প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা-২০১২ (কর্ণফুলী) | Primary Question Solution 2012 | Biddabari

সুপ্রিয় চাকরি প্রত্যাশী,

আপনারা অবগত আছেন যে, ইতোমধ্যেই সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ১৪,৩৮৫ পদে সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। এবারের নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হবে “সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক নিয়োগ বিধিমালা–২০২৫” অনুযায়ী নতুন পদ্ধতিতে হয়েছে।

নিয়োগ প্রক্রিয়ায় মোট ৯০ নম্বরের লিখিত (MCQ Type) ও ১০ নম্বরের মৌখিক (ভাইভা) পরীক্ষার মাধ্যমে মেধার ভিত্তিতে (৯৩%) প্রার্থী নির্বাচন করা হবে। সাম্প্রতিক সময়ে বিসিএস ও অন্যান্য সরকারি নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র বিশ্লেষণ করলে দেখা যায়, প্রশ্নের প্যাটার্নে এসেছে ব্যাপক বৈচিত্র্য এবং প্রতিযোগিতাও বেড়েছে বহুগুণে। এই কঠিন প্রতিযোগিতায় টিকে থাকতে হলে কেবল পাস নম্বর (৫০%) অর্জন যথেষ্ট নয়; বরং লিখিত পরীক্ষায় সর্বাধিক নম্বর অর্জন করাই হতে হবে মূল লক্ষ্য।

🔍লিখিত পরীক্ষার বিষয় ও নম্বর বণ্টন:

বাংলা— ২৫

ইংরেজি— ২৫

গণিত ও দৈনন্দিন বিজ্ঞান— ২০

সাধারণ জ্ঞান—২০

মোট: ৯০ নম্বর

সর্বোচ্চ নম্বর নিশ্চিত করতে প্রতিটি বিষয়ের জন্য প্রয়োজন একটি পূর্ণাঙ্গ, টপিকভিত্তিক প্রস্তুতি।

📚 আরও দেখুন:প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা – ২০১৮ (সেট: ৯৫৭৩) | Primary Question Solution - 2018

📚 আরও দেখুন:প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা – ২০১৮ (সেট: ৮১৬১) | Primary Question Solution – 2018

 

📚 আরও দেখুন:প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা – ২০১২ (করতোয়া) | Primary Question Solution PDF – 2012 (Corotoa)

 🎯বিগত প্রশ্নপত্রের গুরুত্ব

প্রাইমারির সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রস্তুতির ক্ষেত্রে বিগত সালের প্রশ্ন বিশ্লেষণ ও সমাধান অত্যন্ত কার্যকর। কারণ, কোন বিষয়ের কোন টপিক থেকে বেশি প্রশ্ন আসে, কোন টপিকগুলো বেশি গুরুত্বপূর্ণ বা কম গুরুত্বপূর্ণ, নিজের দুর্বল দিকগুলো কোথায় এসব জানা যায় প্রশ্ন বিশ্লেষণের মাধ্যমেই। এছাড়া অসংখ্য প্রশ্ন সলভ করার ফলে একটি শক্ত ভিত্তি তৈরি হয় এবং বিগত প্রশ্ন থেকেই অনেক প্রশ্ন সরাসরি কমন পাওয়া যায়, যা পরীক্ষায় ভালো নম্বর তুলতে সাহায্য করে।

আপনাদের প্রস্তুতির সহায়তায় বিদ্যাবাড়ি ধারাবাহিকভাবে বিগত সালের প্রাইমারি সহকারী শিক্ষক নিয়োগের প্রশ্নপত্রসমূহ নির্ভুল উত্তরসহ PDF ফরমেটে প্রকাশ করছে। ফলে আপনাকে আলাদা করে এই প্রশ্নগুলো কোথাও খুঁজতে হবে না — সবকিছু এক জায়গায়, এক ক্লিকেই পাবেন।

📘 আজ প্রকাশ করা হচ্ছে-

📄 প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা- ২০১২ (কর্ণফুলী) এর প্রশ্ন সমাধান PDF

📚 আরও দেখুন:প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা – ২০১৬ (মুক্তিযোদ্ধা কোটা) | Primary Question Solution – 2016 | Biddabari

📚 আরও দেখুন:প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা (৩য় পর্যায়) – ২০২২ | Primary Questoin Solution 2022| Biddabari

 

📚 প্রস্তুতির জন্য দেখুন:

