৩১তম বিসিএস প্রশ্ন সমাধান | 31th BCS Question Solution | Biddabari


প্রিয় চাকরি প্রত্যাশী,

বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (BPSC)-এর নির্ধারিত সময়সূচি অনুযায়ী নিয়মিতভাবে বিসিএস পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে।

গত ৩০ জানুয়ারি ২০২৬ ইং তারিখে ৫০তম বিসিএস পরীক্ষা অনুষ্ঠিত হয়েছিল। 

৫১তম বিসিএস সার্কুলার প্রকাশিত হওয়ার পর প্রস্তুতির সময় থাকবে খুবই সীমিত। তাই যারা ৫১তম বিসিএস টার্গেট করেছেন, তাদের এখন থেকেই সুপরিকল্পিতভাবে পড়াশোনা শুরু করা অত্যন্ত জরুরি।

🔍 সাম্প্রতিক বিসিএস প্রশ্ন বিশ্লেষণ

সাম্প্রতিক বিসিএস পরীক্ষার প্রশ্নে দেখা গেছে অনেক পরিবর্তন এসেছে।

তাই প্রস্তুতি নিতে হবে আরও বিশ্লেষণভিত্তিক, আপডেট ও টপিক-ফোকাসডভাবে।

আরও দেখুন:

২৮তম বিসিএস প্রশ্ন সমাধান | 28th BCS Question Solution | Biddabari

২৯তম বিসিএস প্রশ্ন সমাধান | 29th BCS Question Solution | Biddabari 

৩০তম বিসিএস প্রশ্ন সমাধান | 30th BCS Question Solution | Biddabari 

🎯 ৫১তম বিসিএস প্রস্তুতির কার্যকর টিপস

⏵বিসিএসের সিলেবাস, মানবণ্টন ও পরীক্ষা পদ্ধতি ভালোভাবে বিশ্লেষণ করুন।

⏵গুরুত্বপূর্ণ টপিকগুলো অ্যানালাইসিস করুন — কোন টপিক থেকে বেশি প্রশ্ন আসে, সেটি চিহ্নিত করুন।

⏵প্রিলি ও লিখিত উভয়ের জন্য সমন্বিত রুটিন তৈরি করুন।

⏵প্রতিদিন নির্দিষ্ট সময় অনুযায়ী পড়াশোনা করুন।

⏵বাংলা, ইংরেজি, বাংলাদেশ ও আন্তর্জাতিক বিষয়াবলি, মানসিক দক্ষতা, গাণিতিক যুক্তি, সুশাসন ও নৈতিকতা—

⏵প্রত্যেক বিষয়ের জন্য আলাদা সময় নির্ধারণ করুন।

⏵খুঁটিনাটি তথ্য নোট করুন এবং নিয়মিত রিভিশন দিন।

⏵বাংলা সাহিত্যের যুগ, সাহিত্যিক ও রচনা, এবং ইংরেজি Grammar & Literature নিয়মিত অনুশীলন করুন।

⏵গাণিতিক যুক্তি ও মানসিক দক্ষতার সমস্যা প্রতিদিন খাতায় লিখে চর্চা করুন।

⏵কোনো বিষয় বুঝতে অসুবিধা হলে বিদ্যাবাড়ির YouTube চ্যানেল থেকে ভিডিও টিউটোরিয়াল দেখুন।

🔟 লিখিত পরীক্ষার জন্য প্রতিদিন রচনা, প্যারাগ্রাফ, রিপোর্ট লেখার অভ্যাস করুন।

🎯প্রস্তুতির জন্য পড়তে পারেন বিদ্যাবাড়ির BCS Digest Plus বইটি।

🎯 আরও ভালো প্রস্তুতির জন্য যোগ দিন — BCS Target Live Batch

🎯 কেন বিগত প্রশ্ন সমাধান গুরুত্বপূর্ণ

বিসিএস পরীক্ষার ধরন ও প্রশ্নের ধরণ বুঝতে হলে বিগত প্রশ্ন সমাধান অপরিহার্য।

৩১তম বিসিএস প্রশ্ন সমাধানের মাধ্যমে আপনি জানতে পারবেন —

✅ কোন বিষয়ের কোন টপিক থেকে বেশি প্রশ্ন আসে

✅ কোন টপিকগুলোতে আপনি দুর্বল

✅ কোন অংশে বেশি মনোযোগ দেওয়া প্রয়োজন

নিয়মিত প্রশ্ন সমাধান করলে প্রস্তুতি হয় দৃঢ় ও আত্মবিশ্বাসী,

এবং অনেক সময় বিগত প্রশ্ন থেকেই কমন প্রশ্ন আসে।


📚 আরও দেখুন:

২৭তম বিসিএস প্রশ্ন সমাধান | 27th BCS Question Solution | Biddabari

২৬তম বিসিএস প্রশ্ন সমাধান | 26th BCS Question Solution | Biddabari

আজ প্রকাশ করা হচ্ছে:

