মোংলা কাস্টম হাউস নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ | Mongla Custom House Job Circular 2026 | পদসংখ্যা: ৬১ | Biddabari

মোংলা কাস্টম হাউস

এই চাকরি সম্পর্কে

সুপ্রিয় চাকরি প্রত্যাশী, আপনাদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, ২৯ মার্চ ২০২৬ ইং মোংলা কাস্টম হাউস নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ | Mongla Custom House Job Circular 2026 প্রকাশিত হয়েছে। মোংলা কাস্টম হাউস নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ | Mongla Custom House Job Circular 2026 এর তথ্য মতে, ১২ তম গ্রেড থেকে  ২০ তম গ্রেডের মোট ২০ টি ক্যাটাগরিতে সর্বমোট ৬১ জন প্রার্থীকে  নিয়োগ প্রদান করা হবে। প্রার্থীদের বয়সসীমা ০১ মার্চ ২০২৬ ইং তারিখে সর্বনিম্ন ১৮ বছর হতে সর্বোচ্চ ৩২ বছর। 

মোংলা কাস্টম হাউস নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ | Mongla Custom House Job Circular 2026 এর তথ্যমতে, যে সকল প্রার্থীগণ বিগত ২৪ নভেম্বর ২০২২ ইং তারিখে প্রকাশিত বিজ্ঞপ্তি নং:এস/২১৫/জন প্র.নিয়োগ/মোংলা২/০২২/৮৩৮১ এর বিপরীতে ইতোপূর্বে আবেদন করেছেন তাদের পুনরায় আবেদন করার প্রয়োজন নেই।

মোংলা কাস্টম হাউস নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ | Mongla Custom House Job Circular 2026 এর গুরুত্বপূর্ণ তথ্য:

পদসংখ্যা:  ৬১টি ।

আবেদন ফি: ৫৬-১৬৮ টাকা  পর্যন্ত।

আবেদনের বয়সসীমা: প্রার্থীর বয়স সর্বনিম্ন ১৮ বছর হতে সর্বোচ্চ৩২ বছর। 

আবেদনের সময়সীমা:  ১ এপ্রিল ২০২৬ইং সকাল ৯:০০ ঘটিকা  হতে৩০ এপ্রিল ২০২৬ ইং বিকাল ৪:০০ টা পর্যন্ত। 

আবেদন ফি জমাদানের মাধ্যম: টেলিটক প্রিপেইড মোবাইল নম্বর থেকে ‍SMS এর মাধ্যমে আবেদন ফি জমা দিতে পারবেন।

আবেদনের প্রক্রিয়া: পদানুসারে, প্রার্থীদের অনলাইনে http://mch.teletalk.com.bd/ ওয়েবসাইটে প্রবেশ করে আবেদন করতে হবে।


এই চাকরির বিবরণ

মোংলা কাস্টম হাউস নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ | Mongla Custom House Job Circular 2026 এর বিস্তারিত:

নিম্নবর্ণিত শর্তাবলী আবেদন ফরম পুরণ এবং পরীক্ষায় অংশগ্রহণের ক্ষেত্রে অবশ্যই অনুসরণ করতে হবে:

০১। যেসকল প্রার্থীগণ বিগত ২৪/১১/২০২২ খ্রি. তারিখে প্রকাশিত বিজ্ঞপ্তি নং: এস/২১৫/জন প্রঃ/নিয়োগ/মোংলা/২০২২/৮৩৮১ এর বিপরীতে ইতোপূর্বে আবেদন করেছেন, তাদের পুনরায় আবেদনের প্রয়োজন নেই।

০২। ০১/০৩/২০২৬ খ্রি. তারিখে সাধারণ প্রার্থীর বয়সসীমা ১৮-৩২ বছর। তবে উপরের ছকে ক্রমিক নং-২ এ বর্ণিত পদের ক্ষেত্রে বয়সসীমা ২৫-৪০ বছর এবং ক্রমিক নং-৩ এ বর্নিত পদের ক্ষেত্রে বয়সসীমা অনুর্ধ্ব ৩৫ বছর প্রযোজ্য হবে এবং ক্রমিক নং-৪,৬,ও ৭ এ বর্ণিত পদের ক্ষেত্রে বিভাগীয় প্রার্থীদের বয়সসীমা ৪০ (চল্লিশ) বৎসর পন্ত শিথিলযোগ্য। বয়স প্রমাণের ক্ষেত্রে এফিডেভিট গ্রহণযোগ্য নয়।