ফাইলটি ডাউনলোড করে আপনি যেকোনো ডিভাইসে পড়তে পারবেন এবং প্রয়োজনে প্রিন্ট করে সংরক্ষণও করতে পারবেন।

প্রাইমারির সহকারী শিক্ষক হিসেবে সফলতা অর্জনের জন্য বিদ্যাবাড়িরপ্রাইমারি প্রধান শিক্ষক LIVE BATCH এ ভর্তি হয়ে অভিজ্ঞ শিক্ষকদের সঠিক গাইডলাইন অনুসরণ করুন— ইনশাআল্লাহ আপনার কাঙ্ক্ষিত সাফল্যনিশ্চিতহবে।



প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা-২০১২ (কর্ণফুলী) | Primary Question Solution 2012 | Biddabari PDF Download

প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা-২০১২ (কর্ণফুলী)

১. কোন বানানটি শুদ্ধ? 

ক. Contiguos 

খ. Contiguous  

গ. Contiguos 

ঘ. Conteguous  

উত্তর: Contiguous 

২. কোনটি শুদ্ধ বানান?

ক. Agricultural 

খ. Agrecultural  

গ. Agrecaltural  

ঘ. Agrucalturel 

উত্তর: Agricultural 

৩. কোনটি Abtract Noun?

ক. Elephant  

খ. Harbour  

গ. Strength  

ঘ. Dhaka 

উত্তর: Strength 

৪. কোনটি Common Noun?

ক. Truth  

খ. Bank

গ. Victory 

ঘ. Length 

উত্তর: Bank 

৫. “Who calling me”? বাক্যটির Passive form হবে-

ক. By whom am I called?

খ. By whom I am called?

গ. By whom I was called?

ঘ. By whom am I being called? 

উত্তর: By whom am I being called? 

৬. ‘Never tell a lie’.  বাক্যটির Passive form হবে-

ক. Let not a lie ever be told 

খ. Let a lie never be told  

গ. Let a lie not ever be told 

ঘ. Let never be told a lie 

উত্তর: Let not a lie ever be told

৭. The man said, ‘Good morning my friends’ বাক্যটির Indirect speech হবে-

ক. The man bade his friends good morning 

খ. The man wished his friends good morning 

গ. The man had told his friends good morning 

ঘ. The man wishes his friends good morning

উত্তর: The man wished his friends good morning

৮. He said to her, ‘What do you want’? বাক্যটির Indirect speech হবে-

ক. He told her what did she want  

খ. He told her what she wanted 

গ. He asked her what does she 

ঘ. He asked her what did she want

উত্তর: He told her what she wanted 

৯. I shall do it_____ pleasure.  বাক্যের শূন্যস্থানে সঠিক শব্দ বসবে-

ক. in

খ. at

গ. with

ঘ. to

উত্তর: with 

১০. He broke this jug___ a hundred price.  বাক্যের শূন্যস্থানে সঠিক শব্দ বসবে-

ক. to

খ. in

গ. into 

ঘ. with

উত্তর: into 

১১. নিচের কোন বাক্যটি শুদ্ধ? 

ক. He gave me a piece of advice 

খ. I went to my house 

গ. He applied for freeship  

ঘ. The meat is hard 

উত্তর: He gave me a piece of advice

১২. নিচের কোন বাক্যটি শুদ্ধ?

ক. He came this morning 

খ. Asad is sick  

গ. Anis told me a liar 

ঘ. Put you sign here 

উত্তর: Asad is sick 

১৩. কোনটি ‘Sacred’ শব্দের সমার্থক শব্দ?

ক. Secular 

খ. Divine  

গ. Evil  

ঘ. Profane 

উত্তর: Divine 

১৪. কোনটি ‘Gigantic’ শব্দের সমার্থক শব্দ?

ক. Small

খ. Little 

গ. Large  

ঘ. Minute  

উত্তর: Large 

১৫. ‘White elephant’ এর অর্থ-

ক. A very cheap thing

খ. Very costly possession 

গ. Dead elephant  

ঘ. White coloured elephant

উত্তর: Very costly possession 

১৬. আমি বেদুঈন, আমি চেঙ্গিস 

আমি আপনারে ছাড়া করি না কাহারে কুর্নিশ। 

পঙ্‌ক্তিটির রচয়িতা কে?

ক. রবীন্দ্রনাথ ঠাকুর 

খ. কাজী নজরুল ইসলাম

গ. গোলাম মোস্তফা

ঘ. ফররুখ আহমদ

উত্তর: কাজী নজরুল ইসলাম

১৭. ‘বরফ গলা নদী’ উপন্যাসটির রচিয়তা কে?

