প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা- ২০১২ (যমুনা) | Primary Question Solution 2012 | Biddabari

সুপ্রিয় চাকরি প্রত্যাশী,

আপনারা অবগত আছেন যে, ইতোমধ্যেই সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ১৪,৩৮৫ পদে সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। এবারের নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হবে “সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক নিয়োগ বিধিমালা–২০২৫” অনুযায়ী নতুন পদ্ধতিতে হয়েছে।

নিয়োগ প্রক্রিয়ায় মোট ৯০ নম্বরের লিখিত (MCQ Type) ও ১০ নম্বরের মৌখিক (ভাইভা) পরীক্ষার মাধ্যমে মেধার ভিত্তিতে (৯৩%) প্রার্থী নির্বাচন করা হবে। সাম্প্রতিক সময়ে বিসিএস ও অন্যান্য সরকারি নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র বিশ্লেষণ করলে দেখা যায়, প্রশ্নের প্যাটার্নে এসেছে ব্যাপক বৈচিত্র্য এবং প্রতিযোগিতাও বেড়েছে বহুগুণে। এই কঠিন প্রতিযোগিতায় টিকে থাকতে হলে কেবল পাস নম্বর (৫০%) অর্জন যথেষ্ট নয়; বরং লিখিত পরীক্ষায় সর্বাধিক নম্বর অর্জন করাই হতে হবে মূল লক্ষ্য।

 

🔍লিখিত পরীক্ষার বিষয় ও নম্বর বণ্টন:

 

    বাংলা— ২৫

    ইংরেজি— ২৫

    গণিত ও দৈনন্দিন বিজ্ঞান— ২০

    সাধারণ জ্ঞান—২০

    মোট: ৯০ নম্বর

সর্বোচ্চ নম্বর নিশ্চিত করতে প্রতিটি বিষয়ের জন্য প্রয়োজন একটি পূর্ণাঙ্গ, টপিকভিত্তিক প্রস্তুতি।

 

📚 আরও দেখুন:প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা (১ম ধাপ)–২০১৫| Primary Question Solution 2015| Biddabari

📚 আরও দেখুন:প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা (৩য় ধাপ) প্রশ্ন সমাধান – ২০১৫| Primary Question Solution PDF - 2015

 

📚 আরও দেখুন: প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা – ২০১৩ (মিসিসিপি) | Primary Question Solution PDF – 2013 (Misispi)

 

 

🎯বিগত প্রশ্নপত্রের গুরুত্ব

প্রাইমারির সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রস্তুতির ক্ষেত্রে বিগত সালের প্রশ্ন বিশ্লেষণ ও সমাধান অত্যন্ত কার্যকর। কারণ, কোন বিষয়ের কোন টপিক থেকে বেশি প্রশ্ন আসে, কোন টপিকগুলো বেশি গুরুত্বপূর্ণ বা কম গুরুত্বপূর্ণ, নিজের দুর্বল দিকগুলো কোথায় এসব জানা যায় প্রশ্ন বিশ্লেষণের মাধ্যমেই। এছাড়া অসংখ্য প্রশ্ন সলভ করার ফলে একটি শক্ত ভিত্তি তৈরি হয় এবং বিগত প্রশ্ন থেকেই অনেক প্রশ্ন সরাসরি কমন পাওয়া যায়, যা পরীক্ষায় ভালো নম্বর তুলতে সাহায্য করে।

আপনাদের প্রস্তুতির সহায়তায় বিদ্যাবাড়ি ধারাবাহিকভাবে বিগত সালের প্রাইমারি সহকারী শিক্ষক নিয়োগের প্রশ্নপত্রসমূহ নির্ভুল উত্তরসহ PDF ফরমেটে প্রকাশ করছে। ফলে আপনাকে আলাদা করে এই প্রশ্নগুলো কোথাও খুঁজতে হবে না — সবকিছু এক জায়গায়, এক ক্লিকেই পাবেন।

 

📘 আজ প্রকাশ করা হচ্ছে-

📄 প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা- ২০১২ (যমুনা) এর প্রশ্ন সমাধান PDF

 

📚 আরও দেখুন:প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার (৪র্থ ধাপ) প্রশ্ন সমাধান-২০১৫ | primary question solution PDF-2015

📚 আরও দেখুন:প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা (২য় পর্যায়)-২০২২| primary question solution 2022| Biddabari

