

ক. জর্ডান 

খ. ফিলিস্তিন 

গ. মিশর

ঘ. লেবানন

উত্তর: লেবানন

১২. জাপানের পার্লামেন্টের নাম কী?

ক. ডায়েট 

খ. কায়েট 

গ. লোকসভা

ঘ. ন্যাশনাল এসেম্বলী 

উত্তর: ডায়েট 

১৩. ‘ফিফা বিশ্বকাপ ২০২৬’ কোথায় অনুষ্ঠিত হবে?

ক. যুক্তরাষ্ট্র, কানাডা, মেক্সিকো

 খ. জেনেভা, রাশিয়া, ফ্রান্স 

গ. ভিয়েনা, অস্ট্রিয়া, ভেনিজুয়েলা

ঘ. কাতার, দুবাই, বাহরাইন 

উত্তর: যুক্তরাষ্ট্র, কানাডা, মেক্সিকো

১৪. SDG জাতিসংঘের কততম সাধারণ পরিষদে গৃহীত হয়?

ক. ৫৫তম 

খ. ৭০তম 

গ. ৭২তম

ঘ. ৭৩তম 

উত্তর: ৭০তম 

১৫. থাইল্যান্ডের মুদ্রার নাম কী?

ক. লিরা 

খ. ক্রোনা

গ. বাথ

ঘ. রিংগিত 

উত্তর: বাথ

১৬. ২০২৩ সালে শান্তিতে নোবেল পুরস্কার লাভ করেন কে?

ক. তাওয়াক্সোল কারমান 

খ. নার্গিস মোহাম্মদী 

গ. মালালা ইউসুফ জাই

ঘ. শিরিন এবাদী 

উত্তর: নার্গিস মোহাম্মদী 

১৭. IMF এর সদর দপ্তর কোথায়?

ক. ওয়াশিংটন ডিসি 

খ. নিউইয়র্ক 

গ. জেনেভা

ঘ. রোম 

উত্তর: ওয়াশিংটন ডিসি 

১৮. জাতিসংঘের প্রথম মহাসচিব কে?

ক. উ-থান্ট 

খ. ট্রিগভেলী 

গ. দ্যাগ হেমারশোল্ড

ঘ. গুতেরেস 

উত্তর: ট্রিগভেলী 

১৯. জ্বালানী তেল উৎপাদনে শীর্ষে কোন দেশ?

ক. যুক্তরাষ্ট্র 

খ. যুক্তরাজ্য 

গ. ইরাক

ঘ. সৌদি আরব 

উত্তর: যুক্তরাষ্ট্র

২০. ‘লেইস ফেয়ার’ নীতি নিচের কোনটির সাথে সম্পর্কযুক্ত?

ক. সমাজতান্ত্রিক 

খ. খেলাধুলা 

গ. গণতন্ত্র

ঘ. মুক্তবাজার 

উত্তর: মুক্তবাজার

২১. কোনটি জলবায়ুর উপাদান নয়?

ক. বায়ু প্রবাহ 

খ. বারিপাত 

গ. সমুদ্র স্রোত 

ঘ. বায়ুর আর্দ্রতা 

উত্তর: সমুদ্র স্রোত

২২. সবজি চাষ বিদ্যাকে কী বলে?

ক. Horticulture

খ. Arboriculture

গ. Floriculture 

ঘ. Vegiculture 

উত্তর: Horticulture

২৩. বাংলাদেশে সবচেয়ে কম ভূমিকম্প ঝুঁকিপূর্ণ অঞ্চল কোনটি?

ক. উত্তর-পশ্চিম 

খ. দক্ষিণ 

গ. দক্ষিণ-পশ্চিম

ঘ. মধ্য অঞ্চল 

উত্তর: দক্ষিণ-পশ্চিম

২৪. রক্তে Platelet-এর কাজ কী?

ক. O2 পরিবহন 

খ. সংক্রমণ প্রতিরোধ 

গ. রক্ত জমাট বাঁধতে সাহায্য করে

ঘ. রক্তে PH এর নির্ধারণ করে 

উত্তর: রক্ত জমাট বাঁধতে সাহায্য করে

২৫. কম্পিউটার থেকে কম্পিউটারে তথ্য আদান-প্রদানকে কী বলা হয়?