ক. জহির রায়হান

খ. সৈয়দ এমদাদ আলী

গ. হুমায়ূন আহমেদ

ঘ. প্রমথ নাথ বিশী

উত্তর: জহির রায়হান 

১৮. ‘রক্তকরবী’ নাটকটি কার রচনা?

ক. গিরিশ চন্দ্র ঘোষ

খ. কায়কোবাদ

গ. রবীন্দ্রনাথ ঠাকুর

ঘ. সৈয়দ শামসুল হক

উত্তর: রবীন্দ্রনাথ ঠাকুর 

১৯. ‘যা কষ্টে লাভ করা যায়’-এককথায় কী হবে?

ক. দুর্লভ

খ. কষ্টার্জিত

গ. দুর্জয়

ঘ. পরিশ্রমলব্ধ

উত্তর: দুর্লভ 

২০. ‘আবক্ষ জলে নেমে স্নান’-এককথায় কী হবে?

ক. স্নান

খ. প্রক্ষালন

গ. অবগাহন

ঘ. পদধৌত

উত্তর: অবগাহন 

২১. কোন বানানটি শুদ্ধ?

ক. পসারিণী

খ. পসারিনি

গ. পসারিনী

ঘ. পসারীনী

উত্তর: পসারিণী 

২২. কোনটি শুদ্ধ বানান?

ক. আনুষঙ্গিক

খ. আনুসাঙ্গিক

গ. অনুষঙ্গিক

ঘ. আনূষঙ্গিক

উত্তর: আনুষঙ্গিক 

২৩.খালেদ ‘বই’ পড়ে- বাক্যের উদ্ধৃত শব্দটি কোন কারকে কোন বিভক্তি?

ক. করণে শূন্য

খ. অধিকরণে শূন্য

গ. কর্মে শূন্য

ঘ. অপাদানে শূন্য

উত্তর: কর্মে শূন্য

২৪.‘ব্যায়ামে’ শরীর ভাল থাকে- বাক্যের উদ্ধৃত শব্দটি কোন কারকে কোন বিভক্তি?

ক. করণে ৭মী

খ. কর্মে ৭মী

গ. অপাদানে ৭মী

ঘ. অধিকরণে ৭মী

উত্তর: করণে ৭মী

২৫. ‘দ্যুলোক’ শব্দের সন্ধি-বিচ্ছেদ কোনটি?

ক. দুঃ + লোক

খ. দিব্ + লোক

গ. দুঃ + লোক

ঘ. দুত + লোক

উত্তর: দিব্ + লোক 

২৬. ‘মৌমাছি’ কোন সমাস (মৌ সংগ্রহকারী মাছি)?

ক. তৎপুরুষ

খ. অব্যয়ীভাব

গ. কর্মধারয়

ঘ. দ্বিগু

উত্তর: কর্মধারয় 

২৭. ‘অসুখ’ কোন সমাস (নাই সুখ যার)?

ক. তৎপুরুষ

খ. কর্মধারয়

গ. অব্যয়ীভাব

ঘ. বহুব্রীহি

উত্তর: বহুব্রীহি 

২৮. ‘মুখচোরা’ বাগধারাটির অর্থ কি?

ক. লাজুক

খ. ভীতু

গ. স্পষ্টভাষী

ঘ. বাচাল

উত্তর: লাজুক 

২৯.কোনটি ‘পৃথিবী’ শব্দের সমার্থক শব্দ?

ক. বসুধা

খ. সবিতা

গ. মিহির

ঘ. ভূধর

উত্তর: বসুধা 

৩০. ‘ঔদ্ধত্য’ শব্দের বিপরীতার্থক শব্দ কোনটি?

ক. সরল

খ. বিনয়

গ. শান্ত

ঘ. বিনীত

উত্তর: বিনয় 

৩১. একটি পেন্ডুলাম ঘড়ি বিষুবরেখা থেকে মেরুতে নিলে ঘড়িটি-

ক. স্লো হবে

খ. ফাস্ট হবে

গ. ঠিক সময় দেবে

ঘ. কোনো রকম প্রভাবিত হবে না

উত্তর: ফাস্ট হবে 

৩২. মাধ্যাকর্ষণজনিত ত্বরণ সর্বোচ্চ কোথায়?