 

📚 প্রস্তুতির জন্য দেখুন:Primary Advance Diamond Live Batch

ফাইলটি ডাউনলোড করে আপনি যেকোনো ডিভাইসে পড়তে পারবেন এবং প্রয়োজনে প্রিন্ট করে সংরক্ষণও করতে পারবেন।

প্রাইমারির সহকারী শিক্ষক হিসেবে সফলতা অর্জনের জন্য বিদ্যাবাড়ির Primary Advance Diamond Live Batch এ ভর্তি হয়ে অভিজ্ঞ শিক্ষকদের সঠিক গাইডলাইন অনুসরণ করুন— ইনশাআল্লাহ আপনার কাঙ্ক্ষিত সাফল্য নিশ্চিত হবে।

প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা- ২০১২ (যমুনা) | Primary Question Solution 2012 | Biddabari PDF Download

প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা-২০১২ (যমুনা)

১.  ‘মসনদের মোহ’ নাটকটির রচয়িতা কে?

ক.   আকবর উদ্দীন

খ.   ইব্রাহীম খাঁ

গ.   দ্বিজেন্দ্রলাল রায়

ঘ.   শাহাদাৎ হোসেন

উত্তর:   শাহাদাৎ হোসেন

২. ‘ছায়াহরিণ’ কাব্যগ্রন্থটির রচয়িতা কে?

ক.  সৈয়দ আলী আহসান

খ.  শামসুর রাহমান

গ.  আহসান হাবীব

ঘ.  ফররুখ আহমদ

উত্তর:  আহসান হাবীব

৩. ‘সীমানা ছাড়িয়ে’ উপন্যাসটির রচয়িতা কে?

ক.  জহির রায়হান

খ.  সৈয়দ শামসুল হক

গ.  আনিস চৌধুরী

ঘ.  দাউদ হায়দার

উত্তর:  সৈয়দ শামসুল হক

৪. কোনটি শুদ্ধ বানান?

ক.  দধিচি

খ.  দধিচী

গ.  দধীচি

ঘ.  দধীচী

উত্তর:  দধীচি

৫. কোনটি শুদ্ধ বানান?

ক.  ভাগীরথী

খ.  ভাগিরথী

গ.  ভাগীরথি

ঘ.  ভাগিরথি

উত্তর:  ভাগীরথী

৬. ‘গুণহীনে ত্যাগ কর’ -বাক্যে নিম্নরেখ শব্দটি কোন কারকে কোন বিভক্তি?

ক.  কর্মে ৭মী

খ.  অধিকরণে ৭মী

গ.  সম্প্রদানে ৭মী

ঘ.  অপাদানে ৭মী

উত্তর:  কর্মে ৭মী

৭. ‘আমি কি ডরাই সখী ভিখারী রাঘবে? -বাক্যে নিম্নরেখ শব্দটি কোন কারকে কোন বিভক্তি?

ক.  কর্মে ২য়া

খ.  অপাদানে ৭মী

গ.  করণে ৭মী

ঘ.  অপাদানে ৫মী

উত্তর:  অপাদানে ৭মী

৮. বিশেষণের সাথে বিশেষ্যের যে সমাস হয় তার নাম কী?

ক.  দ্বন্দ্ব

খ.  তৎপুরুষ

গ.  কর্মধারয়

ঘ.  বহুব্রীহি

উত্তর:  কর্মধারয়

৯. পূর্বপদের বিভক্তি লোপ পেয়ে যে সমাস হয় তাকে বলে-

ক.  বহুব্রীহি সমাস

খ.  দ্বন্দ্ব সমাস

গ.  কর্মধারয় সমাস

ঘ.  তৎপুরুষ সমাস

উত্তর:  তৎপুরুষ সমাস

১০. ‘তিমির’ এর বিপরীতার্থক শব্দ-

ক.  আলো

খ.  অন্ধকার

গ.  কালো

ঘ.  তিরস্কার

উত্তর:  আলো

১১. ‘পৃথিবী’ এর সমার্থক শব্দ নয়-

ক.  বসুন্ধরা

খ.  ধরণী

গ.  যামিনী

ঘ.  অবনী

উত্তর:  যামিনী

১২. কোন বাগধারা দ্বারা সুসময়ের বন্ধু বোঝানো হয়?