📄 ৩১তম বিসিএস প্রশ্ন সমাধান PDF | 31th BCS Question Solution PDF

বিদ্যাবাড়ি ধারাবাহিকভাবে পূর্ববর্তী বিসিএস প্রশ্নগুলো নির্ভুল উত্তরসহ প্রকাশ করছে।

আপনি চাইলে প্রশ্নগুলো PDF ফরম্যাটে ডাউনলোড করে সংরক্ষণ করতে পারেন।

এটি আপনার বিসিএস প্রস্তুতির জন্য একটি গুরুত্বপূর্ণ রিসোর্স, যা প্রিন্ট করেও ব্যবহার করা যাবে।

📘 আরও দেখুন:






51th BCS Dynamic Advance Live Batch



৩১তম বিসিএস প্রশ্ন সমাধান | 31th BCS Question Solution | Biddabari PDF Download


৩১তম বিসিএস প্রিলিমিনারি প্রশ্ন সমাধান


১. বাংলা গদ্যের জনক কে?

ক. ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর

খ. বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়

গ. উইলিয়াম কেরি

ঘ. রবীন্দ্রনাথ ঠাকুর

উত্তর: ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর

২. ‘আনন্দমঠ’ উপন্যাসের লেখক কে?

ক. বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়

খ. তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়

গ. শরৎচন্দ্র চট্টোপাধ্যায়

ঘ. আনন্দমোহন বাগচী

উত্তর: বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়

৩. ‘বিদ্রোহী’ কবিতা কোন কাব্যের অন্তর্গত?

ক. দোলনচাঁপা

খ. বিষের বাঁশী

গ. সাম্যবাদী

ঘ. অগ্নিবীণা

উত্তর: অগ্নিবীণা

৪. তাম্বুলখানা গ্রামের জন্মেছিলেন কোন কবি?

ক. জসীমউদ্‌দীন

খ. ফররুখ আহমদ

গ. আবুল হাসান

ঘ. শহীদ কাদরী

উত্তর: জসীমউদ্‌দীন

৫. ‘ছিন্নপত্রে’র অধিকাংশ পত্র কাকে উদ্দেশ্য করে লেখা?

ক. ইন্দিরা দেবী

খ. কাদম্বরী দেবী

গ. মৃণালিনী দেবী

ঘ. মৈত্রেয়ী দেবী

উত্তর: ইন্দিরা দেবী

৬. মাইকেল মধুসূদন দত্তের ‘বীরাঙ্গনা কাব্য’ কোন ধরনের কাব্য?

ক. মহাকাব্য

খ. সনেট

গ. পত্রকাব্য

ঘ. গীতিকাব্য

উত্তর: পত্রকাব্য

৭. আলাওলের ‘তোহফা’ কোন ধরনের কাব্য?

ক. আত্মজীবনী

খ. প্রণয়কাব্য

গ. নীতিকাব্য

ঘ. জঙ্গনামা

উত্তর: নীতিকাব্য

৮. ‘উজবুক’ শব্দটি কোন ভাষা থেকে বাংলা ভাষায় এসেছে?

ক. ফার্সি

খ. তুর্কি

গ. পর্তুগিজ

ঘ. আরবি

উত্তর: তুর্কি

৯. সমাসবদ্ধ শব্দ ‘আনত’ কোন সমাসের উদাহরণ?

ক. বহুব্রীহি

খ. কর্মধারয়

গ. সুপসুপা

ঘ. অব্যয়ীভাব

উত্তর: অব্যয়ীভাব

১০. অশোক সৈয়দ কার ছদ্মনাম?

ক. আবদুল মান্নান সৈয়দ

খ. সৈয়দ আজিজুল হক

গ. আবু সয়ীদ আইয়ুব

ঘ. সৈয়দ শামসুল হক

উত্তর: আবদুল মান্নান সৈয়দ

১১. সন্ধি-সাধিত শব্দ ‘পরস্পর’ কোন ধরনের সন্ধির দৃষ্টান্ত?

ক. ব্যঞ্জন ধ্বনি

খ. স্বরধ্বনি

গ. নিপাতনে সিদ্ধ

ঘ. বিসর্গ সন্ধি

উত্তর: নিপাতনে সিদ্ধ

১২. ‘অদিতি’ শব্দের সমার্থক শব্দ নয় কোনটি?

ক. পৃথ্বী

খ. নীর

গ. ক্ষিতি

ঘ. অবনী

উত্তর: নীর

১৩. ‘পরাগলী মহাভারত’ খ্যাত গ্রন্থের অনুবাদকের নাম কী?

ক. সঞ্চয়

খ. কবীন্দ্র পরমেশ্বর

গ. শ্রীকর নন্দী

ঘ. কাশীরাম দাস

উত্তর: কবীন্দ্র পরমেশ্বর

১৪. ‘বটতলার উপন্যাস’ গ্রন্থের লেখকের নাম কী?