০৩। সরকারি/আধা-সরকারি সংস্থায় চাকরিতে নিয়োজিত প্রার্থীগণকে (Online-এ) আবেদনপত্র দাখিলের পর এবং মৌখিক পরীক্ষার পূর্বেই সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনাপত্তিপত্র যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে নিয়োগকারী কর্তৃপক্ষ (কমিশনার), কাস্টমস হাউস, মোংলা, বাগেরহাট বরাবর প্রেরণ করতে হবে।

081 অসম্পূর্ণ/ত্রুটিপূর্ণ আবেদনপত্র কোন কারণ দর্শানো ব্যতিরেকেই বাতিল বলে গণ্য হবে।

০৫। শারীরিক/ব্যবহারিক/লিখিত পরীক্ষা/সাক্ষাৎকারের জন্য কোন ভ্রমণ বা দৈনিক ভাতা (টিএ/ডিএ) প্রদান করা হবে না।

০৬। লিখিত ও প্রযোজ্য ক্ষেত্রে শারীরিক ও ব্যবহারিক পরীক্ষায় উত্তীর্ণের পর মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের সময় প্রার্থীকে তার সকল সনদপত্রের মূলকপি প্রদর্শন করতে হবে। অনলাইনে (Online-এ) দাখিলকৃত Application Form এর প্রিন্ট কপি এবং নিন্মোক্ত পত্র/সনদের সত্যায়িত কপি দাখিল করতে হবে:

ক. ১ম শ্রেণির গেজেটেড কর্মকর্তা কর্তৃক সত্যায়িত সদ্য তোলা পাসপোর্ট সাইজের ০২ (দুই) কপি রঙ্গিন ছবি:

খ. ১ম শ্রেণির গেজেটেড কর্মকর্তা কর্তৃক সকল শিক্ষাগত যোগ্যতার সত্যায়িত কপি, জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত কপি, প্রশিক্ষণ ও অভিজ্ঞতা সনদের সত্যায়িত কপি (প্রযোজ্য ক্ষেত্রে);

গ. ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান/পৌরসভার মেয়র/সিটি কর্পোরেশনের কাউন্সিলরের নিকট হতে নিজ জেলা উল্লেখসহ নাগরিকত্ব ও ১ম শ্রেণির গেজেটেড কর্মকর্তা কর্তৃক প্রদত্ত চারিত্রিক সনদপত্রের কপি;

ঘ. আবেদনকারী মুক্তিযোদ্ধা/শহীদ মুক্তিযোদ্ধার বীরাঙ্গনার পুত্র-কন্যা হলে তার স্বপক্ষে আবেদনকারীকে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় কর্তৃক প্রদত্ত সংশ্লিষ্ট মুক্তিযোদ্ধার সনদপত্রের সত্যায়িত কপি, মুক্তিযোদ্ধার সরকারি গেজেটের সত্যায়িত কপি ও পৌরসভার মেয়র/সিটি কর্পোরেশনের কাউন্সিলর/ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কর্তৃক মুক্তিযোদ্ধার সাথে তার সম্পর্কের বিষয়টি উল্লেখপূর্বক প্রদত্ত সনদের সত্যায়িত কপি:

ঙ. প্রতিবন্ধী, ক্ষুদ্র নৃ-গোষ্ঠী, তৃতীয় লিঙ্গের প্রার্থীদের সর্বশেষ সরকারি নীতিমালা অনুযায়ী উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত সনদপত্রের সত্যায়িত কপি দাখিল করতে হবে।

০৭। আবেদনপত্রে কোনরূপ অসত্য বিবরণ বা মিথ্যা তথ্য পাওয়া গেলে আবেদনকারী চূড়ান্তভাবে মনোনীত হওয়া সত্ত্বেও আবেদনপত্র বাতিল বলে গণ্য হবে এবং ঐ প্রার্থীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

০৮। জনবল নিয়োগের ক্ষেত্রে সরকারের জারীকৃত সর্বশেষ পরিপত্র/নীতিমালা/আদেশ মোতাবেক সকল প্রকার কোটা নীতিসহ অন্যান্য নিয়মাবলী অনুসরণ করে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করা হবে।

০৯। আবেদনকারীকে তার সর্বশেষ অর্জিত শিক্ষাগত যোগ্যতার বিষয়টি আবেদনে উল্লেখ করতে হবে।

