বাংলাদেশ ট্যুরিজম বোর্ড নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ | Bangladesh Tourism Board Job Circular 2026 | Biddabari
এই চাকরি সম্পর্কে
সুপ্রিয় চাকরি প্রত্যাশী, আপনাদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, ৩০ মার্চ ২০২৬ ইং বাংলাদেশ ট্যুরিজম বোর্ড নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ | Bangladesh Tourism Board Job Circular 2026 প্রকাশিত হয়েছে। বাংলাদেশ ট্যুরিজম বোর্ড নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ | Bangladesh Tourism Board Job Circular 2026 এর তথ্য মতে, জাতীয় বেতন স্কেল ২০১৫ অনুযায়ী, ১৩ তম গ্রেড থেকে ২০ তম গ্রেডের ৩টি ক্যাটাগরিতে সর্বমোট ০৭টি জন প্রার্থীকে নিয়োগ প্রদান করা হবে । প্রার্থীর বয়সসীমা ১ এপ্রিল ২০২৬ইং তারিখে সর্বনিম্ন ১৮ ও সর্বোচ্চ ৩২ বছর । বয়স গণনার ক্ষেত্রে কোনো এফিডেভিট গ্রহণযোগ্য নয়।
বাংলাদেশ ট্যুরিজম বোর্ড নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ | Bangladesh Tourism Board Job Circular 2026 এর তথ্যমতে, প্রার্থীদের কম্পিউটার চালনায় দক্ষতা সম্পন্ন হতে হবে।
বাংলাদেশ ট্যুরিজম বোর্ড নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ | Bangladesh Tourism Board Job Circular 2026 এর গুরুত্বপূর্ণতথ্য:
পদসংখ্যা: ০৭টি ।
আবেদন ফি: ৫০ টাকা হতে ১১২ টাকা।তবে সকল গ্রেডের পদের ক্ষেত্রে অনগ্রসর শ্রেণির(ক্ষুদ্র-নৃ গোষ্ঠী,শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গ)প্রার্থীর ক্ষেত্রে আবেদন ফি ৫০ টাকা।
আবেদনের বয়সসীমা: ১ এপ্রিল ২০২৬ইং তারিখে সর্বনিম্ন ১৮ বছর হতে সর্বোচ্চ ৩২ বছর।
আবেদনের সময়সীমা: ১ এপ্রিল ২০২৬ইং তারিখে সকাল ১০:০০ টা হতে ৩০ এপ্রিল ২০২৬ ইং বিকাল ০৫:০০টা পর্যন্ত ।
আবেদন ফি জমাদানের মাধ্যম: টেলিটক প্রিপেইড মোবাইল নম্বর থেকে SMS এর মাধ্যমে।
আবেদনের প্রক্রিয়া: পদানুসারে, প্রার্থীদের অনলাইনে http://btb.teletalk.com.bd/ ওয়েবসাইটে প্রবেশ করে আবেদন করতে হবে।
আরোও দেখুন,
বাংলাদেশ ব্যাংক সহকারী পরিচালক নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬
বাংলাদেশ সাবমেরিন ক্যাবলস পিএলসি (BSCPLC) বিজ্ঞপ্তি ২০২৬
এই চাকরির বিবরণ
বাংলাদেশ ট্যুরিজম বোর্ড নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ | BangladeshTourism Board Job Circular 2026 এর বিস্তারিত:
অনলাইনে আবেদনপত্র পূরণ সংক্রান্ত নিয়মাবলী ও শর্তাবলী:
০১। নিয়োগের ক্ষেত্রে সর্বশেষ জারিকৃত সরকারি বিধি-বিধান অনুসরণ করা হবে।
০২। অনলাইনে আবেদন করার পদ্ধতি: (ক) পরীক্ষায় অংশগ্রহণে ইচ্ছুক ব্যক্তি https://btb.teletalk.com.bd এই লিংক হতে আবেদনপত্র পূরণ করতে পারবেন। উল্লেখ্য, নিয়োগ বিজ্ঞপ্তিটি বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের (www.tourismboard.gov.bd ) ওয়েবসাইটেও পাওয়া যাবে।