ক.  সাত সতেরো

খ.  সুখের পায়রা

গ.  ষোল আনা

ঘ.  কোনোটিই নয়

উত্তর:  সুখের পায়রা

১৩. ‘গবেষণা’ এর সন্ধি-বিচ্ছেদ-

ক.  গ + এষণা

খ.  গো + ষণা

গ.  গ + ষণা

ঘ.  গো + এষণা

উত্তর:  গো + এষণা

১৪. প্রত্যয় কত প্রকার?

ক.  ২ প্রকার

খ.  ৩ প্রকার

গ.  ৪ প্রকার

ঘ.  ৫ প্রকার

উত্তর:  ২ প্রকার

১৫. ‘যিনি অধিক কথা বলেন না’। -এককথায় কী হবে?

ক.  স্বল্পভাষী

খ.  সংযম

গ.  মিতভাষী

ঘ.  সন্ন্যাসী

উত্তর:  মিতভাষী

১৬. Which one is the correct past tense form of ‘ring’?

ক.  Rung

খ.  Rang

গ.  Ringed

ঘ.  Runged

উত্তর:  Rang

১৭. Which one is conjunction?

ক.  or

খ.  very

গ.  out

ঘ.  for

উত্তর:  or

১৮. কোনটি শুদ্ধ বানান?

ক.  Jewelery

খ.  Jewellry

গ.  Jwelary

ঘ.  Jewellery

উত্তর:  Jewellery

১৯. কোনটি শুদ্ধ বানান?

ক.  Poesesion

খ.  Posession

গ.  Possession

ঘ.  Possesion

উত্তর:  Possession

২০. “Fortune favours the brave” এর পরিবর্তিত Voice form হচ্ছে-

ক.  The brave is favoured by fortune.

খ.  The brave are favoured by fortune.

গ.  The brave has vavoured by fortune.

ঘ.  The brave shall be favoured by fortune.

উত্তর:  The brave are favoured by fortune.

২১. “Let me do the sum” এর পরিবর্তিত voice form হচ্ছে-

ক.  Let the sum be done by me.

খ.  Let the sum done by me.

গ.  Let the sum being done by me.

ঘ.  Let the sum is to be done by me.

উত্তর:  Let the sum be done by me.

২২. The poorman said, “Let me have some food. ’’ বাক্যের Indirect speech হচ্ছে-

ক.  The poorman begged that I might had some food.

খ.  The poorman begged that I might have some food.

গ.  The poorman begged that he might had some food.

ঘ.  The poorman begged that he might have some food.

উত্তর:  The poorman begged that he might have some food.

২৩. He said, “How charming the sight is! বাক্যের Indirect speech হচ্ছে -

ক.  He exclaimed that the sight is very charming.

খ.  He exclaimed that the sight is charming.

গ.  He exclaimed that the sight was very charming.

ঘ.  He excalaimed that the sight was chaming.

উত্তর:  He exclaimed that the sight was very charming.

২৪. If you help me, I ____ grateful.  বাক্যের শূন্যস্থানে সঠিক শব্দ বসবে-

ক.  will remain

খ.  shall remain

গ.  would remain

ঘ.  am remaining

উত্তর:  shall remain

২৫. Do not brood so much ___ your misfortune.  বাক্যের শূন্যস্থানে সঠিক শব্দ বসবে-

ক.  on

খ.  of

গ.  to

ঘ.  upon

উত্তর:  on

২৬. ‘Fall into line’ idiom- টির অর্থ হচ্ছে -

ক.  Disagree

খ.  Honest

গ.  Brave

ঘ.  Agree

উত্তর:  Agree

২৭. ‘Ins and outs’ idiom-টির অর্থ হচ্ছে-

ক.  Briefly

খ.  Summary

গ.  In details

ঘ.  None

উত্তর:  In details

২৮. কোনটি শুদ্ধ বাক্য?

ক.  He dares go there.

খ.  I came in when he was writing.

গ.  The police were informed of the matter.

ঘ.  Matin is good than his brother.

উত্তর:  The police were informed of the matter.

২৯. কোনটি শুদ্ধ বাক্য?

ক.  I forbade him to go.

খ.  The moon shines by night.

গ.  Did they wrote the book?

ঘ.  He stopped to write letters to me.

উত্তর:  I forbade him to go.