ক. ইন্টারনেট 

খ. ইন্টারকম 

গ. ই-মেইল

ঘ. ইন্টারস্পিড 

উত্তর: ইন্টারনেট 

২৬. লাবিব, রামিম ও জিদানের বয়সের গড় অপেক্ষা লাবিব, রামিম ও শাফিনের বয়সের গড় ৫ বছর কম। শাফিনের বয়স ২০ বছর হলে জিদানের বয়স কত?

ক. ২০ বছর

খ. ২৫ বছর

গ. ৩০ বছর

ঘ. ৩৫ বছর 

উত্তর: ৩৫ বছর 

২৭. দুইটি দলের সদস্য সংখ্যার ল.সা.গু. ৯০ ও গ.সা.গু ১৫ হলে উভয় দলের সদস্য মোট কত জন?

ক. ৬৫

খ. ৭৫

গ. ৮৫

ঘ. ৯৫ 

উত্তর: ৭৫

২৮. কাফি ও খলিল একটি কাজ যথাক্রমে ১০ দিনে ও ১৫ দিনে করতে পারে। তারা একত্রে কাজটি কত দিনে করতে পারবে?

ক. ৪

খ. ৫

গ. ৬

ঘ. ৭ 

উত্তর:

২৯. একটি লাঠির মোট দৈর্ঘ্যের ৪০% এর সাথে ৪৫ মিটার যোগ করলে সম্পূর্ণ লাঠির দৈর্ঘ্য পাওয়া যায়। লাঠিটির দৈর্ঘ্য কত?

ক. ৬৫ মিটার

খ. ৭০ মিটার

গ. ৭৫ মিটার

ঘ. ৮০ মিটার 

উত্তর: ৭৫ মিটার

৩০. বার্ষিক শতকরা ১২(১/২)% সুদে কত টাকার ৪ বছরের সুদ ১০০ টাকা হবে?

ক. ১০০

খ. ২০০

গ. ৩০০

ঘ. ৪০০ 

উত্তর: ২০০

৩১. ৫ টাকায় ৮টি কলা ক্রয় করে ৫ টাকায় ৬টি কলা বিক্রি করলে শতকরা কত টাকা লাভ হবে?

ক. ৩০(১/৩)%

খ. ৩১(১/৩)%

গ. ৩২(১/৩) % 

ঘ. ৩৩(১/৩)% 

উত্তর: ৩৩(১/৩)% 

৩২. একটি জারে দুধ ও পানির অনুপাত ৫ : ১। দুধের পরিমাণ যদি পানি অপেক্ষা ৮ লিটার বেশি হয় তবে পানির পরিমাণ কত লিটার?

ক. ২

খ. ৩

গ. ৪

ঘ. ৬ 

উত্তর:

৩৩. x3 + 6x2y + 11xy2 + 6y3 এর উৎপাদক নিচের কোনটি?

ক. (x + y) (x + 2y) (x + 3y)

খ. (x + y) (x – 2y) (x – 3y)

গ. (x – y) (x – 2y) (x + 3y)

ঘ. (x – y) (x – 2y) (x – 3y) 

উত্তর: (x + y) (x + 2y) (x + 3y)

৩৪. x = √5 + √4 হলে x2 + (1/x2) এর মান কত?

ক.  36

খ. 27

গ. 18

ঘ. 9 

উত্তর: 18

৩৫. 18(x +y)3, 24(x + y)2 এবং 32(x2 – y2) এর গ.সা.গু কোনটি?  

ক.  2 (x + y)

খ.  x – y

গ.  x + y

ঘ.  2 (x – y)

উত্তর:  2 (x + y)

৩৬. (–27)4/3 এর মান কত?

ক.  –81

খ.  81

গ.  81

ঘ.  27

উত্তর:  81

৩৭. (xp–q)p+q . (xq–r)q+r . (xr–p)r+p = কত? 

ক.  0

খ.  p + q

গ.  q + r

ঘ.  1

উত্তর:  1

৩৮. x = –2 হলে, x এর মান কত?