ক. দিলারা হাশেম

খ. রাজিয়া খান

গ. রিজিয়া রহমান

ঘ. সেলিনা হোসেন

উত্তর: রাজিয়া খান

১৫. Quarterly শব্দের অর্থ কী?

ক. সাপ্তাহিক

খ. পাক্ষিক

গ. ষান্মাসিক

ঘ. ত্রৈমাসিক

উত্তর: ত্রৈমাসিক

১৬. নিচের কোন বানানটি শুদ্ধ?

ক. নিশিথিনী

খ. নিশীথীনি

গ. নিশিথীনী

ঘ. নিশীথিনী

উত্তর: নিশীথিনী

১৭. শিখন্ডী শব্দের অর্থ কী?

ক. কবুতর

খ. কোকিল

গ. খরগোশ

ঘ. ময়ূর

উত্তর: ময়ূর

১৮. সাহিত্যে অলঙ্কার প্রধানত কত প্রকার?

ক. ৬

খ. ২

গ. ৪

ঘ. ৫

উত্তর:

১৯. ‘গাড়ি চলে না, চলে না, চলে নারে’ - গানের গীতিকার কে?

ক. সঞ্জীব চৌধুরী

খ. বাপ্পা মজুমদার

গ. শাহ্‌ আবদুল করিম

ঘ. দাশরথি রায় 

উত্তর: শাহ্‌ আবদুল করিম

২০. অধ্যাপক আহমদ শরীফের মৃত্যুসন কোনটি? 

ক. ১৯৯৭

খ. ১৯৯৮

গ. ১৯৯৯

ঘ. ২০০০

উত্তর: ১৯৯৯

২১. In each of the following questions, out of the given alternative, choose the one that best expresses the meaning of the given word :

Sporadic–

ক. Consistent

খ. Uniform

গ. Frequent

ঘ. Scattered

উত্তর: Scattered

২২. Omnipotent–

ক. Feeble

খ. Supreme

গ. Impotent

ঘ. Vulnerable

উত্তর: Supreme

২৩.  In each of the following questions, choose the word opposite in meaning of the given word:

Repeal–

ক. Abolish

খ. Enact

গ. Annul

ঘ. Nullify

উত্তর: Enact

২৪. Antonym of Equity is –

ক. Uprightness

খ.  Justice

গ. Integrity

ঘ. Bias

উত্তর: Bias

২৫. In each of the following questions, out of the four alternatives, choose the one which can be substituted for the given words/sentence :

A formal composition or speech expressing high praise of somebody–

ক. elegy

খ.  eulogy

গ. caricature

ঘ. exaggeration

উত্তর: eulogy

২৬. The word ‘Shrug’ indicating doubt or indifference is associated with––

ক. shoulders

খ. head

গ. forehead

ঘ. eyebrows

উত্তর: shoulders

২৭. Fill in the blanks in the following sentence by selecting the most appropriate alternative:

He is quite ––– in dealing with people.

ক. unsubtle

খ. imprudent

গ. diplomatic

ঘ. impolite

উত্তর: diplomatic

২৮. They suffered much ––– tornado had hit their village

ক. until

খ. since

গ. as if

ঘ. let alone

উত্তর: since

২৯. One of the four sentences, given below is grammatically wrong. Choose the wrong sentence?

ক. The land is belonged to an old lady.

খ. They parted from one another suddenly.

গ. The leader expressed himself forcibly.

ঘ. Mother bought me an ice cream.

উত্তর: The land is belonged to an old lady.

৩০. One of the four sentences, given below is grammatically wrong. Choose the wrong sentence:

Choose the wrong sentence?

ক. He was always arguing with his brother.

খ.  His failure resulted for lack of attention.

গ. When will you write to him about your plan.

ঘ. Who was the boy you were all laughing at?

উত্তর: His failure resulted for lack of attention.

৩১. Choose the correctly spelt word:

ক. Volantory

খ. Volantary

গ. Voluntary

ঘ. Voluntory

উত্তর: Voluntary

৩২. Choose the correctly spelt word:

ক. Accilerate

খ. Accelerate

গ. Accelerrate

ঘ. Accilarate

উত্তর: Accelerate

৩৩. Choose the correct spelt word:

ক. Tsunami

খ. Sunami

গ. Suname

ঘ. Sunamee

উত্তর: Tsunami

৩৪.Of the four alternatives, find the one that

best fits into the blank space :

While living in poverty, the poet had to –––

a great deal of sufferings.

ক. see through

খ. put up with

গ. pass by

ঘ. fall back

উত্তর: put up with

৩৫.Wordsworth introduced the readers ––– a new 

kind of poetry.

ক. with

খ.  at

গ. to

ঘ. by

উত্তর: to 

৩৬. ––– his earlier study, the professor’s new study indicates a general warning trend in global weather.

ক. In contrast of

খ. In contrast to

গ. In contrast by

ঘ. In contrast as

উত্তর: In contrast to 

৩৭. Only those who are not serious to their success work by ––– and starts.

ক. long odds

খ. against time

গ. every inch

ঘ. fits

উত্তর: fits

৩৮. Of the four alternatives given below, choose the word/words that best fits into the underlined word given in the sentence: ‘One day women will have what has so long been denied them ––– leisure, money and room to themselves.’