১০। যদি কোন প্রার্থী বাংলাদেশের নাগরিক না হন কিংবা বাংলাদেশের নাগরিক নন এমন কোন ব্যক্তিকে বিয়ে করেন বা করার জন্য প্রতিশ্রুতিবদ্ধ হন কিংবা কোন ফৌজদারি আদালত কর্তৃক নৈতিক স্খলনজনিত অভিযোগে দন্ডিত হন কিংবা কোন সরকারি বা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান বা স্থানীয় কর্তৃপক্ষের চাকরি হতে বরখাস্ত হয়ে থাকেন, তাহলে তিনি আবেদন করার জন্য যোগ্য বিবেচিত হবেন না।

১১। নিয়োগের ক্ষেত্রে যে কোন প্রকার সুপারিশ বা তদবির প্রার্থীর অযোগ্যতা হিসেবে বিবেচিত হবে।

১২। আবেদনপত্র পূরণ সংক্রান্ত শর্তাবলী:

ক) পরীক্ষায় অংশগ্রহণে ইচ্ছুক http://mch.teletalk.com.bd এই ওয়েবসাইটে আবেদনপত্র পূরণ করতে হবে।

আবেদনের সময়সীমা নিম্নরূপ:

i)

Online এ আবেদনপত্র পূরণ ও পরীক্ষার ফি জমাদান শুরুর তারিখ ও সময়ঃ ০১/০৪/২০২৬ খ্রি.. সকাল ০৯:০০ ঘটিকা।

ii)

Online - এ আবেদনপত্র জমাদানের শেষ তারিখ ও সময়ঃ ৩০/০৪/২০২৬ খ্রি.. বিকাল ০৪:০০ ঘটিকা।

উক্ত সময়সীমার মধ্যে উক্ত User ID প্রাপ্ত প্রার্থীগণ Online- এ আবেদনপত্র Submit- এর সময় থেকে পরবর্তী ৭২ (বাহাত্তর) ঘন্টার মধ্যে এসএমএস এ পরীক্ষার ফি জমা দিতে পারবেন।

খ) Online আবেদনপত্রে প্রার্থী তাঁর সাম্প্রতিক তোলা রঙিন ছবি (দৈর্ঘ্য ৩০০ X প্রস্থ ৩০০) Pixel ও স্বাক্ষর (দৈর্ঘ্য ৩০০ X প্রস্থ ৮০) Pixel স্ক্যান করে নির্ধারিত স্থানে Upload করবেন। ছবির সাইজ সর্বোচ্চ 100KB ও স্বাক্ষরের সাইজ সর্বোচ্চ 60KB হতে হবে।

গ) Online আবেদনপত্রে পূরণকৃত তথ্যই যেহেতু পরবর্তী সকল কার্যক্রমে ব্যবহৃত হবে সেহেতু Online- এ আবেদনপত্র Submit করার পূর্বেই পূরণকৃত সকল তথ্যের সঠিকতা সম্পর্কে প্রার্থী নিজে শতভাগ নিশ্চিত হবেন। পুনঃপূরণকৃত সকল তথ্যের সঠিকতা সম্পর্কে প্রার্থী নিজে শতভাগ নিশ্চিত হবেন।

ঘ) প্রার্থী Online - এ পূরণকৃত আবেদনপত্রের একটি প্রিন্ট কপি পরীক্ষা সংক্রান্ত যেকোন প্রয়োজনের সহায়ক হিসেবে সংরক্ষণ করবেন।