ক.  0.01

খ.  0.001

গ.  0.05

ঘ.  0.005

উত্তর:  0.01

৩৯. x 2 = x2 হলে x এর মান কত?

ক. 1, 0

খ. 1, 10

গ. 1, 100

ঘ. 10, 100

উত্তর: 1, 100

৪০. একটি আয়তক্ষেত্রের পরিসীমা 40 মিটার। এর প্রস্থ 5 মিটার হলে, দৈর্ঘ্য কত মিটার হবে?

ক.  15

খ. 20

গ. 25

ঘ. 30

উত্তর:  15

৪১. একটি সমকোণী ত্রিভুজের সূক্ষ্মকোণ দুইটি 30˚ ও 60˚। ত্রিভুজটির বাহু তিনটির অনুপাত কত?

ক. 1 : √3: 2

খ. 1 : 3 : √2

গ. 1 : 2 : 3

ঘ. 1 : 3 : 2

উত্তর: 1 :√3: 2

৪২. কোনো বৃত্তের যে কোনো একটি চাপের কেন্দ্রস্থ কোণ 30˚ হলে ঐ বৃত্তচাপের বৃত্তস্থ কোণের পূরক কোণের মান কত?

ক.  15˚

খ.  45˚

গ.  60˚

ঘ.  75˚

উত্তর:  75˚

৪৩. 1 সে.মি., 2 সে.মি., 3 সে.মি. ও 4 সে.মি. দৈর্ঘ্যবিশিষ্ট্য চারটি রেখাংশ দ্বারা কয়টি ত্রিভুজ অংকন করা যাবে?

ক.  1

খ.  2

গ.  3

ঘ.  4

উত্তর:  1

৪৪. 5 সে.মি. ব্যাসার্ধবিশিষ্ট বৃত্তের কেন্দ্র থেকে 4 সে.মি. দূরবর্তী জ্যা-এর দৈর্ঘ্য কত সে.মি.?

ক.  4

খ.  5

গ.  6

ঘ.  7

উত্তর:  6

৪৫. একটি বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য 8 সে.মি.। ঐ বর্গক্ষেত্রের কর্ণের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত বর্গ সে.মি.?

ক. 128

খ.  130

গ. 132

ঘ.  140

উত্তর: 128

৪৬. বৃত্তের কোনো উপচাপে অন্তর্লিখিত কোণটি-

ক. সূক্ষ্মকোণ

 খ. স্থূলকোণ

 গ. সমকোণ

 ঘ. সরলকোণ

 উত্তর: স্থূলকোণ

৪৭. একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থের দেড়গুণ। ক্ষেত্রফল 216 বর্গমিটার হলে, তার পরিসীমা কত মিটার?

ক.  20

খ.  40

গ.  60

ঘ.  80

উত্তর:  60

৪৮. ক : খ = ৪ : ৫ এবং খ : গ = ৭ : ৮ হলে ক : গ = কত?

ক.  ১ : ২

খ.  ৪ : ৮

গ.  ৭ : ১০

ঘ.  ৫ : ৮

উত্তর:  ৭ : ১০

৪৯. – 2x2 + 4x – 5 রাশিটির সর্বোচ্চ মান কত?

ক.  –1

খ.  –2

গ.  –3

ঘ.  –4

উত্তর:  –3

৫০. PQ রেখাকে R বিন্দুতে এমনভাবে অন্তর্বিভক্ত করা হলো যেন PQ : PR = PR : QR হয় যখন PR > QR সমানুপাতটি কত? 

ক.  1 : 1. 618

খ.  1 : 0.618

গ.  1.618 : 1

ঘ.  0. 618 : 1

উত্তর:  1 : 0.618

৫১. ‘Pass out’ means-

 ক. die

 খ. faint

 গ. disappear

 ঘ. cross

 উত্তর: faint

৫২. The Police is looking ____ the mother.

ক.  into

খ.  on

গ.  to

ঘ.  at

উত্তর:  into

৫৩. The Phrase ‘Man of Parts’ means-

ক. honest

খ. sincere

গ. talented

ঘ. worthless

উত্তর: talented

৫৪. Select the same meaning ___ Pragmatic.

ক. wasteful

খ. productive

গ. practical

ঘ. fussy

উত্তর: practical

৫৫. Antonym of ‘Ally’ is-

ক. friend

খ. child

গ. congested

ঘ. enemy

উত্তর: enemy

৫৬. Had I the wings of a bird! (make it assertive):

ক. I wish I had the wings of a bird.

