কারা অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ | Department of Prisons Job Circular 2026 | পদ সংখ্যা: ৪৭২ টি | Biddabari
এই চাকরি সম্পর্কে
সুপ্রিয় চাকরি প্রত্যাশী, আপনাদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, ০১ এপ্রিল ২০২৬ ইং তারিখে কারা অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ | Department of Prisons Job Circular 2026 প্রকাশিত হয়েছে।কারা অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ | Department of Prisons Job Circular 2026 এর তথ্য মতে, কারারক্ষী পদে সর্বমোট ৪৭২ জন প্রার্থীকে নিয়োগ প্রদান করা হবে। প্রার্থীর বয়স ০১ এপ্রিল ২০২৬ ইং তারিখে (বিজ্ঞপ্তি প্রকাশের তারিখে) ১৮ থেকে ২১ বছরের মধ্যে হতে হবে। বয়সের ক্ষেত্রে কোনো এফিডেভিট গ্রহণযোগ্য নয়। বয়সের প্রমাণক হিসেবে জাতীয় পরিচয়পত্র/ জন্ম নিবন্ধন সনদ (এ ক্ষেত্রে জাতীয় পরিচয়পত্র প্রাপ্তির অনলাইন আবেদনের কপি/ স্লিপ বাধ্যতামূলক) থাকতে হবে।
কারা অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ | Department of Prisons Job Circular 2026 এর তথ্যমতে, প্রার্থীকে অবশ্যই অবিবাহিত হতে হবে।
কারা অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ | Department of Prisons Job Circular 2026 এর গুরুত্বপূর্ণ তথ্য:
পদসংখ্যা: .৪৭২টি
আবেদনের বয়সসীমা: প্রার্থীর বয়স ০১ এপ্রিল ২০২৬ ইং তারিখে ১৮ থেকে ২১ বছরের মধ্যে হতে হবে।
আবেদনের সময়সীমা: ০৯ এপ্রিল ২০২৬ সকাল ১০:০০ ঘটিকা থেকে ৩০ এপ্রিল ২০২৬ ইং বিকাল ০৫:০০ ঘটিকা পর্যন্ত।
আবেদন ফি: ৫৬ টাকা।
আবেদন ফি জমাদানের মাধ্যম: টেলিটক প্রিপেইড মোবাইল নম্বর থেকে SMS এর মাধ্যমে আবেদন ফি জমা দিতে পারবেন।
আবেদনের প্রক্রিয়া: পদানুসারে, প্রার্থীদের অনলাইনে এই https://prison.teletalk.com.bd/ ওয়েবসাইটে প্রবেশ করে আবেদন করতে হবে।
এই চাকরির বিবরণ
কারা অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ | Department of Prisons Job Circular 2026 এর বিস্তারিত:
১. প্রার্থীকে অবশ্যই বাংলাদেশের নাগরিক হতে হবে এবং জাতীয় পরিচয়পত্র অথবা জাতীয় পরিচয়পত্র প্রাপ্তির অনলাইন আবেদনের কপি/ স্লিপ থাকতে হবে।
২. প্রার্থীর বয়স ০১.০৪.২০২৬ তারিখে (বিজ্ঞপ্তি প্রকাশের তারিখে) ১৮ থেকে ২১ বছরের মধ্যে হতে হবে। বয়সের ক্ষেত্রে কোনো এফিডেভিট গ্রহণযোগ্য নয়। বয়সের প্রমাণক হিসেবে জাতীয় পরিচয়পত্র/ জন্ম নিবন্ধন সনদ (এ ক্ষেত্রে জাতীয় পরিচয়পত্র প্রাপ্তির অনলাইন আবেদনের কপি/ স্লিপ বাধ্যতামূলক) থাকতে হবে।