৩০. 'Unstable' শব্দের Synonym হচ্ছে-

ক.  Constant

খ.  Reliable

গ.  Steady

ঘ.  Changeable

উত্তর:  Changeable

৩১. ক ও খ এর বেতনের অনুপাত ৭ : ৫। ক, খ অপেক্ষা ৪০০ টাকা বেশি বেতন পেলে খ এর বেতন কত?

ক.  ৯০০ টাকা

খ.  ১০০০ টাকা

গ.  ১১০০ টাকা

ঘ.  ১৬০০ টাকা

উত্তর:  ১০০০ টাকা

৩২. সমানুপাতের দ্বিতীয় ও তৃতীয় রাশিকে বলে-

ক.  মধ্য রাশি

খ.  প্রান্ত রাশি

গ.  মিশ্র রাশি

ঘ.  ক্রমিক রাশি

উত্তর:  মধ্য রাশি

৩৩. চিনির মূল্য ২৫% বৃদ্ধি পাওয়াতে একটি পরিবার চিনি খাওয়া এমনভাবে কমাল যে, চিনি বাবদ ব্যয় বৃদ্ধি পেল না। ঐ পরিবার চিনি খাওয়ার খরচ শতকরা কত কমিয়েছিল?

ক.  ৩০%

খ.  ২৫%

গ.  ২২%

ঘ.  ২০%

উত্তর:  ২০%

৩৪. কোনো বই ৪০ টাকায় বিক্রি করলে ২০% ক্ষতি হয়। কত টাকায় বিক্রয় করলে ৪০% লাভ হবে?

ক.  ৫০ টাকা

খ.  ৪৪ টাকা

গ.  ৭০ টাকা

ঘ.  ৬৫ টাকা

উত্তর:  ৭০ টাকা

৩৫. এক ব্যক্তি চাল বিক্রয় করে দেখল যে, ২৫ কেজি চালের বিক্রয়মূল্য ২০ কেজি চালের ক্রয়মূল্যের সমান। তার শতকরা কত ক্ষতি হলো?

ক.  ১৫%

খ.  ২০%

গ.  ২৫%

ঘ.  ৩০%

উত্তর:  ২০%

৩৬. দুই ব্যক্তি একটি কাজ একত্রে ৮ দিনে করতে পারে। প্রথম ব্যক্তি একাকী কাজটি ১২ দিনে করতে পারে। দ্বিতীয় ব্যক্তি একাকী কাজটি কত দিনে করতে পারবে?

ক.  ২৪ দিনে

খ.  ২৬ দিনে

গ.  ২২ দিনে

ঘ.  ২০ দিনে

উত্তর:  ২৪ দিনে

৩৭. যদি ৫টি বিড়াল ৫টি ইঁদুর দরে ৫ দিনে, তাহলে ১০০ টা বিড়াল ১০০ টা ইঁদুর ধরবে-

ক.  ১ দিনে

খ.  ৫ দিনে

গ.  ২০ দিনে

ঘ.  ১০০ দিনে

উত্তর:  ৫ দিনে

৩৮. ২ থেকে শুরু করে পর পর পাঁচটি জোড় সংখ্যার গড় কত হবে?

ক.  

খ.  

গ.  

ঘ.  

উত্তর:  

৩৯.  কোনো শ্রেণিতে ২০ জন ছাত্রের বয়সের গড় ১০ বছর। শিক্ষকসহ তাদের বয়সের গড় ১২ বছর হলে শিক্ষকের বয়স কত?

ক.  ৩২ বছর

খ.  ৪২ বছর

গ.  ৬২ বছর

ঘ.  ৫২ বছর

উত্তর:  ৫২ বছর

৪০. 40x2 – 13x – 12 এর উৎপাদক কত?

ক.  (x – 4) (4x + 3)

খ.  (2x – 4) (2x – 3)

গ.  (2x – 4) (2x + 3)

ঘ.  (x + 4) (4x – 3)

উত্তর:  (x – 4) (4x + 3)

৪১. a + (1/a) = 4 হলে, a3 + (1/a3) = কত?