ক. space

খ. liberty

গ. office

ঘ. capacity

উত্তর: liberty

৩৯. Choose the word/words that best fits into the underlined word given in the sentence:

Crafty men condemn studies, simple men admire them and wise men use them.

ক. Denounce

খ. Laud

গ. Compliment

ঘ. Acclaim

উত্তর: Denounce 

৪০. The following idiom is followed by some alternatives, choose the one that best expresses its meaning.

To end in smoke–

ক. To create fire

খ. To go through suffering

গ. To come to nothing

ঘ. To see fire

উত্তর: To come to nothing

৪১. বাংলাদেশের লোকশিল্প জাদুঘর কোথায় অবস্থিত?

ক. ময়নামতি

খ. সোনারগাঁ

গ. ঢাকা

ঘ. পাহাড়পুর

উত্তর: সোনারগাঁ

৪২.জাতিসংঘের জনসংখ্যা সংক্রান্ত রিপোর্ট ১৯৯৪ অনুযায়ী জনসংখ্যার দিক দিয়ে বাংলাদেশের স্থান কত?

ক. সপ্তম

খ. নবম

গ. একাদশ

ঘ. ত্রয়োদশ

উত্তর: নবম

নোট: এটি সাম্প্রতিক প্রশ্ন। সর্বশেষ ২০২৪ সালের রিপোর্ট অনুসারে, বাংলাদেশের অবস্থান ৮ম।

৪৩. ঢাকা বিশ্ববিদ্যালয় কবে প্রতিষ্ঠিত হয়?

ক. ১৯২১

খ. ১৯২৫

গ. ১৯২৯

ঘ. ১৯৩৩

উত্তর: ১৯২১

৪৪. বাংলাদেশের সংবিধানের কত অনুচ্ছেদ অনুযায়ী বাংলাদেশ সরকারি কর্ম কমিশন গঠিত হয়?

ক. ১৩৭

খ. ১৩৮

গ. ১৪৭

ঘ. ১৫০

উত্তর: ১৩৭

৪৫. কে বাংলার সাল গণনা শুরু করেন?

ক. লক্ষ্ণন সেন

খ. ইলিয়াস শাহ্‌

গ. বিজয় সেন

ঘ. আকবর

উত্তর: আকবর

৪৬. গম্ভীরা বাংলাদেশের কোন অঞ্চলের লোকসঙ্গীত?

ক. চট্টগ্রাম

খ. রাঙ্গামাটি

গ. চাঁপাইনবাবগঞ্জ

ঘ. জামালপুর

উত্তর: চাঁপাইনবাবগঞ্জ  

৪৭. বাংলাদেশে কয়টি উপজাতীয় প্রতিষ্ঠান আছে?

ক. ৮টি

খ. ৫টি

গ. ৪টি

ঘ. ৩টি

উত্তর: ৮টি 

৪৮. রেলপথে ঢাকা থেকে খুলনার দূরত্ব কত?

ক. ৬২৭ কি.মি.

খ. ৫২৯ কি.মি.

গ. ৪২০ কি.মি.

ঘ. ৩০৭ কি.মি.

নোট: এটি সাম্প্রতিক প্রশ্ন যা পরবর্তনশীল। বর্তমানে

ঢাকা-ভাঙ্গা-যশোর হয়ে রেলপথে খুলনার দূরত্ব ১৭২

কিলোমিটার।

৪৯. নিম্নলিখিত কোন দেশ হতে বাংলাদেশ বর্তমানে সবচেয়ে বেশি সাহায্য পায়?

ক. মার্কিন যুক্তরাষ্ট্র

খ. জাপান

গ. দক্ষিণ কোরিয়া

ঘ. জার্মানি

উত্তর: জাপান

৫০. বাংলাদেশ কোন সাল থেকে শান্তিরক্ষা বাহিনীতে কাজ করছে?

ক. ১৯৮৮

খ. ১৯৮৫

গ. ১৯৭৫

ঘ. ১৯৭৯

উত্তর: ১৯৮৮

৫১. হাজার হ্রদের দেশ কোনটি?

ক. নরওয়ে

খ. ফিনল্যান্ড

গ. ইন্দোনেশিয়া

ঘ. জাপান

উত্তর: ফিনল্যান্ড

৫২. পূর্বে কোন দেশটি শ্যামদেশ নামে পরিচিত ছিল?

ক. মালয়েশিয়া

খ. ইন্দোনেশিয়া

গ. থাইল্যান্ড

ঘ. মায়ানমার

উত্তর: থাইল্যান্ড 

৫৩. হারারে’র পূর্ব নাম কী?

ক. সলসব্যারি

খ. রোডেসিয়া

গ. জিবুতি

ঘ. জায়ারে

উত্তর: সলসব্যারি 

৫৪. কবে ফরাসি বিপ্লব সংঘটিত হয়?