(খ) আবেদনের সময়সীমা নিম্নরূপ:
i. Online-এ আবেদনপত্র পূরণ ও পরীক্ষার ফি জমাদান শুরুর তারিখ: ০১.০৪.২০২৬ খ্রি. সকাল ১০:০০ টা থেকে।
ii. Online-এ আবেদনপত্র পূরণ ও পরীক্ষার ফি জমাদানের শেষ তারিখ: ৩০.০৪.২০২৬ খ্রি. বিকাল ০৫:০০ টা পর্যন্ত।
iii. উক্ত সময়সীমার মধ্যে User ID প্রাপ্ত প্রার্থীগণ Online এ আবেদনপত্র Submit এর সময় থেকে পরবর্তী ৭২ বোহাত্তর) ঘন্টার মধ্যে এসএমএস (SMS) এর মাধ্যমে পরীক্ষার ফি জমা দিতে পারবেন। উল্লেখ্য, নির্ধারিত তারিখ ও সময়ের পরে কোনো আবেদনপত্র গ্রহণ করা হবে না।
(গ) Online এ পূরণকৃত আবেদনপত্রে প্রদত্ত তথ্যের সঠিকতা সম্পর্কে শতভাগ নিশ্চিত হওয়া: Online এ পূরণকৃত আবেদনপত্রের
তথ্যই যেহেতু পরবর্তীতে সকল কার্যক্রমে ব্যবহৃত হবে, সেহেতু Online এ আবেদনপত্র Submit করার পূর্বেই পূরণকৃত সকল তথ্যের সঠিকতা সম্পর্কে প্রার্থী শতভাগ নিশ্চিত হবেন।
(ঘ) ছবি (Photo): আবেদন ফরম (Application From) সঠিকভাবে পূরণ সম্পন্ন হলে Application ফরমটির Preview দেখা যাবে। Preview-এর নির্ধারিত স্থানে প্রার্থীকে নির্দিষ্ট মাপের নিজের সদ্য তোলা রঙিন ছবি Scan করে Upload করতে হবে। সাদা-কালো ছবি গ্রহণযোগ্য হবে না। উল্লেখ্য, ছবির আয়তন হবে 300×300 Pixel (JPG Format), কোনভাবেই এর কম বা বেশী নয় এবং File Size হবে সর্বোচ্চ 100KB. উল্লিখিত মাপের ছবি না হলে আবেদনপত্র বাতিল হবে। সাইডভিউ/সানগ্লাসসহ ছবি গ্রহণযোগ্য হবে না। Home Page এর Help Menu তে ক্লিক করলে Photo এবং Signature সম্পর্কে বিস্তারিত নির্দেশনা পাওয়া যাবে।
(৬) স্বাক্ষর (Signature): Application Preview স্বাক্ষরের জন্য নির্ধারিত স্থানে নিজের স্বাক্ষর Upload করতে হবে। উল্লেখ্য, স্বাক্ষরের আয়তন হবে 300×80 Pixel (JPG Format) এবং তা কোনোভাবেই এর কম বা বেশী হবে না।
(চ) SMS প্রেরণের নিয়মাবলী ও পরীক্ষার ফি প্রদান: Online এ আবেদনপত্র (Application Form) যথাযথভাবে পূরণপূর্বক নির্দেশনামতে ছবি (Photo) এবং স্বাক্ষর (Signature) Upload করে প্রার্থী কর্তৃক আবেদনপত্র Submission সম্পন্ন হলে কম্পিউটারে ছবিসহ Application Preview কপি দেখা যাবে। আবেদনপত্র Submit করা সম্পন্ন হলে প্রার্থী একটি User ID, ছবি এবং স্বাক্ষরযুক্ত একটি Applicant's copy পাবেন। যদি Applicant's copy তে কোনো তথ্য ভুল থাকে বা অস্পষ্ট ছবি (সম্পূর্ণ কালো/সম্পূর্ণ সাদা/ঘোলা) বা ছবি/স্বাক্ষর সঠিক না থাকে তাহলে পুনরায় আবেদন করতে পারবেন। তবে আবেদন ফি জমাদানের পরে আর কোনো পরিবর্তন/পরিমার্জন। পরিবর্ধন গ্রহণযোগ্য নয়। আবেদন ফি জমাদানের পূর্বে প্রার্থী অবশ্যই উক্ত Applicant's copy তে তার সাম্প্রতিক তোলা রঙিন ছবি, নির্ভুল তথ্য ও স্বাক্ষর সংযুক্ত থাকা ও এর সঠিকতার বিষয়টি PDF Copy ডাউনলোডপূর্বক এর রঙিন কপি প্রিন্ট করে