৩. বৈবাহিক অবস্থা: প্রার্থীকে অবশ্যই অবিবাহিত হতে হবে।
8. সরকারি, আধাসরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে কর্মরত প্রার্থীদের যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করতে হবে এবং মৌখিক পরীক্ষার সময় অবশ্যই কর্তৃপক্ষের অনুমতিপত্র প্রদর্শন করতে হবে।
৫. অস্পষ্ট। ত্রুটিপূর্ণ। অসম্পূর্ণ আবেদন সরাসরি বাতিল বলে গণ্য হবে।
৬. নিয়োগের ক্ষেত্রে কোটা সংক্রান্ত সরকারের সর্বশেষ সার্কুলার ও বিদ্যমান অন্যান্য বিধি-বিধান অনুসরণ করা হবে।
৭. কোনো প্রকার কারণ দর্শানো ব্যতিরেকে নিয়োগকারী কর্তৃপক্ষ নিয়োগ কার্যক্রমের আংশিক অথবা সম্পূর্ণ পরিবর্তন। বাতিল করতে পারবে। এ নিয়োগের ক্ষেত্রে নিয়োগকারী কর্তৃপক্ষের সিদ্ধান্তই চূড়ান্ত বলে গণ্য হবে। এ বিষয়ে কোনো আপত্তি গ্রহণযোগ্য হবে না।
৮. কর্তৃপক্ষ বিজ্ঞপ্তিতে বর্ণিত পদের সংখ্যা হ্রাস-বৃদ্ধির ক্ষমতা সংরক্ষণ করেন।
৯. এ নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত যেকোন পরিবর্তন/ সংশোধন (যদি থাকে) কারা অধিদপ্তরের নিজস্ব ওয়েবসাইটে (www.prison.gov.bd ) পাওয়া যাবে।
১০. বর্ণিত পদের জন্য আবেদনকারী প্রার্থীদের প্রাথমিক শারীরিক যোগ্যতা যাচাইসহ দক্ষতা পরীক্ষা (দৌড়, পুশ-আপ, হাইজাম্প, লংজাম্প, রোপ ক্লাইম্বিং, প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা এবং লিখিত (MCQ) ও মৌখিক পরীক্ষা গ্রহণ করা হবে। শারীরিক যোগ্যতা যাচাই এবং লিখিত ও মৌখিক পরীক্ষা গ্রহণের তারিখ, সময় ও স্থান SMS এর মাধ্যমে জানিয়ে দেয়া হবে। এছাড়াও এ সংক্রান্ত
তথ্য কারা অধিদপ্তরের ওয়েবসাইটে (www.prison.gov.bd ) প্রকাশ করা হবে।
১১ . কেবলমাত্র প্রাথমিক শারীরিক যোগ্যতা দৌড়, পুশ আপ, লং জাম্প, হাই জাম্প, রোপ ক্লাইম্বিং, যাচাই পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীরা লিখিত (MCQ) পরীক্ষায় এবং লিখিত (MCQ) পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীগণ মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে। মৌখিক পরীক্ষার
জন্য নির্বাচিত প্রার্থীদের আবেদনপত্রে উল্লিখিত তথ্যাদির সঠিকতা প্রমাণের জন্য নিম্নোক্ত তথ্যাদি মৌখিক পরীক্ষার সময় জমা দিতে হবে:
(ক) সকল প্রকার সনদ বা প্রমাণপত্রের মূলকপি (শিক্ষাগত যোগ্যতার সনদ, জাতীয় পরিচয়পত্র, জন্ম সনদ, পৌরসভার মেয়র/কাউন্সিলর/ ইউপি চেয়ারম্যান/ সিটি কর্পোরেশনের কাউন্সিলর কর্তৃক নাগরিকত্ব সনদ, অবিবাহিত সনদ)।