ক. ১৭৮৯

খ. ১৭৯১

গ. ১৭৯৫

ঘ. ১৮০০

উত্তর: ১৭৮৯

৫৫. কার্ল মার্কস কোন দেশে মৃত্যুবরণ করেন?

ক. জার্মানি

খ. ফ্রান্স

গ. যুক্তরাজ্য

ঘ. রাশিয়া

উত্তর: যুক্তরাজ্য 

৫৬. আফগানিস্তানের শেষ বাদশাহ কে ছিলেন?

ক. দাউদ খাঁ

খ. জহির শাহ

গ. নাদির শাহ

ঘ. নজীবুল্লাহ

উত্তর: জহির শাহ 

৫৭. স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রকে সর্বপ্রথম কোন দেশ স্বীকৃতি দান করে?

ক. ইরাক

খ. ইরান

গ. সৌদি আরব

ঘ. আলজেরিয়া

উত্তর: আলজেরিয়া 

৫৮. ‘লাইন অব কন্ট্রোল’ কোন দুটি রাষ্ট্রের সীমান্তবর্তী রেখা চিহ্নিত করে?

ক. ইসরাইল ও জর্ডান

খ. দক্ষিণ কোরিয়া ও উত্তর কোরিয়া

গ. চীন ও তাইওয়ান

ঘ. ভারত ও পাকিস্তান

উত্তর: ভারত ও পাকিস্তান 

৫৯. মধ্য আমেরিকার কোন দেশে স্থায়ী সেনাবাহিনী নেই?

 ক. কলাম্বিয়া

খ. নিকারাগুয়া

গ. কোস্টারিকা

ঘ. এল সালভাদর

উত্তর: কোস্টারিকা 

৬০. পৃথিবীর সর্বাপেক্ষা বেশি গম উৎপাদনকারী দেশ কোনটি?

ক. অস্ট্রেলিয়া

খ. কানাডা

গ. যুক্তরাষ্ট্র

ঘ. চীন

উত্তর: চীন 

নোট: এটি পরিবর্তনশীল তথ্য।

৬১. কোনটি অর্ধ-পরিবাহী (Semi-conductor) নয়?

ক. লোহা

খ. সিলিকন

গ. জার্মেনিয়াম

ঘ. গ্যালিয়াম

উত্তর: লোহা

৬২. আইসোটোপের ক্ষেত্রে কোনটি সঠিক?

ক. ভর সংখ্যা সমান থাকে

খ. নিউট্রন সংখ্যা সমান থাকে

গ. প্রোটন ও নিউট্রন সংখ্যা সমান থাকে

ঘ. প্রোটন সংখ্যা সমান থাকে

উত্তর: প্রোটন সংখ্যা সমান থাকে 

৬৩. ভারী পানি (Heavy water) এর সংকেত হচ্ছে-

ক. 2H2O2

খ. H2O

গ. D2O

ঘ. HD2O2

উত্তর: D2O

৬৪. জারণ বিক্রিয়ায় ঘটে-

ক. ইলেকট্রন বর্জন

খ. ইলেকট্রন গ্রহণ

গ. ইলেকট্রন আদান-প্রদান

ঘ. তড়িৎ ধনাত্মক মৌলের বা মূলকের অপসারণ

উত্তর: ইলেকট্রন বর্জন 

৬৫. বিদ্যুতের উচ্চতর ভোল্ট থেকে নিম্নতর ভোল্ট পাওয়া যায়-

ক. ট্রান্সমিটারের সাহায্যে

খ. স্টেপ-আপ ট্রান্সফর্মারের সাহায্যে

গ. স্টেপ-ডাউন ট্রান্সফর্মারের সাহায্যে

ঘ. এডাপটারের সাহায্যে

উত্তর: স্টেপ-ডাউন ট্রান্সফর্মারের সাহায্যে

৬৬. কাজ ও বলের একক যথাক্রমে-

ক. নিউটন ও মিটার

খ. জুল ও ডাইন

গ. ওয়াট ও পাউন্ড

ঘ. প্যাসকেল ও কিলোগ্রাম

উত্তর: জুল ও ডাইন 

৬৭. আকাশে বিদ্যুৎ চমকায়-

ক. মেঘের অসংখ্যা জলকণা/বরফকণার মধ্যে চার্জ সঞ্চিত হলে

খ. দুখন্ড মেঘ পরস্পর সংঘর্ষ হলে

গ. মেঘের মধ্যে বিদ্যুৎ কোষ তৈরি হলে

ঘ. মেঘ বিদ্যুৎ পরিবাহী অবস্থায় এলে

উত্তর: মেঘের অসংখ্যা জলকণা/ বরফকণার মধ্যে চার্জ সঞ্চিত হলে

৬৮. কোন নিষ্ক্রিয় গ্যাসে (Inert gas)আটটি ইলেকট্রন

নেই?