ঙ) SMS প্রেরণের নিয়মাবলী ও পরীক্ষা ফি প্রদানঃ Online- এ আবেদনপত্র (Application Form) যথাযথভাবে পূরণ করে নির্দেশনা মতে ছবি এবং স্বাক্ষর upload করে আবেদনপত্র Submit করা সম্পন্ন হলে কম্পিউটারে ছবিসহ Application Preview দেখা যাবে। যদি Applicant's Copy তে কোন তথ্য ভুল থাকে বা অস্পষ্ট ছবি (সম্পূর্ণ কালো/সম্পূর্ণ সাদা/ঘোলা) বা ছবি/স্বাক্ষর সঠিক না থাকে তাহলে আবেদন ফি জমা না দিয়ে থাকলেই কেবল পুনরায় (Web-এ) আবেদন করতে পারবেন। উল্লেখ্য যে, আবেদন ফি জমাদানের পরে আর কোন পরিবর্তন/পরিমার্জন/পরিবর্ধন গ্রহণযোগ্য নয় বিধায় আবেদন ফি জমাদানের পূর্বে প্রার্থী অবশ্যই উক্ত Applicant's Copy-তে তার সাম্প্রতিক তোলা রঙ্গিন ছবি, নির্ভুল তথ্য ও স্বাক্ষরযুক্ত PDF কপি ডাউনলোডপূর্বক নিশ্চিত করে রঙ্গিন প্রিন্ট করে সংরক্ষণ করবেন। Applicant's Copy তে একটি User ID নম্বর লেখা থাকবে এবং User ID নম্বর ব্যবহার করে প্রার্থী নিমোক্ত পদ্ধতিতে যেকোন Teletalk Pre-Paid Mobile নম্বরের মাধ্যমে ০২ (দুই) টি SMS করে উপরের টেবিলের ০১-০২ ক্রমিকের জন্য আবেদন ফি বাবদ ১৫০/-(একশত পঞ্চাশ) টাকা ও Teletalk এর সার্ভিস চার্জ বাবদ (ভ্যাটসহ, অফেরতযোগ্য) ১৮/- (আঠারো) টাকাসহ মোট ১৬৮ (একশত আটষট্টি) টাকা, ০৩-০৮ ক্রমিকের জন্য আবেদন ফি বাবদ ১০০/- (একশত) টাকা ও Teletalk এর সার্ভিস চার্জ বাবদ (ভ্যাটসহ, অফেরতযোগ্য) ১২/- (বারো) টাকাসহ মোট ১১২ (একশত বারো) টাকা এবং ০৯-২০ ক্রমিকের জন্য আবেদন ফি বাবদ ৫০/-(পঞ্চাশ) টাকা ও Teletalk এর সার্ভিস চার্জ বাবদ (ভ্যাটসহ, অফেরতযোগ্য) ৬/- (ছয়) টাকাসহ মোট ৫৬/- (ছাপ্পান্ন) টাকা Teletalk pre-paid mobile নম্বরের মাধ্যমে অনধিক ৭২ (বাহাত্তর) ঘন্টার মধ্যে জমা দিবেন। সকল গ্রেডের জন্য অনগ্রসর (ক্ষুদ্র নৃ-গোষ্ঠী, শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের প্রার্থীগণ) নাগরিকের জন্য সকল ক্রমিক নম্বরের ক্ষেত্রে আবেদন ফি বাবদ ৫০/-(পঞ্চাশ) টাকা ও Teletalk এর সার্ভিস চার্জ বাবদ (ভ্যাটসহ, অফেরতযোগ্য) ৬/- (ছয়) টাকাসহ মোট ৫৬/- (ছাপ্পান্ন) টাকা প্রযোজ্য হবে।

বিশেষভাবে উল্লেখ্য, Online এ আবেদনপত্রের সকল অংশ পূরণ করে Submit করা হলেও পরীক্ষার ফি জমা না দেওয়া পর্যন্ত Online আবেদনপত্র কোন অবস্থাতেই গৃহীত হবে না।

প্রথম SMS: MCH<space>User ID লিখে Send করতে হবে 16222 নম্বরে।

Example: MCH ABCDEF

Reply: Applicant's Name, Tk-168/112/56 will be charged as application fee. Your PIN is 12345678. To pay fee Type MCH<Space>Yes<Space>PIN and send to 16222.

দ্বিতীয় SMS: MCH<space>YES<space>PIN লিখে Send করতে হবে 16222 নম্বরে।

Example: MCH YES 12345678

Reply: Congratulations Applicant's Name, payment completed successfully for MCH Application for xxxxxxxxxxxxxxxxx

User ID is (ABCDEF) and Password (xxxxxxxx).

চ)

প্রবেশপত্র প্রাপ্তির বিষয়টি http://mch.teletalk.com.bd অথবা কাস্টমস হাউস এর Website-এ (mch.portal.gov.bd) এবং প্রার্থীর মোবাইল ফোনে SMS- এর মাধ্যমে (শুধু যোগ্য প্রার্থীদেরকে) যথাসময়ে জানানো হবে। Online আবেদনপত্রে প্রার্থীর প্রদত্ত মোবাইল ফোনে পরীক্ষা সংক্রান্ত যাবতীয় যোগাযোগ সম্পন্ন করা হবে বিধায় উক্ত নম্বরটি সার্বক্ষণিক সচল রাখা, SMS Read করা এবং প্রাপ্ত নির্দেশনা তাৎক্ষণিকভাবে অনুসরণ করা বাঞ্ছনীয়।

ছ)