ক.  76

খ.  70

গ.  52

ঘ.  47

উত্তর:  52

৪২. ত্রিভুজের যেকোনো বাহুকে উভয়দিকে বর্ধিত করলে উৎপন্ন বহিঃস্থ কোণদ্বয়ের সমষ্টি-

ক.  দুই সমকোণ অপেক্ষা ক্ষুদ্রতর

খ.  দুই সমকোণ অপেক্ষা বৃহত্তর

গ.  দুই সমকোণের সমান

ঘ.  দুই সমকোণের অর্ধেক

উত্তর:  দুই সমকোণ অপেক্ষা বৃহত্তর

৪৩. স্পর্শগামী ব্যাসার্ধ এবং স্পর্শকের অন্তর্ভুক্ত কোণ-

ক.  এক সমকোণের অর্ধেক

খ.  সরল কোণ

গ.  এক সমকোণ

ঘ.  কোনোটিই নয়

উত্তর:  এক সমকোণ

৪৪. ১, ২, ৩, ৫, ৮, ১৩, ২১, ৩৪, . . . . . . . . . .  ধারাটির পরবর্তী সংখ্যা কত?

ক.  ৯০

খ.  ৬৮

গ.  ৫৫

ঘ.  ৪০

উত্তর:  ৫৫

৪৫. (০. ০০৪) = কত?

ক.  ০. ০১৬

খ.  ০. ০০০০১৬

গ.  ০. ০০০১৬

ঘ.  ০. ০০১৬

উত্তর:  ০. ০০০০১৬

৪৬. দুধে কোন ধরনের এসিড থাকে?

ক.  সাইট্রিক এসিড

খ.  অক্স্যালিক এসিড

গ.  ল্যাকটিক এসিড

ঘ.  কোনো এসিড থাকে না

উত্তর:  ল্যাকটিক এসিড

৪৭. উদ্ভিদ কোষ হতে বাষ্পাকারে পানি বের হয়ে যাওয়ার প্রক্রিয়াকে বলে-

ক.  ব্যাপন

খ.  বাষ্পীভবন

গ.  শ্বসন

ঘ.  প্রস্বেদন

উত্তর:  প্রস্বেদন

৪৮. শরীর হতে বর্জ্য পদার্থ বের করে দেয়-

ক.  ফুসফুস

খ.  কিডনি

গ.  হৃদপিণ্ড

ঘ.  যকৃত

উত্তর:  কিডনি

৪৯. ক্রমশ ব্যারোমিটার পারদের উচ্চতা বৃদ্ধি কিসের ইঙ্গিত দেয়?

ক.  ভালো আবহাওয়া

খ.  আসন্ন ঝড়ের

গ.  বৃষ্টির সম্ভাবনা

ঘ.  তাৎপর্যহীন

উত্তর:  ভালো আবহাওয়া

৫০. ইনসুলিন কী?

ক.  এক ধরনের এনজাইম

খ.  এক ধরনের হরমোন

গ.  এক ধরনের কৃত্রিম অঙ্গ

ঘ.  এক ধরনের অস্ত্র

উত্তর:  এক ধরনের হরমোন

৫১. তিন লিটার পানির ওজন-

ক.  ২. ৫ কি. গ্রা.

খ.  ৪.  কি. গ্রা.

গ.  ২. ৭৫ কি. গ্রা.

ঘ.  ৩.  কি. গ্রা.

উত্তর:  ৩.  কি. গ্রা.

৫২. কোন মাটিতে সমান পরিমাণে বালি, পলি ও কাদা থাকে?

ক.  বেলে মাটি

খ.  পলিমাটি

গ.  দো-আঁশ মাটি

ঘ.  এঁটেল মাটি

উত্তর:  দো-আঁশ মাটি

৫৩. বরেন্দ্রভূমি বলা হয়-

ক.  ময়নামতি ও লালমাই পাহাড়কে

খ.  শালবন বিহারকে

গ.  মধুপুর ও ভাওয়ালের গড়কে

ঘ.  রাজশাহী বিভাগের উত্তর-পশ্চিমাঞ্চলকে

উত্তর:  রাজশাহী বিভাগের উত্তর-পশ্চিমাঞ্চলকে

৫৪. মহাস্থানগড় কোন নদীর তীরে অবস্থিত?

ক.  যমুনা

খ.  করতোয়া

গ.  পশুর

ঘ.  মহানন্দা

উত্তর:  করতোয়া

৫৫. আইফেল টাওয়ার কোথায় অবস্থিত?

ক.  প্যারিস

খ.  মস্কো

গ.  মিউনিখ

ঘ.  লন্ডন

উত্তর:  প্যারিস

৫৬. পৃথিবীকে উত্তর দক্ষিণে বিভক্ত করেছে?