ক. হিলিয়াম

খ. নিয়ন

গ. আর্গন

ঘ. জেনন

উত্তর: হিলিয়াম

৬৯. এপিকালচার বলতে বুঝায়-

ক. রেশমের চাষ

খ. মৎস্য চাষ

গ. মৌমাছির চাষ

ঘ. পাখিপালন বিদ্যা

উত্তর: মৌমাছির চাষ

৭০. বিগ ব্যাং (Big Bang) তত্ত্বের আধুনিক তত্ত্ব ব্যাখ্যা

উপস্থাপন করেছেন-

ক. স্টিফেন হকিং

খ. জি লেমেটার

গ. আব্দুস সালাম

ঘ. এডুইন হাবল

উত্তর: স্টিফেন হকিং

৭১. বায়ুমন্ডলে যে স্তরে বেতার তরঙ্গ প্রতিফলিত হয়-

ক. স্ট্রাটোস্ফিয়ার

খ. ট্রাপোস্ফিয়ার

গ. আয়োনোস্ফিয়ার

ঘ. ওজোন স্তর

উত্তর: আয়োনোস্ফিয়ার 

৭২. অপটিক্যাল ফাইবার (Optical Fiber) হচ্ছে-

ক. খুব সরু এবং নমনীয় কাচ তন্তুর আলোক নল

খ. খুব সূক্ষ্ম সুপরিবাহী তামার তার তন্তু নল

গ. খুব সরু এসবেস্টোস ফাইবার নল

ঘ. সূক্ষ্ম প্লাস্টিক ঘটিত নল

উত্তর: খুব সরু এবং নমনীয় কাচ তন্তুর আলোক নল

৭৩. কম্পিউটার-টু-কম্পিউটারের তথ্য আদান-প্রদানের প্রযুক্তিকে বলা হয়-

ক. ই-মেইল

খ. ইন্টারকম

গ. ইন্টারনেট

ঘ. টেলিকমিউনিকেশন

উত্তর: ইন্টারনেট 

৭৪. সমুদ্রে দ্রাঘিমাংশ নির্ণয়ের যন্ত্রের নাম-

 ক. ক্রনোমিটার

 খ. কম্পাস

 গ. সিসমোগ্রাফ

 ঘ. সেক্সট্যান্ট

 উত্তর: ক্রনোমিটার

৭৫. প্রবল জোয়ারের কারণ, যখন-

ক. সূর্য ও চন্দ্র পৃথিবীর সঙ্গে সমকোণে অবস্থান করে

খ. চন্দ্র পৃথিবীর সবচেয়ে কাছে অবস্থান করে

গ. পৃথিবী সূর্যের সবচেয়ে কাছে থাকে

ঘ. সূর্য, চন্দ্র ও পৃথিবী যথাক্রমে এক সরলরেখায় অবস্থান করে

উত্তর: সূর্য, চন্দ্র ও পৃথিবী যথাক্রমে এক সরলরেখায় অবস্থান করে 

৭৬. কোলেস্টেরল এক ধরনের-

ক. অসম্পৃক্ত এলকোহল

খ. জৈব এসিড

গ. পলিমার

ঘ. এমিনো এসিড

উত্তর: অসম্পৃক্ত এলকোহল 

৭৭. কৃষি জমিতে প্রধানত চুন ব্যবহার করা হয়-

ক. মাটির ক্ষয় রোধের জন্য

খ. মাটির অম্লতা বৃদ্ধির জন্য

গ. মাটির অম্লতা হ্রাসের জন্য

ঘ. মাটির জৈব পদার্থ বৃদ্ধির জন্য

উত্তর: মাটির অম্লতা হ্রাসের জন্য

৭৮. কোন আলোক তরঙ্গ (Light Spectrum) মানব চোখে

দেখতে পাওয়া যায়?

ক. ১০ থেকে ৪০০ নে.মি. (nm)

খ. ৪০০ তেকে ৭০০ নে.মি. (nm)

গ. ১০০ মাইক্রোমিটার (um) থেকে ১ মি. (m)

ঘ. ১ মি. (m)-এর ঊর্ধ্বে

উত্তর: ৪০০ তেকে ৭০০ নে.মি. (nm) 

৭৯.হীরক উজ্জ্বল দেখার কারণ-

ক. প্রতিসরণের জন্য

খ. পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলনের জন্য

গ. প্রতিফলনের জন্য

ঘ. অপবর্তনের জন্য

উত্তর: পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলনের জন্য 

৮০.মানব দেহে সাধারণভাবে ক্রোমোজোম থাকে-

ক. ২৫ জোড়া

খ. ২৪ জোড়া

গ. ২৩ জোড়া

ঘ. ২০ জোড়া 

উত্তর: ২৩ জোড়া 

৮১. কোনটি সবচেয়ে ছোট?