খ. I had the wings of a bird.

গ. I should have the wings of a bird.

ঘ. May I have the wings of a bird.

উত্তর: I wish I had the wings of a bird.

৫৭. He got ___his illness in two weeks-

ক. on

খ. by

গ. with

ঘ. over

উত্তর: over

৫৮. My uncle arrived while I (cook) the dinner.

ক. would cook 

খ. had cooked

গ. cook

ঘ. was cooking

উত্তর: was cooking

৫৯. He advised me (give) smoking.

ক.  giving up

খ. to give up

গ. in giving up

ঘ. from giving up

উত্তর: to give up

৬০. There is ____ tea in the cup.

ক. very little

খ. any

গ. very

ঘ. many

উত্তর: very little

৬১. The old lady cannot help ____ a cup of tea.

ক. to drink

খ. take

গ. to taking

ঘ. having

উত্তর: having

৬২. A true patriot can die ____ his country.

ক.  for

খ.  of

গ. in

ঘ. by

উত্তর: for

৬৩. What is lotted cannot be blotted (Active).

ক. Must be blot we lot

খ. We cannot blot what we must lot

গ. We must blot what we cannot lot

ঘ. We must be blotted what we cannot lot

উত্তর: We cannot blot what we must lot

৬৪. Lingua Franca means-

ক.  common language

খ.  maiden speech

গ. second language

ঘ. mother language

উত্তর:  common language

৬৫. The work is to be ––– immediately.

ক. do 

খ. done 

গ. doing

ঘ. did 

উত্তর: done

৬৬. The word ‘Garrulous’ means

ক. wordless

খ. talkingless

গ. speechless

ঘ. talking too much

উত্তর: talking too much

৬৭. কিছু করার আগে ভালো করে ভেবে নাও।

ক. Think before you leap.

খ. Look before you do.

গ. Think before you do anything.

ঘ. Look before you leap.

উত্তর: Look before you leap.

৬৮. What parts of speech is the word ‘Fatherly’?

ক. adjective

খ. verb

গ. adverb

ঘ. noun 

উত্তর: adjective

৬৯. Your clock has run –––.

ক. short

খ. good

গ. down

ঘ. up

উত্তর: down

৭০. The noun from of approve is-

ক. approof

খ. approveness 

গ. approvally

ঘ. approval

উত্তর: approval

৭১. লাইনটি কেটে দও-

ক. Cut the line.

খ. Checked the line.

গ. Give up the line.

ঘ. Pen through the line.

উত্তর: Pen through the line.

৭২. Metro rail is one of the greatest achievements of Bangladesh. Find out the correct sentence. 

ক. Metro rail is a very great achievement of Bangladesh.

খ. Very few achievements of Bangladesh are as great as Metro rail. 

গ. Metro rail is greater than any other achievement of Bangladesh.

ঘ. No other achievement of Bangladesh is as great as Metro rail.

উত্তর: Very few achievements of Bangladesh are as great as Metro rail. 

৭৩. The synonym of ‘Franchise’ is-

ক. charter 

খ. license 

গ. privilege

 ঘ. all of the above

উত্তর: privilege

৭৪. Choose the direct speech of the sentence: She told me to stand up. 

ক.  She said, “Do stand up”

খ. She told, “Stand up”

গ. She said me, “Stand up”

ঘ. She said to me, “Stand up”

উত্তর: She said to me, “Stand up”

৭৫. He said that he ––– the previous day.

ক. has come

খ. came

গ. arrived

ঘ. had come 

উত্তর: had come

৭৬. কোনটি চলিত ভাষার নিজস্ব বিশেষ বৈশিষ্ট্য?