ক. ভূ-পৃষ্ঠে

খ. ভূ-পৃষ্ঠ থেকে ১০০০ মিটার উপরে 

গ. ভূ-কেন্দ্রে

ঘ. ভূ-পৃষ্ঠ থেকে ১০০০ মিটার নিচে

উত্তর: ভূ-পৃষ্ঠে 

৩৩.বায়ুমণ্ডলের কোন উপাদান অতি বেগুনি রশ্মিকে শোষণ করে?

ক. অক্সিজেন

খ. নাইট্রোজেন

গ. ওজোন

ঘ. হিলিয়াম

উত্তর: ওজোন 

৩৪. নিচের কোন যৌগটি ভিটামিন সি?

ক. সাইট্রিক এসিড

খ. অ্যাসকরবিক এসিড

গ. অ্যাসিটিক এসিড

ঘ. অক্সালিক এসিড

উত্তর: অ্যাসকরবিক এসিড 

৩৫. ১৯৭১ সালের মুক্তিযুদ্ধকালে জাতিসংঘের মহাসচিব কে ছিলেন?

ক.  কফি অনাান

খ.  উথান্ট

গ.  দ্যাগ হ্যামারশোল্ড

ঘ.  ভুট্রোস ঘালি

উত্তর:  উথান্ট 

৩৬. ‘এডেন’ সমুদ্রবন্দরটি কোথায় অবস্থিত?

ক.  ইয়েমেন

খ.  জর্ডান

গ.  কাতার

ঘ.  সংযুক্ত আরব আমিরাত

উত্তর:  ইয়েমেন 

৩৭. প্রাণী কোন প্রক্রিয়ায় কার্বন ডাই অক্সাইড তৈরি করে?

ক.  ব্যাপন

খ.  রেচন

গ.  শ্বসন

ঘ.  অভিস্রবণ

উত্তর:  শ্বসন 

৩৮. কোনটি পৃথিবীর বিশাল প্রাকৃতিক শোধনাগার?

ক.  বায়ু

খ.  মাটি

গ. পানি

ঘ. গাছপালা

উত্তর: মাটি 

৩৯. বায়ুমণ্ডলের কার্বন ডাই অক্সাইড বৃদ্ধির প্রধান কারণ কি?

ক.  গাছপালা কমে যাওয়া

খ.  ভূ-পৃষ্ঠের কার্বনেট শিলার ভাঙন

গ.  যানবাহনের সংখ্যা বৃদ্ধি

ঘ.  ব্যাপক হারে জনসংখ্যা বৃদ্ধি

উত্তর:  গাছপালা কমে যাওয়া 

৪০. কোন রোগের নির্দিষ্ট লক্ষণ নেই?

ক.  এইডস

খ.  গনোরিয়া

গ.  গলগণ্ড রোগ

ঘ.  গোদ রোগ

উত্তর:  গনোরিয়া 

৪১. ––– এর অভাবে ঠোঁটে ও জিহ্বায় ঘা হয়?

ক.  বিটামিন এ

খ.  ভিটামিন বি

গ.  ভিটামিন সি

ঘ.  ভিটামিন ডি

উত্তর:  ভিটামিন বি

৪২. ‘শিমের বিচি’ কোন ধরনের খাদ্য?

ক.  আমিষ

খ.  শ্বেতসার

গ.  স্নেহ জাতীয়

ঘ.  ভিটামিন

উত্তর:  আমিষ 

৪৩. কোনটির অভাবে গলগণ্ড হয়?

ক.  ভিটামিন এ

খ.  ক্যালসিয়াম

গ.  সোডিয়াম

ঘ.  আয়োডিন

উত্তর:  আয়োডিন 

৪৪. পৃথিবীকে একবার প্রদক্ষিণ করতে চাঁদ এর সময় লাগে-

ক.  ২৯ দিন ১২ ঘণ্টা

খ.  ২৭ দিন ১৭ ঘণ্টা 

গ.  ২৮ দিন ২ ঘণ্টা 

ঘ.  ২৮ দিন ৫ ঘণ্টা 

উত্তর:  ২৯ দিন ১২ ঘণ্টা

৪৫. ‘বিশ্ব পরিবেশ দিবস’ কবে পালন করা হয়?

ক.  ৫ এপ্রিল

খ.  ৫ মে

গ.  ৫ জুন

ঘ.  ৫ জুলাই

উত্তর:  ৫ জুন 

৪৬. বাংলাদেশ জাতিসংঘের কততম সদস্য?