ক.  অক্ষরেখা

খ.  নিরক্ষরেখা

গ.  পূর্ব দ্রাঘিমারেখা

ঘ.  পশ্চিম দ্রাঘিমারেখা

উত্তর:  নিরক্ষরেখা

৫৭. জলভাগের পরিমাণ বেশি-

ক.  পূর্ব গোলার্ধে

খ.  পশ্চিম গোলার্ধে

গ.  দক্ষিণ গোলার্ধে

ঘ.  উত্তর গোলার্ধে

উত্তর:  দক্ষিণ গোলার্ধে

৫৮. দ্বিতীয় বৃহত্তম মহাসাগর-

ক.  ভারত মহাসাগর

খ.  দক্ষিণ মহাসাগর

গ.  আরব সাগর

ঘ.  আটলান্টিক মহাসাগর

উত্তর:  আটলান্টিক মহাসাগর

৫৯. ধ্রবতারা দেখা যায়-

ক.  উত্তর গোলার্ধে

খ.  দক্ষিণ গোলার্ধে

গ.  পূর্ব গোলার্ধে

ঘ.  পশ্চিম গোলার্ধে

উত্তর:  উত্তর গোলার্ধে

৬০. অস্ট্রেলিয়া মহাদেশের উষ্ণতম মাস-

ক.  জুলাই

খ.  নভেম্বর

গ.  জানুয়ারি

ঘ.  মার্চ

উত্তর:  জানুয়ারি

৬১. দক্ষিণ এশিয়ার একটি দেশ-

ক.  থাইল্যান্ড

খ.  মায়ানমার

গ.  ইরান

ঘ.  মালয়েশিয়া

উত্তর:  ইরান

[নোট: বিশেষজ্ঞদের মতে, ইরান বর্তমানে দক্ষিণ এশিয়ার দেশ।]

৬২. লালবাগের কেল্লা স্থাপন করেন কে?

ক.  ইসলাম খান

খ.  শাহ সুজা

গ.  টিপু সুলতান

ঘ.  শায়েস্তা খান

উত্তর:  শায়েস্তা খান

৬৩. নিম্নের কোন পর্যটক সোনারগাঁও এসেছিলেন?

ক.  ইবনে বতুতা

খ.  ফা-হিয়েন

গ.  মার্কো পোলো

ঘ.  হিউয়েন সাং

উত্তর:  ইবনে বতুতা

৬৪. বাংলা নববর্ষ পহেলা বৈশাখ চালু করেছিলেন-

ক.  লক্ষ্মণ সেন

খ.  ইলিয়াস শাহ

গ.  আকবর

ঘ.  বিজয় সেন

উত্তর:  আকবর

৬৫. দক্ষিণ তালপট্টি দ্বীপ বাংলাদেশের কোন নদীর মোহনায় অবস্থিত?

ক.  বলেশ্বর

খ.  হাড়িয়াভাঙ্গা

গ.  ভৈরব

ঘ.  রূপসা

উত্তর:  হাড়িয়াভাঙ্গা

৬৬. মহাস্থানগড় একসময় বাংলাদেশের রাজধানী ছিল। তখন তার নাম ছিল-

ক.  পুণ্ড্রনগর

খ.  রামাবতী

গ.  কর্ণসুবর্ণ

ঘ.  মহাস্থান

উত্তর:  পুণ্ড্রনগর

৬৭. কম্পিউটারের হার্ডওয়্যারের মধ্যে থাকে-

ক.  ৩টি অংশ

খ.  ৪টি অংশ

গ.  ৫টি অংশ

ঘ.  ৬টি অংশ

উত্তর:  ৩টি অংশ

৬৮. বাংলাদেশ সিভিল সার্ভিসের (BCS) ক্যাডার কতটি?

ক.  ২৯টি

খ.  ২২টি

গ.  ১৯টি

ঘ.  ২৭টি

উত্তর:  ২৭টি

[নোট: বর্তমানে ২৬টি।]

৬৯. অষ্টম শতাব্দীতে নির্মিত পাহাড়পুরের বৌদ্ধ বিহারটি কি নামে পরিচিত ছিল?