ক. তৎসম শব্দের বহুলতা

খ. তদ্ভব শব্দের বহুলতা

গ. প্রাচীনতা

ঘ. অমার্জিততা

উত্তর: তদ্ভব শব্দের বহুলতা

৭৭. ‘Book Post’ এর পারিভাষিক রূপ কোনটি?

ক. ডাকঘর

খ. খোলা ডাক

গ. উপবিধি

ঘ. লেখস্বত্ব

উত্তর: খোলা ডাক

৭৮. ‘পেয়ারা’ কোন ভাষা থেকে আগত শব্দ?

ক. হিন্দি

খ. উর্দু

গ. পর্তুগিজ

ঘ. গ্রিক

উত্তর: পর্তুগিজ

৭৯. যে সমাসে সমস্যমান প্রত্যেকটি পদের অর্থের সমান প্রাধান্য থাকে তাকে কোন সমাস বলে?

ক. দ্বন্দ্ব

খ. দ্বিগু

গ. তৎপুরুষ

ঘ. বহুব্রীহি

উত্তর: দ্ব›দ্ব

৮০. নিচের কোনটি তদ্ধিত প্রত্যয়ের উদাহরণ?

ক. হাত + ল = হাতল

খ. চল্ + অন্ত = চলন্ত

গ. রাধ্ + না = রান্না

ঘ. কোনোটিই নয়

উত্তর: হাত + ল = হাতল

৮১. বাংলা ভাষার যতি বা ছেদ চিহ্ন মোট কয়টি?

ক. ৯টি

খ. ১০টি

গ. ১১টি

ঘ. ১২টি  

উত্তর: ১২টি

৮২. ‘নদের চাঁদ’ বাগধারাটির অর্থ কী?

ক. অতি আকাঙ্কিত বন্ধু

খ. অহমিকাপূর্ণ নির্গুণ ব্যক্তি

গ. অদৃষ্টের পরিহাস

ঘ. বিশেষ সম্মানিত ব্যক্তি

উত্তর: অহমিকাপূর্ণ নির্গুণ ব্যক্তি

৮৩. ‘যার কোনো মূল্য নেই’- সমার্থক বাগধারা কোনটি?

ক. ডাকাবুকো

খ. তুলসী বনের বাঘ

গ. কাঠের পুতুল

ঘ. ঢাকের বায়া

উত্তর: ঢাকের বায়া

৮৪. কোন বানানটি শুদ্ধ?

ক. শ্রদ্ধাঞ্জলী

খ. দারিদ্রতা

গ. বৈশিষ্ট

ঘ. উপর্যুক্ত

উত্তর: উপর্যুক্ত

৮৫. অনুবাদ কত প্রকার?

ক. ২ প্রকার

খ. ৩ প্রকার

গ. ৪ প্রকার

ঘ. ৫ প্রকার

উত্তর: ২ প্রকার

৮৬. ‘চলচ্চিত্র’ শব্দের সন্ধি বিচ্ছেদ কোনটি?

ক. চলৎ + চিত্র

খ. চল + চিত্র

গ. চলন্ত + চিত্র

ঘ. চলিত + চিত্র

উত্তর: চলৎ + চিত্র

৮৭. সন্ধির প্রধান সুবিধা কী?

ক. লেখার সুবিধা

খ. উচ্চারণের সুবিধা

গ. পড়ার সুবিধা

ঘ. শুনার সুবিধা

উত্তর: উচ্চারণের সুবিধা

৮৮. ‘পুকুরে মাছ আছে’- এখানে পুকুর কোন কারক?

ক. কর্ম কারক

খ. অপাদান কারক

গ. সম্প্রদান কারক

ঘ. অধিকরণ কারক

উত্তর: অধিকরণ কারক

৮৯. ‘ডাক্তার ডাক’- কোন কারকে কোন বিভক্তি?

ক. কর্তৃ কারকে শূন্য বিভক্তি

খ. কর্ম কারকে শূন্য বিভক্তি

গ. করণ কারকে শূন্য বিভক্তি

ঘ. কোনোটিই নয়

উত্তর: কর্ম কারকে শূন্য বিভক্তি

৯০. নিচের কোনটি নিত্য সমাস?