(খ) প্রার্থী মুক্তিযোদ্ধার পুত্র-কন্যা হিসেবে প্রমাণের জন্য সর্বশেষ সরকারি সার্কুলার অনুযায়ী উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক স্বাক্ষরিত ও প্রতিস্বাক্ষরিত সনদপত্রের সত্যায়িত ফটোকপি এবং মুক্তিযোদ্ধার সাথে সম্পর্ক প্রমাণের জন্য পৌরসভার মেয়র/ কাউন্সিলর/ ইউপি চেয়ারম্যান/ সিটি কর্পোরেশনের কাউন্সিলর কর্তৃক প্রদত্ত প্রত্যয়নপত্র।
(গ) অন্যান্য কোটার প্রার্থীদের ক্ষেত্রে উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত সনদপত্র।
(ঘ) পূরণকৃত Application Form এর প্রিন্টেড কপি।
১২. প্রার্থী কর্তৃক প্রদত্ত কোন তথ্য বা দাখিলকৃত কাগজপত্র জাল, মিথ্যা বা ভূয়া প্রমাণিত হলে কিংবা পরীক্ষায় নকল বা অসদুপায় অবলম্বন করলে, ভুয়া ও প্রক্সি প্রার্থী পাওয়া গেলে সংশ্লিষ্ট প্রার্থীর প্রার্থিতা বাতিল করা হবে এবং পরবর্তীতে যেকোন সময় তা জাল, মিথ্যা ও ভূয়া প্রমাণিত হলে সংশ্লিষ্ট প্রার্থীর নিয়োগাদেশ বাতিলসহ তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
১৩. আবেদনকারীকে সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতা আবেদনপত্রে উল্লেখ করতে হবে। অর্জিত শিক্ষাগত যোগ্যতা গোপন রেখে পরবর্তীতে এর ভিত্তিতে পদোন্নতি বা অন্য কোন প্রকার সুবিধা দাবি করলে তা গ্রহণযোগ্য হবে না।
১৪. অতিরিক্ত যোগ্যতা থাকলে তা আবেদন পত্রে উল্লেখ করতে পারবেন (প্রমাণসরূপ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের সনদপত্র)।
১৫. নিয়োগপ্রাপ্তগণ চুড়ান্ত স্বাস্থ্য পরীক্ষায় অযোগ্য ঘোষিত হলে এবং ডোপ টেস্ট রিপোর্ট সন্তোষজনক না হলে নিয়োগ আদেশ বাতিল বলে গণ্য হবে।
১৬. প্রার্থীদের সকল পরীক্ষার ক্ষেত্রে স্বাস্থ্যবিধি যথাযথভাবে মেনে চলতে হবে।
১৭. প্রার্থীদের নির্বাচনী পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোনো প্রকার যাতায়াত ভাতা (TA) ও দৈনিক ভাতা (DA) প্রদান করা হবে না।
১৮. অনলাইনে আবেদনপত্র পূরণ সংক্রান্ত নিয়মাবলী ও শর্তাবলীঃ
ক. পরীক্ষায় অংশগ্রহণে ইচ্ছুক ব্যক্তি https://prison.teletalk.com.bd এই ওয়েবসাইটে আবেদনপত্র পূরণ করতে পারবেন। আবেদনের সময়সীমা নিম্নরূপঃ
১. Online এ আবেদনপত্র পূরণ ও পরীক্ষার ফি জমাদান শুরুর তারিখ ও সময়: ০৯.০৪.২০২৬; সকাল ১০:০০ ঘটিকা।
২. Online এ আবেদনপত্র জমাদানের শেষ তারিখ ও সময়: ৩০.০৪.২০২৬; বিকাল ০৫:০০ ঘটিকা। উক্ত সময়সীমার মধ্যে User ID প্রাপ্ত প্রার্থীগণ Online এ আবেদনপত্র Submit এর সময় থেকে পরবর্তী ৭২ (বাহাত্তর) ঘন্টার মধ্যে এসএমএস এর মাধ্যমে পরীক্ষার ফি জমা দিতে পারবেন।
খ. Online আবেদনপত্রে প্রার্থী তার সদ্যতোলা রঙিন ছবি (দৈর্ঘ্য ৩০০x প্রস্থ ৩০০ pixel) ও স্বাক্ষর (দৈর্ঘ্য ৩০০ X প্রস্থ ৮০ pixel) স্ক্যান করে নির্ধারিত স্থানে Upload করবেন। ছবির সাইজ সর্বোচ্চ ১০০ KB ও স্বাক্ষরের সাইজ সর্বোচ্চ ৬০ KB এর মধ্যে হতে হবে।