ক.  ১৩৬

খ.  ১৩৭

গ.  ১৩৮

ঘ.  ১৩৯

উত্তর:  ১৩৬ 

৪৭. কোন ধাতু সবচেয়ে তাড়াতাড়ি ক্ষয়প্রাপ্ত হয়?

ক.  দস্তা

খ.  অ্যালুমিনিয়াম

গ.  তামা

ঘ.  পরস্পরের সংস্পর্শে থাকা তামা ও অ্যালুমিনিয়াম

উত্তর:  দস্তা 

৪৮. পঁচা ডিমের গন্ধের জন্য দায়ী-

ক.  ইথেন

খ.  হাইড্রোজেন সালফাইড

গ.  মিথেন

ঘ.  হিলিয়াম

উত্তর:  হাইড্রোজেন সালফাইড 

৪৯. ১০২৪ বাইট = কত?

ক.  ১ মেগাবাইট

খ.  ১ গিগাবাইট

গ.  ১ কিলোবাইট

ঘ.  ১ টেরাবাইট

উত্তর:  ১ কিলোবাইট 

৫০. কোন হরমোনের অভাবে ডায়াবেটিস রোগ হয়?

ক.  থাইরোসিন

খ.  গ্লুকাগন

গ.  ইনসুলিন

ঘ.  এড্রিনালিন

উত্তর:  ইনসুলিন 

৫১. পরিবেশের ভারসাম্য রক্ষার জন্য কোনো দেশের মোট আয়তনের শতকরা কত ভাগ বনভূমি থাকা আবশ্যক?

ক.  ৯ ভাগ

খ.  ১৬ ভাগ

গ.  ১৯. ৮ ভাগ

ঘ.  ২৫ ভাগ

উত্তর:  ২৫ ভাগ 

৫২. কোন প্রকার মাটির পানি ধারণ ক্ষমতা সবচেয়ে বেশি?

ক.  বেলে মাটি

খ.  এটেল মাটি

গ.  দোআঁশ মাটি

ঘ.  কোনোটিই নয়

উত্তর:  এটেল মাটি

৫৩. একটি জ্বলন্ত মোমবাতিতে কাঁচের গ্লাস দ্বারা ঢাকলে মোমবাতি নিভে যায়, কারণ-

ক.  কাঁচ আলোকে জ্বলতে বাধা দেয়

খ.  পাত্রের ভিতর বায়ুশূন্য হয়ে যায়

গ.  গ্লাসের ভিতর হাইড্রোজেন সরবরাহ বন্ধ হয়ে যায়

ঘ.  গ্লাসের ভিতর অক্সিজেন সরবরাহ বন্ধ হয়ে যায়

উত্তর:  গ্লাসের ভিতর অক্সিজেন সরবরাহ বন্ধ হয়ে যায়

৫৪. আদমসুরত বলা হয়-

ক.  কালপুরুষকে

খ.  সপ্তর্ষিমণ্ডলকে

গ.  ক্যাসিওপিয়াকে

ঘ.  সুরনদীকে

উত্তর:  কালপুরুষকে 

৫৫. পৃথিবীপৃষ্ঠ থেকে ভিতরে গেলে মাধ্যাকর্ষণ শক্তি-

ক.  কমে যাবে

খ.  বেড়ে যাবে

গ.  অপরিবর্তিত থাকবে

ঘ.  কোনোটিই নয়

উত্তর:  কমে যাবে 

৫৬. কুয়েত কোন সাগরের তীরে অবস্থিত?

ক.  বঙ্গোপসাগর

খ.  ভারত মহাসাগর

গ.  পারস্য উপসাগর

ঘ.  আরব সাগর

উত্তর: পারস্য উপসাগর

৫৭. কোনো স্থানে সময় যখন রবিবার সকাল ৬ টা তখন এর ১৮০ ডিগ্রি পশ্চিম দিকে অবস্থিত স্থানের সময় হবে-

ক.  শনিবার রাত ১২টা

খ.  শনিবার সন্ধ্যা ৬টা

গ.  রবিবার দুপুর ২টা

ঘ.  রবিবার সন্ধ্যা ৬টা 

উত্তর:  শনিবার সন্ধ্যা ৬টা 

৫৮. আজকের কোন দেশটি প্রাচীনকালে পারস্য নামে পরিচিত ছিল?

ক.  ইরাক

খ.  ইরান

গ.  মিশর

ঘ.  লিবিয়া

উত্তর:  ইরান 

৫৯. ইবনে বতুতা কোন শতকে বাংলাদেশে আসেন?