ক. পঞ্চনদ

খ. বেয়াদব

গ. দেশান্তর

ঘ. ভালমন্দ

উত্তর: দেশান্তর

৯১. পৃথিবীর সমার্থক শব্দ কোনটি?

ক. অচল

খ. অদ্রি

গ. কনক

ঘ. অবনী

উত্তর: অবনী

৯২. ‘কৌমুদী’ শব্দের প্রতিশব্দ হলো-

ক. চাঁদ

খ. জ্যোৎস্না

গ. পদ্মফুল

ঘ. মুকুল

উত্তর: জ্যোৎস্না

৯৩. ‘যা বলা হয়নি’- এক কথায় তাকে কী বলে?

ক. অকথ্য

খ. অনুক্ত

গ. নির্বাক

ঘ. মুক

উত্তর: অনুক্ত

৯৪. ‘চন্দ্র’ এর বিশেষণ রূপ কোনটি?

ক. চান্দ্র

খ. চাঁদ

গ. চন্দ্রা

ঘ. চান্দ্রা

উত্তর: চান্দ্র

৯৫. কোন অব্যয় বিশেষ্য ও সর্বনাম পদের পরে যুক্ত হয়ে বিভক্তির কাজ করে?

ক. সংযোজক

খ. সমুচ্চয়ী

গ. অনুকার

ঘ. অনুসর্গ

উত্তর: অনুসর্গ

৯৬. “A bolt from the blue”- বাক্যটির সঠিক বাংলা অনুবাদ কোনটি?

ক. যতো গর্জে ততো বর্ষে না

খ. গরিবের ঘোড়া রোগ

গ. বিনা মেঘে বজ্রপাত

ঘ. অতিলোভে তাতি নষ্ট

উত্তর: বিনা মেঘে বজ্রপাত

৯৭. ‘আমি’ শব্দটি কোন লিঙ্গ?

ক. পুংলিঙ্গ

খ. স্ত্রী লিঙ্গ

গ. ক্লীব লিঙ্গ

ঘ. উভয় লিঙ্গ

উত্তর: উভয় লিঙ্গ

৯৮. ‘শীকর’ শব্দের অর্থ-

ক. গাছের মূল

খ. মেনে নেয়া

গ. জলকণা

ঘ. রাজত্ব

উত্তর: জলকণা

৯৯. কোনটির আগে স্ত্রীবাচক শব্দ যুক্ত করে লিঙ্গান্তর করতে হয়?

ক. নেতা

খ. কবি

গ. দাতা

ঘ. বাদশাহ

উত্তর: কবি

১০০. দুটি সমবর্ণের একটি পরিবর্তনকে কী বলে?

ক. অপগত

খ. পরাগত

গ. সমীভবন

ঘ. বিষমীভবন

উত্তর: বিষমীভবন



More Question Bank

NTRCA

১৫তম শিক্ষক নিবন্ধন (স্কুল-২) প্রশ্ন সমাধান- ২০১৮ | 15th NTRCA Question Solution (School-2)- 2018 | Biddabari

প্রিয় চাকরি প্রত্যাশী, শিক্ষকতার মতো মহান পেশায় যারা নিজেদের ক্যারিয়ার গড়তে চান, তাদের জন্য NTRCA একটি সূবর্ণ সুযোগ। আমরা জানি খুব শীঘ্রই প্রকাশিত হতে যাচ্ছে ১৯তম বেসরকারি শিক্ষক নিবন্ধন সার্কুলার। সারাদেশে ৩৬ হাজার বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে যোগ্যতা সম্পন্ন শিক্ষক নিয়োগ দেওয়ার লক্ষ্যে শিক্ষক নিবন্ধন পরীক্ষা হয়ে থাকে। তাই, আসন্ন NTRCA ১৯তম শিক্ষক নিবন্ধনকে সামনে রেখে আপনাদের প্রস্তুতিকে আরো বেশি শাণিত করতে গুরুত্বপূর্ণ পরীক্ষা উপযোগী সাজেশন ও বিগত সালের প্রশ্ন সমাধান তুলে ধরছি।📚 আরও দেখুন: বিদ্যাবাড়ির  কোর্স আপনার সহায়ক হতে পারে।📚 আরও দেখুন:NTRCA- তে কীভাবেই আপনি প্রথমবারেই সফল হবেন?🎯 ১৯তম NTRCA প্রস্তুতি নেওয়ার কিছু কার্যকর টিপস:ক. বাংলা (Bengali):ভাষারীতি ও বিরাম চিহ্নের ব্যবহার, বাগধারা ও বাগবিধি, ভুল সংশোধন বা শুদ্ধকরণ, যথার্থ অনুবাদ ও শিরোনাম, সন্ধি বিচ্ছেদ, কারক বিভক্তি, সমাস...