সংরক্ষণ করবেন। Applicant's কপিতে একটি User ID দেয়া থাকবে এবং এ User ID ব্যবহার করে Teletalk Bangladesh Limited কর্তৃক SMS এর মাধ্যমে প্রদত্ত নির্দেশনা অনুসারে প্রার্থীকে নিম্নবর্ণিত পদ্ধতিতে যেকোনো Teletalk Pre-paid Mobile নম্বরের মাধ্যমে SMS করে ক্রমিক নং ১-২ পর্যন্ত পদসমূহের। যেকোন একটি পদে আবেদনের জন্য পরীক্ষার ফি বাবদ ১০০/-(একশত) টাকা এবং টেলিটকের এর সার্ভিস চার্জ বাবদ (ভ্যাটসহ, অফেরতযোগ্য) ১২/-(বার) টাকাসহ মোট ১১২ (একশত বার) টাকা এবং ক্রমিক নং ৩ এর পদে আবেদনের জন্য পরীক্ষার ফি বাবদ ৫০/-(পঞ্চাশ) টাকা এবং টেলিটকের সার্ভিস চার্জ বাবদ (ভ্যাটসহ, অফেরতযোগ্য) ৬/-(ছয়) টাকাসহ মোট ৫৬/-(ছাপান্ন) টাকা হারে জমা দিতে হবে। তবে সকল গ্রেডের পদের ক্ষেত্রে অনগ্রসর শ্রেণির (ক্ষুদ্র নৃ-গোষ্ঠী, শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গ) প্রার্থীদের আবেদন ফি বাবদ ৫০/-(পঞ্চাশ) টাকা ও টেলিটকের সার্ভিস চার্জ বাবদ (ভ্যাটসহ, অফেরতযোগ্য) ০৬/-(ছয়) টাকাসহ মোট ৫৬/-(ছাপ্পান্নো) টাকা মাত্র অনধিক ৭২ (বাহাত্তর) ঘন্টার মধ্যে জমা প্রদান করবেন। এখানে বিশেষভাবে উল্লেখ্য, "Online-এ আবেদনপত্রের সকল অংশ পূরণ করে Submit করা হলেও পরীক্ষার ফি জমা না দেওয়া পর্যন্ত Online-এ Submit কৃত আবেদন কোনো অবস্থাতেই গৃহীত হবে না।"
(ছ) SMS পদ্ধতি:
i.
প্রথম SMS: BTB User ID লিখে Send করুন 16222 নম্বরে। Example: BTB ABCDE
Reply: Applicant's Name, TK.112/-or TK.56/-will be charged as per application fee. Example: Your PIN is 12345678. To pay fee Type BTB
ii. দ্বিতীয় SMS:
Yes, PIN লিখে Send করুন 16222 নম্বরে। Example: BTB YES 12345678
Reply: Congratulations Applicant's Name, payment completed successfully for BTB Application for xxxxxxxxxxxxxxx User ID is (xxxxxxxxxxxx) and Password (xxxXXXXXXX).
বিশেষ দ্রষ্টব্য: আবেদনপত্রের সকল অংশ পূরণ করে Submission করা হলেও পরীক্ষার ফি জমা না দেয়া পর্যন্ত কোনো অবস্থাতেই আবেদনপত্র গৃহীত হবে না।
(জ) উপরের নির্দেশনা অনুসারে পরীক্ষার নির্ধারিত ফি জমা হলে টেলিটক হতে প্রেরিত উত্তরে প্রার্থীকে প্রদত্ত User ID এবং Password ব্যবহার করে প্রার্থী তার রোল নম্বর সংবলিত Admit Card (প্রবেশ পত্র) Download করে প্রিন্ট করতে হবে। এই Admit Card (প্রবেশপত্র) টি লিখিত ও মৌখিক পরীক্ষার সময় সঙ্গে আনতে হবে।
(ঝ) শুধুমাত্র টেলিটক প্রি-পেইড মোবাইল ফোন থেকে প্রার্থীগণ নিম্নবর্ণিত SMS পদ্ধতি অনুসরণ করে নিজ নিজ User ID, PASSWORD পুনরুদ্ধার করতে পারবেন।
(ⅰ) User ID
জানা থাকলে:
BTB
Example: BTB Help User ABCDEF send to 16222
(ii) PIN Number
জানা থাকলে:
BTB
Example: BTB Help PIN 12345678 send to 16222