ক.  চতুর্দশ

খ.  সপ্তদশ

গ.  অষ্টাদশ

ঘ.  ত্রয়োদশ

উত্তর:  চতুর্দশ 

৬০. পূর্ব পাকিস্তানে গণঅভ্যুত্থান কত সালে হয়?

ক.  ১৯৪৮ সালে

খ.  ১৯৫২ সালে

গ.  ১৯৬৯ সালে 

ঘ.  ১৯৭১ সালে

উত্তর:  ১৯৬৯ সালে 

৬১. ভারতবর্ষে ‘ঘোড়ার ডাক’ এর প্রচলন করেন-

ক.  আকবর

খ.  শেরশাহ

গ.  মুহম্মদ বিন তোঘলক

ঘ.  আওরঙ্গজেব

উত্তর:  শেরশাহ 

৬২. পূর্ব বাংলা প্রাদেশিক নির্বাচন কত সালে অনুষ্ঠিত হয়?

ক.  ১৯৫২ সালে 

খ.  ১৯৫৪ সালে 

গ.  ১৯৫৬ সালে

ঘ.  ১৯৫৭ সালে 

উত্তর:  ১৯৫৪ সালে

৬৩. প্রথম ‘সাফ’ গেমস অনুষ্ঠিত হয় কত সালে?

ক.  ১৯৮২ সালে

খ.  ১৯৮৩ সালে

গ.  ১৯৮৪ সালে

ঘ.  ১৯৮৫ সালে 

উত্তর:  ১৯৮৪ সালে 

[নোট: ১৫ তম সাফ গেমস ২০২৬ সালে শ্রীলঙ্কায় অনুষ্ঠিত হবে।]

৬৪. ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়-

ক.  ১৮২১ সালে

খ.  ১৮৭০ সালে 

গ.  ১৯১০ সালে 

ঘ.  ১৯২১ সালে 

উত্তর:  ১৯২১ সালে 

৬৫. কর্ণফুলী কাগজকলে কাঁচামাল হিসেবে ব্যবহার করা হয়-

ক.  বাঁশ

খ.  আখের ছোবড়া

গ.  পাটকাঠি

ঘ.  ধানের খড়

উত্তর:  বাঁশ 

৬৬. ৬ জন শ্রমিক ৫ দিনে ১৮০০ টাকা আয় করে। ১০ জন শ্রমিক কতদিনে সমপরিমাণ টাকা করবে?

ক.  ৩ দিনে

খ.  ৪ দিনে

গ.  ৫ দিনে

ঘ.  ৬ দিনে

উত্তর:  ৩ দিনে 

৬৭. লঞ্চ ও স্রোতের গতিবেগ যথাক্রমে ঘণ্টায় ১৫ কি. মি.  ও ৫ কি. মি. । নদী পথে ৪০ কি. মি.  দূরত্ব অতিক্রম করে পুনরায় যথাস্থানে ফিরে আসতে সময় লাগবে-

ক.  ৫ ঘণ্টা

খ.  ৬ ঘণ্টা

গ.  ৭ ঘণ্টা 

ঘ.  ৮ ঘণ্টা 

উত্তর:  ৬ ঘণ্টা 

৬৮. একজন লোক সপ্তাহে ৪৫০০ টাকা আয় করেন এবং ৩০০০ টাকা ব্যয় করেন। তার আয়ের সাথে সঞ্চয়ের অনুপাত হবে

ক.  ৩ : ২

খ.  ৩ : ১

গ.  ২ : ১

ঘ.  ৫ : ২

উত্তর:  ৩ : ১ 

৬৯. ৩২ লিটার অকটেন-পেট্রোল মিশ্রণে, পেট্রোল ও অকটেনের অনুপাত ৫ : ৩। এতে আর কত অকটেন মিশালে পেট্রোল ও অকটেনের অনুপাত ৪ : ৫ হবে?

ক.  ১০ লিটার

খ.  ১৫ লিটার

গ.  ১৩ লিটার 

ঘ.  ১৫ লিটার 

উত্তর:  ১৩ লিটার 

৭০. নিচের ভগ্নাংশগুলোর মধ্যে কোনটি বৃহত্তম?

ক.  ৩/৪

খ.  ৫/৬ 

গ.  ৭/৯ 

ঘ.  ৮/১১ 

উত্তর:  ৫/৬  

৭১. একটি গ্রামের লোকসংখ্যা ১০% হারে বর্ধিত হয়ে ১৬৫০ হলে, পূর্বে লোকসংখ্যা কত ছিল?