SMS-এ প্রেরিত User ID এবং Password ব্যবহার করে পরবর্তীতে রোল নম্বর, পদের নাম, ছবি, পরীক্ষার তারিখ, সময় ও ভেন্যুর নাম ইত্যাদি তথ্য সম্বলিত প্রবেশপত্র প্রার্থী Download পূর্বক Print (সম্ভব হলে রঙিন) করে নিবেন। প্রার্থী এই প্রবেশপত্রটি শারীরিক/ব্যবহারিক পরীক্ষার (প্রযোজ্য ক্ষেত্রে) সময়ে ও লিখিত পরীক্ষায় অংশগ্রহণের সময়সহ উত্তীর্ণ হলে মৌখিক পরীক্ষার সময়ে অবশ্যই প্রদর্শন করবেন।

জ) শুধুমাত্র টেলিটক প্রি-পেইড মোবাইল ফোন থেকে প্রার্থীগণ নিম্নবর্ণিত SMS পদ্ধতি অনুসরণ করে নিজ নিজ User ID, এবং PIN ব্যবহার করে (User-ID/Password) পুনরুদ্ধার করতে পারবেন (প্রযোজ্য ক্ষেত্রে):

i. User ID জানা থাকলে:

MCH<space>Help<space>User<space>User ID & Send to 16222. Example: MCH HELP USER ABCDEF

ii. PIN Number জানা থাকলে:

MCH<space>Help<space>PIN<space>PIN No & Send to 16222.

Example: MCH HELP PIN 12345678

ঝ) বিজ্ঞপ্তিটি পত্রিকা ছাড়াও কাস্টমস হাউস, মোংলা এর ওয়েবসাইট https://mch.portal.gov.bd এ দেখা যাবে। অথবা QR Code স্ক্যান এর মাধ্যমে টেলিটকের জবপোর্টাল https://alljobs.teletalk.com.bd ওয়েবসাইটে সরাসরি প্রবেশ করেও বিজ্ঞপ্তিটি পাওয়া যাবে। নিয়োগ পরীক্ষার তারিখ, সময় ও অন্যান্য তথ্য https://mch.portal.gov.bd ওয়েবসাইট হতে জানা যাবে।

ঞ) অনলাইনে আবেদন করতে কোন সমস্যা হলে টেলিটক নম্বর থেকে ১২১ অথবা alljobs.query@teletalk.com.bd বা monglacustoms@gmail.com ই-মেইলে যোগাযোগ করা যাবে। এছাড়া টেলিটকের জবপোর্টাল এর ফেসবুক পেজ https://www.facebook.com/alljobsbdTeletalk এ মেসেজ এর মাধ্যমে যোগাযোগ করা যাবে। (Mail/মেসেজ এর Subject-এ Organization Name: MCH, Post Name:***, Applicant's User ID ও Contact Number অবশ্যই উল্লেখ করতে হবে)।

ট) ডিক্লারেশন: প্রার্থীকে অনলাইন আবেদনপত্রের ডিক্লারেশন অংশে এই মর্মে ঘোষণা দিতে হবে যে, প্রার্থী কর্তৃক আবেদনপত্রের প্রদত্ত সকল তথ্য সঠিক এবং সত্য। প্রদত্ত তথ্য অসত্য বা মিথ্যা প্রমাণিত হলে অথবা কোন অযোগ্যতা ধরা পড়লে বা কোনো প্রতারণা বা দুর্নীতির আশ্রয় গ্রহণ করলে কিংবা পরীক্ষায় নকল বা অসদুপায় অবলম্বন করলে, পরীক্ষার পূর্বে বা পরে এমনকি নিয়োগের পরে যেকোনো পর্যায়ে প্রার্থিতা বাতিল করা হবে এবং সংশ্লিষ্ট প্রার্থীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা যাবে।

১৩। কর্তৃপক্ষ কোনো কারণ দর্শানো ব্যতিরেকে এই নিয়োগ বিজ্ঞপ্তির কার্যক্রম স্থগিত, বিজ্ঞপ্তিতে পদের সংখ্যা পরিবর্তন, বিজ্ঞপ্তিতে বর্ণিত কোনো শর্ত বা অনুচ্ছেদ সংশোধন/পরিবর্তন/পরিমার্জন, সময় পরিবর্তন ও বাতিল করার ক্ষমতা সংরক্ষণ করেন।

**শেষ তারিখ ও সময়ের জন্য অপেক্ষা না করে হাতে যথেষ্ট সময় নিয়ে Online-এ আবেদন সম্পন্ন করতে পরামর্শ প্রদান করা হয়েছে।