(ঞ) Online আবেদনপত্রে প্রার্থীর প্রদত্ত মোবাইল ফোন নম্বরে পরীক্ষা সংক্রান্ত যাবতীয় যোগাযোগ সম্পন্ন করা হবে বিধায় উক্ত নম্বরটি সার্বক্ষণিক সচল রাখা, SMS পড়া এবং প্রাপ্ত নির্দেশনা তাৎক্ষণিকভাবে অনুসরণ করা বাঞ্ছনীয়।
(ট) Online এ আবেদন করতে কোনো সমস্যা সৃষ্টি হলে বা সমস্যায় পড়লে alljobs.query@teletalk.com.bd এবং btbnto@gmail.com বর্ণিত ০২ (দুই)টি ই-মেইলে যোগাযোগ করা যাবে। এছাড়া টেলিটকের জবপোর্টাল এর ফেসবুক পেজ https://www.facebook.com/alljobsbdteletalk এ মেসেজ এর মাধ্যমে যোগাযোগ করা যাবে। (এক্ষেত্রে Email/মেসেজ এর Subject-এ Organization "BTB", Post Name: ****, Applicant's User ID Contact Number অবশ্যই উল্লেখ করতে হবে)।
(ঠ) প্রবেশপত্র প্রাপ্তির বিষয়টি www.tourismboard.gov.bd ওয়েবসাইটে এবং প্রার্থীর মোবাইল ফোনে SMS এর মাধ্যমে (শুধু যোগ্য প্রার্থীদের) যথাসময়ে জানানো হবে।
(ড) বিজ্ঞপ্তিটি পত্রিকা ছাড়াও বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের ওয়েবসাইট (www.tourismboard.gov.bd) অথবা QR Code স্ক্যান এর মাধ্যমে বাংলাদেশের একমাত্র রাষ্ট্রীয় মোবাইল অপারেটর টেলিটক বাংলাদেশ লিমিটেড এর জবপোর্টাল http://alljobs.teletalk.com.bd ওয়েবসাইটে সরাসরি প্রবেশ করেও পাওয়া যাবে। নিয়োগ পরীক্ষার তারিখ, সময় ও অন্যান্য প্রাসঙ্গিক তথ্য www.tourismboard.gov.bd ওয়েবসাইট হতে জানা যাবে।
০৩। নিয়োগ পরীক্ষা ও প্রার্থী বাছাই সংক্রান্ত নির্দেশনাবলি ও শর্তাবলী: লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীগণ মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ
করতে পারবেন। মৌখিক পরীক্ষার সময় নিম্নবর্ণিত কাগজপত্র দাখিল করবেন:
(ক) ১ম শ্রেণীর গেজেটেড কর্মকর্তা কর্তৃক সত্যায়িত সম্প্রতি তোলা ০৩ (তিন) কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি।
(খ) সকল শিক্ষাগত যোগ্যতার সনদের মূল কপি ও ১ সেট সত্যায়িত কপি।
(গ) প্রার্থী যে ইউনিয়ন/পৌরসভা/সিটি কর্পোরেশন/ক্যান্টনমেন্ট বোর্ডের বাসিন্দা, সে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান/প্রশাসক, পৌরসভার মেয়র/প্রশাসক, সিটি কর্পোরেশনের মেয়র/প্রশাসক অথবা ক্যান্টনমেন্ট বোর্ডের প্রধান নির্বাহী কর্মকর্তা কর্তৃক প্রদত্ত নাগরিকত্ব সনদপত্রের মূলকপি ও সত্যায়িত কপি।
(ঘ) জাতীয় পরিচয়পত্র/স্মার্টকার্ডের মূলকপি ও সত্যায়িত কপি;
(ঙ) আবেদনকারী বীর মুক্তিযোদ্ধার/শহীদ বীর মুক্তিযোদ্ধার/বীরঙ্গনার সন্তান হলে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় কর্তৃক ইস্যুকৃত সনদপত্রের মূলকপি ও সত্যায়িত কপি;
(চ) ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান/প্রশাসক, পৌরসভার মেয়র/প্রশাসক, সিটি কর্পোরেশনের মেয়র/প্রশাসক অথবা নবম গ্রেড বা তদুর্ধ্ব গ্রেজেটেড কর্মকর্তা (প্রাক্তন প্রথম শ্রেণী) কর্তৃক প্রদত্ত চারিত্রিক সনদপত্র;