ক.  ১৪০০

খ.  ১৫০০

গ.  ১৫৪০

ঘ.  ১৫৮০

উত্তর:  ১৫০০ 

৭২. ১৩ সে.মি. ব্যাসার্ধবিশিষ্ট কোনো বৃত্তের কেন্দ্র হতে ২৪ সেমি দীর্ঘ জ্যা-এর উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য হবে-

ক.  ৫ সে.মি.

খ.  ৬ সে.মি.

গ.  ৭ সে.মি.

ঘ.  ৮ সে.মি.

উত্তর:  ৫ সে.মি. 

৭৩. একটি সুষম ষড়ভুজের একটি অন্তঃকোণের পরিমাণ হবে-

ক.  ৯০ ডিগ্রি

খ.  ১০৫ ডিগ্রি

গ.  ১২০ ডিগ্রি

ঘ.  ১৪৫ ডিগ্রি

উত্তর:  ১২০ ডিগ্রি 

৭৪. একজন দোকানদার ১২% লাভে একটি জিনিস ৫৬ টাকায় বিক্রি করেন। জিনিসটির ক্রয়মূল্য কত?

ক.  ৪৬ টাকা

খ.  ৪৮ টাকা

গ.  ৫০ টাকা

ঘ.  ৫২ টাকা

উত্তর:  ৫০ টাকা 

৭৫. কোনো পরীক্ষায় ২০% পরীক্ষার্থী ইংরেজিতে, ১৮% পরীক্ষার্থী গণিতে এবং ১১% পরীক্ষার্থী উভয় বিষয়ে ফেল করেছে। শতকরা কতজন পরীক্ষার্থী উভয় বিষয়ে পাশ করেছে?

ক.  ৭০ জন

খ.  ৭৩ জন

গ.  ৭৫ জন

ঘ.  ৭৬ জন

উত্তর:  ৭৩ জন 

৭৬. ১ হতে ৬৫ পর্যন্ত ক্রমিক সংখ্যাগুলোর গড় কত?

ক.  ৩৩

খ.  ৩৪

গ.  ৩৬

ঘ.  ৩০

উত্তর:  ৩৩ 

৭৭. একজন মাঝি স্রোতের অনুকূলে ২ ঘণ্টায় ৬ মাইল যায়  এবং ৫ ঘণ্টায় যাত্রাস্থানে ফিরে আসে। তার মোট ভ্রমণে প্রতি ঘণ্টায় গড়বেগ কত?

ক.  ১(৫/৮)

খ.  ১(৫/৭)

গ.  ১(৫/৬) 

ঘ.  ১(৪/৫) 

উত্তর:  ১(৫/৭) 



ক.  ০. ০১

খ.  ০. ১

গ.  ০. ০০১

ঘ.  ০. ০০৪

উত্তর:  ০. ০১ 

৭৯. z + (1/z) = 4 হলে, z3 + (1/z3) এর মান হবে-

ক.  40

খ.  48

গ.  52

ঘ.  76

উত্তর:  52 

৮০. x2 – y2 – 2y – 1 এর একটি উৎপাদক-

ক.  x – y – 1

খ.  x + y – 1

গ.  x – y + 1

ঘ.  x + 2y + 1

উত্তর:  x – y – 1



More Question Bank

NTRCA

১৫তম শিক্ষক নিবন্ধন (স্কুল-২) প্রশ্ন সমাধান- ২০১৮ | 15th NTRCA Question Solution (School-2)- 2018 | Biddabari