ক.  শ্রী বিহার

খ.  সোমপুর বিহার

গ.  ধর্মপাল বিহার

ঘ.  জগদ্দল বিহার

উত্তর:  সোমপুর বিহার

৭০. ইংলিশ চ্যানেলকে উত্তর সাগরের সাথে সংযুক্ত করেছে-

ক.  বসফরাস প্রণালি

খ.  বেরিং প্রণালি

গ.  মেসিনা প্রণালি

ঘ.  ডোভার প্রণালি

উত্তর:  ডোভার প্রণালি

৭১. বদরের যুদ্ধ সংঘটিত হয়-

ক.  ৬২০ সালে

খ.  ৬২২ সালে

গ.  ৬২৪ সালে

ঘ.  ৬২৬ সালে

উত্তর:  ৬২৪ সালে

৭২. বুকার পুরস্কার হচ্ছে-

ক.  সাহিত্য পুরস্কার

খ.  শান্তি পুরস্কার

গ.  জনসংখ্যা পুরস্কার

ঘ.  এর কোনোটিই নয়

উত্তর:  সাহিত্য পুরস্কার

৭৩. অস্ট্রেলিয়ার রাজধানী-

ক.  সিডনী

খ.  ক্যানবেরা

গ.  মেলবোর্ন

ঘ.  পার্থ

উত্তর:  ক্যানবেরা

৭৪. কোন প্রতিষ্ঠান ২১ ফেব্রুয়ারি আন্তর্জাতিক ভাষা দিবস হিসেবে স্বীকৃতি প্রদান করে?

ক.  EU

খ.  UNICEF

গ.  UNCHR

ঘ.  UNESCO

উত্তর:  UNESCO

৭৫. সতীদাহ প্রথা রহিতকরণ আইন পাস করেন কে?

ক.  লর্ড ক্যানিং

খ.  লর্ড বেন্টিঙ্ক

গ.  লর্ড রিপন

ঘ.  লর্ড কার্জন

উত্তর:  লর্ড বেন্টিঙ্ক

৭৬. মালয়েশিয়া কোন দেশের উপনিবেশ ছিল?

ক.  ব্রিটেন

খ.  পর্তুগাল

গ.  ফ্রান্স

ঘ.  যুক্তরাষ্ট্র

উত্তর:  ব্রিটেন

৭৭. ভারতে ক্যাবিনেট মিশন কখন এসেছিল?

ক.  ১৯৪০ সালে

খ.  ১৯৪২ সালে

গ.  ১৯৪৬ সালে

ঘ.  ১৯৪৭ সালে

উত্তর:  ১৯৪৬ সালে

৭৮. জাতীয় সংসদে কোরাম হয় কত জনে?

ক.  ৯০

খ.  ৭৫

গ.  ৭০

ঘ.  ৬০

উত্তর:  ৬০

৭৯. বাঁশের কেল্লা খ্যাত স্বাধীনতা সংগ্রামী কে?

ক.  ফকির মজনু শাহ

খ.  তিতুমীর

গ.  দুদু মিয়া

ঘ.  মীর কাশিম

উত্তর:  তিতুমীর

৮০. শীতকালে শরীরের চামড়া ফাটে কেন?

ক.  আর্দ্রতার অভাবে

খ.  রৌদ্রের অভাবে

গ.  ভিটামিনের অভাবে

ঘ.  স্নেহ জাতীয় পদার্থের অভাবে

উত্তর:  আর্দ্রতার অভাবে

More Question Bank

NTRCA

১৫তম শিক্ষক নিবন্ধন (স্কুল-২) প্রশ্ন সমাধান- ২০১৮ | 15th NTRCA Question Solution (School-2)- 2018 | Biddabari

প্রিয় চাকরি প্রত্যাশী, শিক্ষকতার মতো মহান পেশায় যারা নিজেদের ক্যারিয়ার গড়তে চান, তাদের জন্য NTRCA একটি সূবর্ণ সুযোগ। আমরা জানি খুব শীঘ্রই প্রকাশিত হতে যাচ্ছে ১৯তম বেসরকারি শিক্ষক নিবন্ধন সার্কুলার। সারাদেশে ৩৬ হাজার বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে যোগ্যতা সম্পন্ন শিক্ষক নিয়োগ দেওয়ার লক্ষ্যে শিক্ষক নিবন্ধন পরীক্ষা হয়ে থাকে। তাই, আসন্ন NTRCA ১৯তম শিক্ষক নিবন্ধনকে সামনে রেখে আপনাদের প্রস্তুতিকে আরো বেশি শাণিত করতে গুরুত্বপূর্ণ পরীক্ষা উপযোগী সাজেশন ও বিগত সালের প্রশ্ন সমাধান তুলে ধরছি।📚 আরও দেখুন: বিদ্যাবাড়ির  কোর্স আপনার সহায়ক হতে পারে।📚 আরও দেখুন:NTRCA- তে কীভাবেই আপনি প্রথমবারেই সফল হবেন?🎯 ১৯তম NTRCA প্রস্তুতি নেওয়ার কিছু কার্যকর টিপস:ক. বাংলা (Bengali):ভাষারীতি ও বিরাম চিহ্নের ব্যবহার, বাগধারা ও বাগবিধি, ভুল সংশোধন বা শুদ্ধকরণ, যথার্থ অনুবাদ ও শিরোনাম, সন্ধি বিচ্ছেদ, কারক বিভক্তি, সমাস...