গ. Online আবেদনপত্রে পূরণকৃত তথ্যই যেহেতু পরবর্তী সকল কার্যক্রমে ব্যবহৃত হবে, সেহেতু Online এ আবেদনপত্র Submit করার পূর্বেই প্রদানকৃত সকল তথ্যের সঠিকতা সম্পর্কে প্রার্থী শতভাগ নিশ্চিত হবেন।
ঘ. প্রার্থী Online এ পূরণকৃত আবেদনপত্রের একটি রঙিন প্রিন্ট কপি পরীক্ষা সংক্রান্ত যে কোন প্রয়োজনের সহায়ক হিসেবে সংরক্ষণ করবেন।
ঙ. SMS প্রেরণের নিয়মাবলী ও পরীক্ষার ফি প্রদানঃ
Online-এ আবেদনপত্র (Application Form) যথাযথভাবে পূরণ করে নির্দেশনা মতে ছবি এবং স্বাক্ষর upload করে আবেদনপত্র Submit সম্পন্ন হলে কম্পিউটারে ছবিসহ Application Preview দেখা যাবে। যদি Applicant's copy তে কোন তথ্য ভুল থাকে বা অস্পষ্ট ছবি (সম্পূর্ণ কালো/সম্পূর্ণ সাদা/ঘোলা) বা ছবি/স্বাক্ষর সঠিক না থাকে, তাহলে আবেদন ফি জমা না দিয়ে থাকলেই কেবল পুনরায় (Web-এ) আবেদন করতে পারবেন। উল্লেখ্য যে, আবেদন ফি জমাদানের পরে আর কোন পরিবর্তন/পরিমার্জন/পরিবর্ধন গ্রহণযোগ্য নয় বিধায় আবেদন ফি জমাদানের পূর্বে প্রার্থী অবশ্যই উক্ত Applicant's copy তে তার সাম্প্রতিক তোলা রঙিন ছবি, নির্ভুল তথ্য ও স্বাক্ষরযুক্ত PDF কপি ডাউনলোডপূর্বক নিশ্চিত করে রঙিন প্রিন্ট করে সংরক্ষণ করবেন। Applicant's কপিতে একটি User ID নম্বর দেওয়া থাকবে এবং User ID নম্বর ব্যবহার করে প্রার্থী নিম্নোক্ত পদ্ধতিতে যে কোন Teletalk pre-paid mobile নম্বরের মাধ্যমে ০২ (দুই) টি SMS করে পরীক্ষার ফি বাবদ ৫০/- টাকা, Teletalk চার্জ বাবদ ৬/- (ভ্যাটসহ) টাকা মোট ৫৬/ টাকা অনধিক ৭২ (বাহাত্তর) ঘন্টার মধ্যে জমা দিবেন। এখানে বিশেষভাবে উল্লেখ্য যে, Online এ আবেদনপত্রের সকল অংশ পূরণ করে Submit করা হলেও পরীক্ষার ফি জমা না দেয়া পর্যন্ত Online আবেদনপত্র কোন অবস্থাতেই গৃহীত হবে না।
প্রথম SMS: PRISON<space> User ID লিখে Send করতে হবে 16222 নম্বরে।
Example: PRISON ABCDEF
Reply: Applicant's name, Tk- 56/- will be charged as application fee.
Your PIN is 12345678. To pay fee Type PRISON<Space>
YES<Space>PIN and send to 16222.
দ্বিতীয় SMS: PRISON<space>YES<Space> PIN লিখে send করতে হবে ১৬২২২ নম্বরে।
Example: PRISON YES 12345678.
Reply: Congratulations Applicant's Name, payment completed successfully for application of the post Jail Warder/Female Jail Warder of Prisons Directorate.
Your User ID is (ABCDEF) and Password (xxxxxxxx).