প্রিয় চাকরি প্রত্যাশী, শিক্ষকতার মতো মহান পেশায় যারা নিজেদের ক্যারিয়ার গড়তে চান, তাদের জন্য NTRCA একটি সূবর্ণ সুযোগ। আমরা জানি খুব শীঘ্রই প্রকাশিত হতে যাচ্ছে ১৯তম বেসরকারি শিক্ষক নিবন্ধন সার্কুলার। সারাদেশে ৩৬ হাজার বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে যোগ্যতা সম্পন্ন শিক্ষক নিয়োগ দেওয়ার লক্ষ্যে শিক্ষক নিবন্ধন পরীক্ষা হয়ে থাকে। তাই, আসন্ন NTRCA ১৯তম শিক্ষক নিবন্ধনকে সামনে রেখে আপনাদের প্রস্তুতিকে আরো বেশি শাণিত করতে গুরুত্বপূর্ণ পরীক্ষা উপযোগী সাজেশন ও বিগত সালের প্রশ্ন সমাধান তুলে ধরছি।📚 আরও দেখুন: বিদ্যাবাড়ির  কোর্স আপনার সহায়ক হতে পারে।📚 আরও দেখুন:NTRCA- তে কীভাবেই আপনি প্রথমবারেই সফল হবেন?🎯 ১৯তম NTRCA প্রস্তুতি নেওয়ার কিছু কার্যকর টিপস:ক. বাংলা (Bengali):ভাষারীতি ও বিরাম চিহ্নের ব্যবহার, বাগধারা ও বাগবিধি, ভুল সংশোধন বা শুদ্ধকরণ, যথার্থ অনুবাদ ও শিরোনাম, সন্ধি বিচ্ছেদ, কারক বিভক্তি, সমাস...

BCS

৩১তম বিসিএস প্রশ্ন সমাধান | 31th BCS Question Solution | Biddabari

প্রিয় চাকরি প্রত্যাশী,বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (BPSC)-এর নির্ধারিত সময়সূচি অনুযায়ী নিয়মিতভাবে বিসিএস পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে।গত ৩০ জানুয়ারি ২০২৬ ইং তারিখে ৫০তম বিসিএস পরীক্ষা অনুষ্ঠিত হয়েছিল। ৫১তম বিসিএস সার্কুলার প্রকাশিত হওয়ার পর প্রস্তুতির সময় থাকবে খুবই সীমিত। তাই যারা ৫১তম বিসিএস টার্গেট করেছেন, তাদের এখন থেকেই সুপরিকল্পিতভাবে পড়াশোনা শুরু করা অত্যন্ত জরুরি।🔍 সাম্প্রতিক বিসিএস প্রশ্ন বিশ্লেষণসাম্প্রতিক বিসিএস পরীক্ষার প্রশ্নে দেখা গেছে অনেক পরিবর্তন এসেছে।তাই প্রস্তুতি নিতে হবে আরও বিশ্লেষণভিত্তিক, আপডেট ও টপিক-ফোকাসডভাবে।আরও দেখুন:২৮তম বিসিএস প্রশ্ন সমাধান | 28th BCS Question Solution | Biddabari২৯তম বিসিএস প্রশ্ন সমাধান | 29th BCS Question Solution | Biddabari ৩০তম বিসিএস প্রশ্ন সমাধান | 30th BCS Question Solution | Biddabari 🎯 ৫১তম বিসিএস প্রস্তুতির কার্যকর টিপস⏵ব...

Primary

প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা-২০১২ (মেঘনা) | Primary Question Solution 2012 | Biddabari

সুপ্রিয় চাকরি প্রত্যাশী,আপনারা অবগত আছেন যে, ইতোমধ্যেই সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ১৪,৩৮৫ পদে সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। এবারের নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হবে “সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক নিয়োগ বিধিমালা–২০২৫” অনুযায়ী নতুন পদ্ধতিতে হয়েছে।নিয়োগ প্রক্রিয়ায় মোট ৯০ নম্বরের লিখিত (MCQ Type) ও ১০ নম্বরের মৌখিক (ভাইভা) পরীক্ষার মাধ্যমে মেধার ভিত্তিতে (৯৩%) প্রার্থী নির্বাচন করা হবে। সাম্প্রতিক সময়ে বিসিএস ও অন্যান্য সরকারি নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র বিশ্লেষণ করলে দেখা যায়, প্রশ্নের প্যাটার্নে এসেছে ব্যাপক বৈচিত্র্য এবং প্রতিযোগিতাও বেড়েছে বহুগুণে। এই কঠিন প্রতিযোগিতায় টিকে থাকতে হলে কেবল পাস নম্বর (৫০%) অর্জন যথেষ্ট নয়; বরং লিখিত পরীক্ষায় সর্বাধিক নম্বর অর্জন করাই হতে হবে মূল লক্ষ্য।🔍লিখিত পরীক্ষার বিষয় ও নম্বর বণ্টন:◉    বাংলা— ২৫◉    ইংরেজি— ২৫◉    গণ...

ডাউনলোড করুন

বিদ্যাবাড়ি App

180K+

Learners

4.7

Positive
Reviews

180+

Skill based Courses

ডাউনলোড করুন বিদ্যাবাড়ি অ্যাপ,
শুরু করুন এখান থেকেই