BCS

৩১তম বিসিএস প্রশ্ন সমাধান | 31th BCS Question Solution | Biddabari

প্রিয় চাকরি প্রত্যাশী,বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (BPSC)-এর নির্ধারিত সময়সূচি অনুযায়ী নিয়মিতভাবে বিসিএস পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে।গত ৩০ জানুয়ারি ২০২৬ ইং তারিখে ৫০তম বিসিএস পরীক্ষা অনুষ্ঠিত হয়েছিল। ৫১তম বিসিএস সার্কুলার প্রকাশিত হওয়ার পর প্রস্তুতির সময় থাকবে খুবই সীমিত। তাই যারা ৫১তম বিসিএস টার্গেট করেছেন, তাদের এখন থেকেই সুপরিকল্পিতভাবে পড়াশোনা শুরু করা অত্যন্ত জরুরি।🔍 সাম্প্রতিক বিসিএস প্রশ্ন বিশ্লেষণসাম্প্রতিক বিসিএস পরীক্ষার প্রশ্নে দেখা গেছে অনেক পরিবর্তন এসেছে।তাই প্রস্তুতি নিতে হবে আরও বিশ্লেষণভিত্তিক, আপডেট ও টপিক-ফোকাসডভাবে।আরও দেখুন:২৮তম বিসিএস প্রশ্ন সমাধান | 28th BCS Question Solution | Biddabari২৯তম বিসিএস প্রশ্ন সমাধান | 29th BCS Question Solution | Biddabari ৩০তম বিসিএস প্রশ্ন সমাধান | 30th BCS Question Solution | Biddabari 🎯 ৫১তম বিসিএস প্রস্তুতির কার্যকর টিপস⏵ব...

Primary

প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা-২০১২ (মেঘনা) | Primary Question Solution 2012 | Biddabari

সুপ্রিয় চাকরি প্রত্যাশী,আপনারা অবগত আছেন যে, ইতোমধ্যেই সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ১৪,৩৮৫ পদে সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। এবারের নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হবে “সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক নিয়োগ বিধিমালা–২০২৫” অনুযায়ী নতুন পদ্ধতিতে হয়েছে।নিয়োগ প্রক্রিয়ায় মোট ৯০ নম্বরের লিখিত (MCQ Type) ও ১০ নম্বরের মৌখিক (ভাইভা) পরীক্ষার মাধ্যমে মেধার ভিত্তিতে (৯৩%) প্রার্থী নির্বাচন করা হবে। সাম্প্রতিক সময়ে বিসিএস ও অন্যান্য সরকারি নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র বিশ্লেষণ করলে দেখা যায়, প্রশ্নের প্যাটার্নে এসেছে ব্যাপক বৈচিত্র্য এবং প্রতিযোগিতাও বেড়েছে বহুগুণে। এই কঠিন প্রতিযোগিতায় টিকে থাকতে হলে কেবল পাস নম্বর (৫০%) অর্জন যথেষ্ট নয়; বরং লিখিত পরীক্ষায় সর্বাধিক নম্বর অর্জন করাই হতে হবে মূল লক্ষ্য।🔍লিখিত পরীক্ষার বিষয় ও নম্বর বণ্টন:◉    বাংলা— ২৫◉    ইংরেজি— ২৫◉    গণ...

ডাউনলোড করুন

বিদ্যাবাড়ি App

180K+

Learners

4.7

Positive
Reviews

180+

Skill based Courses

ডাউনলোড করুন বিদ্যাবাড়ি অ্যাপ,
শুরু করুন এখান থেকেই