ক. 2/11

খ. 3/11

গ. 2/13

ঘ. 4/15

উত্তর: 2/13

৮২। যদি Q/P = ¼ হয় তবে P + Q/P – Q এর মান-

ক. 5/3

খ. 2/3

গ. 3/5

ঘ. 5/7 

উত্তর: 5/3 

৮৩.রহিম, করিম এবং গাজী তিন জনে একটি কাজ করতে

পারে যথাক্রমে 15, 6 এবং 10 দিনে। তাহারা একত্রে তিন জনে

কাজটি কত দিনে শেষ করতে পারবে?

ক. 3 দিন

খ. 18 দিন

গ. 7 দিন

ঘ. 15 দিন

উত্তর: 3 দিন

৮৪. কোনো সংখ্যার 40% এর সাথে 42 যোগ করলে

যোগফল হবে ঐ সংখ্যাটি। উহা কত?

ক. 70

খ. 80

গ. 90

ঘ. 75

উত্তর: 70 

৮৫. কোন সংখ্যার 60% থেকে 60 বিয়োগ করলে ফলাফল

হবে 60। তবে সংখ্যাটি হত?

ক. 250

খ. 100

গ. 200

ঘ. 300

উত্তর: 200

৮৭. একটি রম্বসের কর্ণদ্বয় যথাক্রমে 4cm এবং 6cm হয় তবে রম্বসের ক্ষেত্রফল কত?

ক. 6

খ. 8

গ. 12

ঘ. 24

উত্তর: 12

৮৮. (4x2 – 16) এবং 6x2 + 24x + 24 এর গ.সা.গু-

ক.x + 2

খ.x + 4

গ.x + 5

ঘ.2(x + 2)

উত্তর:2(x + 2)

৮৯. x3 – x2 কে  x – 2 দ্বারা ভাগ করলে অবশেষ থাকবে-

ক. 2

খ. 4

গ. −6

ঘ. −8

উত্তর: 4

৯০. যদি a2 + (1/a2) = 51 হয় তবে a – (1/a) এর মান কত?

ক. ± 9

খ. ± 7

গ. ± 5

ঘ. ± 3

উত্তর: ± 7

৯১. 3x – 7y + 10 = 0 এবং y – 2x – 3 = 0 এর

সমাধান-

ক. x = 1, y = – 1

খ. x = 1, y = 1

গ. x = – 1, y = – 1

ঘ. x = – 1, y = 1

উত্তর: x = – 1, y = 1

৯২. যদি a + b = 2, ab = 1 হয় তবে a এবং b এর মান

যথাক্রমে-

ক. 0, 2

খ. 1, 1

গ. −1, 3

ঘ. −3, −4

উত্তর: 1, 1

৯৪. f(x) = x3 – 2x + 10 হলে f(0) = কত? 

ক. 1

খ. 5

গ. 8

ঘ. 10

উত্তর: 10

৯৫. (x – 4)2 + (y + 3)2 = 100 বৃত্তের কেন্দ্রীয় স্থানাংক কত?

ক. (0, 0)

খ. (4, – 3)

গ. (– 4, 3)

ঘ. (10, 10)

উত্তর: (4, – 3)

৯৬. দুটি সংখ্যার যোগফল 48 এবং তাদের গুণফল 432 তবে বড় সংখ্যাটি কত?

ক. 36

খ. 37

গ. 38

ঘ. 40

উত্তর: 36

৯৭. একটি ত্রিভুজাকৃতি মাঠের বাহুগুলোর দৈর্ঘ্য যথাক্রমে

20m, 21m এবং 29m হলে এর ক্ষেত্রফল কত?

ক. 200m2

খ. 210m2

গ. 290m2

ঘ. 300m2

উত্তর: 210m2

৯৮. যদি (64)2/3 + (625)1/2= 3k হয় তবে k এর মান-

ক. 9(2/3)

খ. 11(1/3)

গ. 12(2/5)

ঘ. 13(2/3)

উত্তর:13(2/3)

৯৯. যদি দুটি সংখ্যার যোগফল এবং গুণফল যথাক্রমে 20 এবং 96 হয়, তবে সংখ্যা দুটির ব্যস্তানুপাতিক যোগফল কত হবে? 

ক. 1/8

খ. 1/6

গ. 13/4

ঘ. 5/24

উত্তর: 5/24

১০০. 0, 1, 2 এবং 3 দ্বারা গঠিত চার অঙ্গের বৃহত্তম এবং

ক্ষুদ্রতম সংখ্যার বিয়োগফল- 

ক. 3147

খ. 2287

গ. 2987

ঘ. 2187   

উত্তর: 2187


More Question Bank

NTRCA

১৫তম শিক্ষক নিবন্ধন (স্কুল-২) প্রশ্ন সমাধান- ২০১৮ | 15th NTRCA Question Solution (School-2)- 2018 | Biddabari