BCS

৩১তম বিসিএস প্রশ্ন সমাধান | 31th BCS Question Solution | Biddabari

প্রিয় চাকরি প্রত্যাশী,বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (BPSC)-এর নির্ধারিত সময়সূচি অনুযায়ী নিয়মিতভাবে বিসিএস পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে।গত ৩০ জানুয়ারি ২০২৬ ইং তারিখে ৫০তম বিসিএস পরীক্ষা অনুষ্ঠিত হয়েছিল। ৫১তম বিসিএস সার্কুলার প্রকাশিত হওয়ার পর প্রস্তুতির সময় থাকবে খুবই সীমিত। তাই যারা ৫১তম বিসিএস টার্গেট করেছেন, তাদের এখন থেকেই সুপরিকল্পিতভাবে পড়াশোনা শুরু করা অত্যন্ত জরুরি।🔍 সাম্প্রতিক বিসিএস প্রশ্ন বিশ্লেষণসাম্প্রতিক বিসিএস পরীক্ষার প্রশ্নে দেখা গেছে অনেক পরিবর্তন এসেছে।তাই প্রস্তুতি নিতে হবে আরও বিশ্লেষণভিত্তিক, আপডেট ও টপিক-ফোকাসডভাবে।আরও দেখুন:২৮তম বিসিএস প্রশ্ন সমাধান | 28th BCS Question Solution | Biddabari২৯তম বিসিএস প্রশ্ন সমাধান | 29th BCS Question Solution | Biddabari ৩০তম বিসিএস প্রশ্ন সমাধান | 30th BCS Question Solution | Biddabari 🎯 ৫১তম বিসিএস প্রস্তুতির কার্যকর টিপস⏵ব...

Primary

প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা-২০১২ (মেঘনা) | Primary Question Solution 2012 | Biddabari

সুপ্রিয় চাকরি প্রত্যাশী,আপনারা অবগত আছেন যে, ইতোমধ্যেই সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ১৪,৩৮৫ পদে সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। এবারের নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হবে “সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক নিয়োগ বিধিমালা–২০২৫” অনুযায়ী নতুন পদ্ধতিতে হয়েছে।নিয়োগ প্রক্রিয়ায় মোট ৯০ নম্বরের লিখিত (MCQ Type) ও ১০ নম্বরের মৌখিক (ভাইভা) পরীক্ষার মাধ্যমে মেধার ভিত্তিতে (৯৩%) প্রার্থী নির্বাচন করা হবে। সাম্প্রতিক সময়ে বিসিএস ও অন্যান্য সরকারি নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র বিশ্লেষণ করলে দেখা যায়, প্রশ্নের প্যাটার্নে এসেছে ব্যাপক বৈচিত্র্য এবং প্রতিযোগিতাও বেড়েছে বহুগুণে। এই কঠিন প্রতিযোগিতায় টিকে থাকতে হলে কেবল পাস নম্বর (৫০%) অর্জন যথেষ্ট নয়; বরং লিখিত পরীক্ষায় সর্বাধিক নম্বর অর্জন করাই হতে হবে মূল লক্ষ্য।🔍লিখিত পরীক্ষার বিষয় ও নম্বর বণ্টন:◉    বাংলা— ২৫◉    ইংরেজি— ২৫◉    গণ...

ডাউনলোড করুন

বিদ্যাবাড়ি App

180K+

Learners

4.7

Positive
Reviews

180+

Skill based Courses

ডাউনলোড করুন বিদ্যাবাড়ি অ্যাপ,
শুরু করুন এখান থেকেই