(ছ) মৌখিক পরীক্ষার সময় রঙিন প্রবেশপত্র (Admit card) ও Applicant's Copy সঙ্গে আনতে হবে। ০৪। লিখিত, ব্যবহারিক ও মৌখিক পরীক্ষার নোটিশ প্রার্থীর মোবাইলে SMS-এর মাধ্যমে ও BTB এর ওয়েবসাইটের মাধ্যমে জানানো হবে।
০৫। প্রার্থীদের লিখিত, মৌখিক এবং ব্যবহারিক (প্রযোজ্য ক্ষেত্রে) পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে।
০৬। আবেদনকারীর বয়স: (ক) আগামী ০১.০৪.২০২৬ খ্রি. তারিখে ক্রমিক নং ১-৩ পদের জন্য আবেদনকারীর বয়সসীমা ১৮-৩২ (বত্রিশ) বছর। উল্লেখ্য, বয়স গণনার ক্ষেত্রে কোন এফিডেভিট গ্রহণযোগ্য হবে না।
(খ) নিয়োগের ক্ষেত্রে কোটা সংক্রান্ত সর্বশেষ জারিকৃত নীতিমালা ও বিধি-বিধান যথাযথভাবে অনুসরণ করা হবে। কোনো নির্দিষ্ট কোটা দাবীর ক্ষেত্রে এর সমর্থনে যথাযথ কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত সনদ/প্রমাণপত্র দাখিল করতে হবে।
০৭। আবেদনকারী শারীরিক প্রতিবন্ধী হলে সমাজসেবা অধিদপ্তর কর্তৃক ইস্যুকৃত প্রতিবন্ধী সনদপত্রের মূলকপি ও সত্যায়িত কপি দাখিল করতে হবে।
০৮। তৃতীয় লিঙ্গের প্রার্থীদের ক্ষেত্রে প্রমাণক হিসেবে সংশ্লিষ্ট জেলার সিভিল সার্জন কর্তৃক প্রদত্ত সনদ;
০৯। ক্ষুদ্র নৃ-গোষ্ঠী প্রার্থীদের ক্ষেত্রে প্রমাণক হিসেবে সংশ্লিষ্ট জেলা প্রশাসকের নিকট হতে প্রাপ্ত সনদপত্রের মূলকপি ও সত্যায়িত কপি দাখিল করতে হবে।
১০। সরকারি/আধা-সরকারি/স্বায়ত্তশাসিত/আন্তর্জাতিক/বেসরকারি সংস্থায় চাকুরীরত প্রার্থীদেরকে মৌখিক পরীক্ষার সময় অবশ্যই যথাযথ কর্তৃপক্ষের অনুমতিপত্র প্রদর্শন করতে হবে।
১১। লিখিত পরীক্ষা/মৌখিক পরীক্ষা/ব্যবহারিক পরীক্ষায় (প্রযোজ্য ক্ষেত্রে) অংশগ্রহণের জন্য কোনো প্রকার টিএ/ডিএ প্রদান করা হবে না।
১২। প্রার্থীর যোগ্যতা যাচাইয়ে প্রার্থী কর্তৃক প্রদত্ত কোনো তথ্য বা দাখিলকৃত কাগজপত্র অসত্য বা জাল প্রমাণিত হলে অথবা লিখিত, ব্যবহারিক বা মৌখিক পরীক্ষায় যেকোনো প্রকার নকল বা অসদুপায় অবলম্বন করলে সংশ্লিষ্ট প্রার্থীর প্রার্থিতা বাতিল করা হবে এবং তার বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
১৩। নিয়োগ কার্যক্রমের যে কোনো পর্যায়ে বা পরবর্তীতে প্রার্থী কর্তৃক দাখিলকৃত কোনো তথ্য/কাগজপত্র (যেমন-সার্টিফিকেট, জন্মতারিখ, জাতীয় পরিচয়পত্র, জন্মস্থানসহ এ নিয়োগ সংক্রান্ত যেকোনো বিষয়) অসত্য/জাল প্রমাণিত হলে পরীক্ষায় উত্তীর্ণ যেকোনো প্রার্থীর প্রার্থিতা বাতিল করার এবং আইনানুগ ব্যবস্থা নেয়ার ক্ষমতা কর্তৃপক্ষ সংরক্ষণ করেন।
১৪। নিয়োগের বিষয়ে কোনো প্রকার সুপারিশ বা তদবির প্রার্থীর অযোগ্যতা হিসেবে বিবেচিত হবে।
১৫। কোনো কারণ দর্শানো ব্যতিরেকে নিয়োগকারী কর্তৃপক্ষ এ নিয়োগ কার্যক্রম আংশিক/সম্পূর্ণভাবে পরিবর্তন/বাতিলসহ পদের সংখ্যা হ্রাস/বৃদ্ধির ক্ষমতা সংরক্ষণ করে।
১৬। কর্তৃপক্ষ এ বিজ্ঞপ্তিটি আংশিক বা সম্পূর্ণভাবে সংশোধন/বাতিলের ক্ষমতা সংরক্ষণ করে।