প্রিয় চাকরি প্রত্যাশী, শিক্ষকতার মতো মহান পেশায় যারা নিজেদের ক্যারিয়ার গড়তে চান, তাদের জন্য NTRCA একটি সূবর্ণ সুযোগ। আমরা জানি খুব শীঘ্রই প্রকাশিত হতে যাচ্ছে ১৯তম বেসরকারি শিক্ষক নিবন্ধন সার্কুলার। সারাদেশে ৩৬ হাজার বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে যোগ্যতা সম্পন্ন শিক্ষক নিয়োগ দেওয়ার লক্ষ্যে শিক্ষক নিবন্ধন পরীক্ষা হয়ে থাকে। তাই, আসন্ন NTRCA ১৯তম শিক্ষক নিবন্ধনকে সামনে রেখে আপনাদের প্রস্তুতিকে আরো বেশি শাণিত করতে গুরুত্বপূর্ণ পরীক্ষা উপযোগী সাজেশন ও বিগত সালের প্রশ্ন সমাধান তুলে ধরছি।📚 আরও দেখুন: বিদ্যাবাড়ির  কোর্স আপনার সহায়ক হতে পারে।📚 আরও দেখুন:NTRCA- তে কীভাবেই আপনি প্রথমবারেই সফল হবেন?🎯 ১৯তম NTRCA প্রস্তুতি নেওয়ার কিছু কার্যকর টিপস:ক. বাংলা (Bengali):ভাষারীতি ও বিরাম চিহ্নের ব্যবহার, বাগধারা ও বাগবিধি, ভুল সংশোধন বা শুদ্ধকরণ, যথার্থ অনুবাদ ও শিরোনাম, সন্ধি বিচ্ছেদ, কারক বিভক্তি, সমাস...

BCS

৩১তম বিসিএস প্রশ্ন সমাধান | 31th BCS Question Solution | Biddabari

প্রিয় চাকরি প্রত্যাশী,বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (BPSC)-এর নির্ধারিত সময়সূচি অনুযায়ী নিয়মিতভাবে বিসিএস পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে।গত ৩০ জানুয়ারি ২০২৬ ইং তারিখে ৫০তম বিসিএস পরীক্ষা অনুষ্ঠিত হয়েছিল। ৫১তম বিসিএস সার্কুলার প্রকাশিত হওয়ার পর প্রস্তুতির সময় থাকবে খুবই সীমিত। তাই যারা ৫১তম বিসিএস টার্গেট করেছেন, তাদের এখন থেকেই সুপরিকল্পিতভাবে পড়াশোনা শুরু করা অত্যন্ত জরুরি।🔍 সাম্প্রতিক বিসিএস প্রশ্ন বিশ্লেষণসাম্প্রতিক বিসিএস পরীক্ষার প্রশ্নে দেখা গেছে অনেক পরিবর্তন এসেছে।তাই প্রস্তুতি নিতে হবে আরও বিশ্লেষণভিত্তিক, আপডেট ও টপিক-ফোকাসডভাবে।আরও দেখুন:২৮তম বিসিএস প্রশ্ন সমাধান | 28th BCS Question Solution | Biddabari২৯তম বিসিএস প্রশ্ন সমাধান | 29th BCS Question Solution | Biddabari ৩০তম বিসিএস প্রশ্ন সমাধান | 30th BCS Question Solution | Biddabari 🎯 ৫১তম বিসিএস প্রস্তুতির কার্যকর টিপস⏵ব...

Primary

প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা-২০১২ (মেঘনা) | Primary Question Solution 2012 | Biddabari

সুপ্রিয় চাকরি প্রত্যাশী,আপনারা অবগত আছেন যে, ইতোমধ্যেই সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ১৪,৩৮৫ পদে সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। এবারের নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হবে “সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক নিয়োগ বিধিমালা–২০২৫” অনুযায়ী নতুন পদ্ধতিতে হয়েছে।নিয়োগ প্রক্রিয়ায় মোট ৯০ নম্বরের লিখিত (MCQ Type) ও ১০ নম্বরের মৌখিক (ভাইভা) পরীক্ষার মাধ্যমে মেধার ভিত্তিতে (৯৩%) প্রার্থী নির্বাচন করা হবে। সাম্প্রতিক সময়ে বিসিএস ও অন্যান্য সরকারি নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র বিশ্লেষণ করলে দেখা যায়, প্রশ্নের প্যাটার্নে এসেছে ব্যাপক বৈচিত্র্য এবং প্রতিযোগিতাও বেড়েছে বহুগুণে। এই কঠিন প্রতিযোগিতায় টিকে থাকতে হলে কেবল পাস নম্বর (৫০%) অর্জন যথেষ্ট নয়; বরং লিখিত পরীক্ষায় সর্বাধিক নম্বর অর্জন করাই হতে হবে মূল লক্ষ্য।🔍লিখিত পরীক্ষার বিষয় ও নম্বর বণ্টন:◉    বাংলা— ২৫◉    ইংরেজি— ২৫◉    গণ...

ডাউনলোড করুন

বিদ্যাবাড়ি App

180K+

Learners

4.7

Positive
Reviews

180+

Skill based Courses

ডাউনলোড করুন বিদ্যাবাড়ি অ্যাপ,
শুরু করুন এখান থেকেই