চ. দ্বিতীয় SMS টি পাঠানোর পর ফিরতি SMS এ Password পাবেন। SMS এর মাধ্যমে প্রাপ্ত User ID এবং Password টি ভবিষ্যত প্রয়োজনের জন্য সংরক্ষণ করতে হবে।
ছ বিজ্ঞপ্তিটি পত্রিকায় ছাড়াও QR Code স্ক্যান এর মাধ্যমে বাংলাদেশের একমাত্র রাষ্ট্রীয় মোবাইল অপারেটর টেলিটকের জবপোর্টাল https://alljobs.teletalk.com.bd ওয়েবসাইটে সরাসরি প্রবেশ করেও পাওয়া যাবে। নিয়োগ পরীক্ষার তারিখ, সময়, ও অন্যান্য তথ্য ও প্রবেশপত্র প্রাপ্তির বিষয়টি https://prison.teletalk.com.bd ওয়েবসাইটে এবং প্রার্থীর মোবাইল ফোনে SMS-এর মাধ্যম (শুধু যোগ্য প্রার্থীদেরকে) যথাসময়ে জানানো হবে। Online আবেদনপত্রে প্রার্থীর প্রদত্ত মোবাইল ফোনে পরীক্ষা সংক্রান্ত যাবতীয় যোগাযোগ সম্পন্ন করা হবে বিধায় উক্ত নম্বরটি সার্বক্ষণিক সচল রাখা, SMS পড়া এবং প্রাপ্ত নির্দেশনা তাৎক্ষনিকভাবে অনুসরণ করা বাঞ্ছনীয়।
জ. SMS এ প্রেরিত User ID এবং Password ব্যবহার করে পরবর্তীতে রোল নম্বর, পদের নাম, ছবি, পরীক্ষার তারিখ, সময় ও স্থানের/কেন্দ্রের নাম ইত্যাদি তথ্য সংবলিত প্রবেশপত্র প্রার্থী Download করে রঙিন প্রিন্ট করে বের করে নিবেন। প্রার্থীকে প্রবেশপত্রটি প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা, লিখিত পরীক্ষা, মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের সময় অবশ্যই প্রদর্শণ করতে হবে।
ঝ. শুধুমাত্র টেলিটক প্রি-পেইড মোবাইল ফোন থেকে প্রার্থীগণ নিম্নবর্ণিত SMS পদ্ধতি অনুসরণ করে নিজ নিজ User ID ও Password পুনরুদ্ধার করতে পারবেন।
১. User ID জানা থাকলে PRISON<Space>Help<Space>User<Space>User ID & send to 16222.
Example: PRISON HELP USER ABCDEF & Send to 16222.
২. PIN Number জানা থাকলে: PRISON<Space>Help<Space>PIN<Space>PIN No & Send to 16222.
Example: PRISON HELP PIN ABCDEF & Send to 16222.
০৯. অনলাইনে আবেদন করতে সমস্যা হলে ১২১ অথবা alljobs.query@teletalk.com.bd এ ই-মেইল, এছাড়া টেলিটকের জবপোর্টাল এর ফেসবুক পেজ https://www.facebook.com/alljobsbdTeletalk এ মেসেজ এর মাধ্যমে যোগাযোগ করা যাবে। (Mail/মেসেজ এর Subject-G Organization Name: PRISON, Post Name:, Applicant's User ID ও Contact Number অবশ্যই উল্লেখ করতে হবে)। যেকোন তথ্য ও কারিগরি সহযোগিতার জন্য Teletalk Customer Care এ যোগাযোগ অথবা Teletalk মোবাইল ফোন থেকে ১২১ এ ফোন করা যেতে পারে।
কারা অধিদপ্তরের চাকরিতে নিয়োগ লাভের ক্ষেত্রে কোন প্রকার ব্যক্তিগত যোগাযোগ বা আর্থিক লেনদেনের সুযোগ নেই। এ ধরনের যে কোন প্রচেষ্টা প্রার্থীর ব্যক্তিগত অযোগ্যতা হিসেবে গণ্য হবে। এমনকি এ ধরণের অনিয়মের প্রমাণ পাওয়া গেলে নিয়োগ লাভের পরও সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে চাকরিচ্যুতিসহ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।



